TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
TATA Motors Cars Price Rise : জেনে নিন, কম দামে গাড়ি কিনতে আপনার হাতে কত সময় রয়েছে।

TATA Motors Cars Price Rise : ফের দাম বাড়াতে চলেছে টাটা মোটরস (TATA Car Price Hike)। ২৫,০০০ টাকা পর্যন্ত দাম বাড়বে গাড়িগুলির। মডেল ভেদে এই দাম বাড়ানো হবে। এই নির্দিষ্ট তারিখ থেকেই দাম বর্ধিত দামে গাড়ি (Cars) কিনতে হবে আপনাকে। জেনে নিন, কম দামে গাড়ি কিনতে আপনার হাতে কত সময় রয়েছে।
শুক্রবার কী ঘোষণা করেছে কোম্পানি
টাটা মোটরসের তরফে জানানো হয়েছে, কোম্পানি ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন (ICE) ছাড়াও ইলেকট্রিক ভিহিক্যাল (EV) দুই ধরনের ইঞ্জিনের গাড়ির দামা বাড়াবে। তবে মডেল বা ভ্যারিয়েন্টের ওপর নির্ভর করে এই দাম বৃদ্ধি করা হবে। শেয়ার বাজারের নিযন্ত্রক সংস্থার কাছে রেগুলেটরি ফাইলিংয়ে এই খবর জানিয়েছে টাটা মোটরস। কোম্পানি বলছে, ইনপুট কস্ট বা মূল্যবৃদ্ধির কারণেই এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
চলতি বছরে এই নিয়ে তিনবার
তবে চলতি বছরে এই প্রথমবার নয়, এর আগেও ২ বার দাম বাড়িয়েছে কোম্পানি। এর আগে জুলাইয়ের ১ তারিখে সব ধরনের গাড়ির ক্ষেত্রে দাম বাড়িয়েছিল টাটা মোটরস। সেবার ১.৫ শতাংশ দাম ব়াড়ানো হয়েছিল। এমনকী এপ্রিল মাসেও ০.৫ শতাংশ ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন বা ICE মডেলের দাম বাড়িয়েছিল দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থা।
কোন কোন গাড়ির দাম বাড়বে
এই ঘোষণার অর্থ পয়লা সেপ্টেম্বর থেকে সদ্য বাজারে আনা কম দামি টিয়াগোর দাম বাড়াবে কোম্পানি। পাশাপাশি নেক্সন, কার্ভ, সাফারির মতো সবথেকে জনপ্রিয় SUV-র দামও বাড়াতে চলেছে কোম্পানি। যার অর্থ, এবার পেট্রোল, ডিজেল, CNG গাড়ির পাশাপাশি ইলেকট্রিক গাড়ির দামও বাড়াতে চলেছে টাটা গোষ্ঠী।
স্কোডা স্লাভিয়া ফেসলিফ্ট এনেছে কোম্পানি
সম্প্রতি কুশাকের পর স্কোডার এই সেডানের ওপর নজর ছিল ভারতীয় ক্রেতাদের। এবার বাজারে এল নতুন স্কোডা স্লাভিয়া ফেসলিফ্ট (Skoda Slavia Facelift)। আগের মতোই এবারও পাবেন ১ লিটার, ও ১.৫ লিটারের টিএসআই টার্বো পেট্রোল ই়ঞ্জিন। তবে এবার কম পাওয়ারের ইঞ্জিনেও পাওয়া যাবে ৮ স্পিড টর্ক কনভার্টার। উৎসবের মরশুমেই ডেলিভারি শুরু হবে নতুন এই সেডানের।
কোথায় পরিবর্তন ?
নতুন স্লাভিয়া ফেসলিফ্টে সামনের বাম্পারে পরিবর্তন আনা হয়েছে। এবার গ্রিলে থাকছে নতুন এলইডি হেডল্যাম্প। রেয়ার ও সাইডেও থাকছে সামান্য পরিবর্তন। তবে এবার আপানি পাবেন একদম নতুন রং, যা গাড়ির চেহারাই বদলে দিয়েছে। এবার রেয়ারে নতুন করে স্কোডা লেখা দেখতে পাবেন আপনি। থাকছে শার্প টেল ল্যাম্প। এখানে হানিকোম্ব স্টাইলে রেয়ার বাম্পার পাবেন আপনি। লোয়ার সেকশনে এই বিষয়টা চোখে পড়বে আপনার। তবে বিশেলা কিছু পরিবর্তন আনা হয়নি ফেসলিফ্টে।
আরও পড়ুন : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Before You Go
Bigmint India Ferrous Week 2026: শিল্পের অগ্রগতির লক্ষ্যে JW Marriott-এ শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
সেরা শিরোনাম






















