এক্সপ্লোর

Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?

Kia New Electric Car: ইতিমধ্যেই বাজারে এসেছে গিয়েছে Kia Syros EV। নতুন এই মডেলে ব্যাটারি প্যাকের দুটো বিকল্প পাওয়া যাচ্ছে। ফলে ICE বা পেট্রল-ডিজেল Syros-এর তুলনায় এর দাম স্বাভাবিকভাবেই কিছুটা বেশি।

কলকাতা: ভারতের সাব-কমপ্যাক্ট SUV বাজারে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাচ্ছে না Kia Syros। মাসের পর মাস বিক্রি কমেছে এই SUV-এর। গত চার মাস ধরেই Syros-এর মাসিক বিক্রি তিন অঙ্কের ঘরে রয়েছে। ফলে বর্তমানে নিজের সেগমেন্টের কম বিক্রি হওয়া গাড়িগুলির তালিকায় রয়েছে এটি। এই পরিস্থিতিতে Syros-এর ইলেকট্রিক ভার্সন কতটা বিক্রিতে গতি আনতে পারে, সেটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুন: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে

ইতিমধ্যেই বাজারে এসেছে গিয়েছে Kia Syros EV। নতুন এই মডেলে ব্যাটারি প্যাকের দুটো বিকল্প পাওয়া যাচ্ছে বলেই জানা গিয়েছে। ফলে ICE বা পেট্রল-ডিজেল Syros-এর তুলনায় এর দাম স্বাভাবিকভাবেই কিছুটা বেশি। এমনিতেই Syros-এর ICE সংস্করণের দাম সেগমেন্টের তুলনায় কিছুটা বেশি। সেই জায়গা থেকে কলকাতায় Syros EV-এর টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম ২১ লক্ষ টাকার কিছুটা বেশি।         

অর্থাৎ, একই গাড়ির ICE সংস্করণের তুলনায় EV মডেলটির দাম প্রায় ৩ লক্ষ টাকা বেশি। এই দামে Syros EV-কে চার মিটারের বেশি দৈর্ঘ্যের একাধিক বৈদ্যুতিক SUV-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করতে হবে। ফলে দামের দিক থেকে এটি ক্রেতাদের জন্য বড় সিদ্ধান্তের বিষয় হয়ে উঠতে পারে।         

আরও পড়ুন: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা

শুধু দাম নয়, ডিজাইনও Syros EV-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। EV সংস্করণের ডিজাইনে ICE Syros-এর তুলনায় বড় কোনও পরিবর্তন থাকছে না। Syros-এর ডিজাইন ক্রেতাদের একাংশের পছন্দ হয়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই একই ধরনের ডিজাইন সাইরোসের EV-এর বিক্রিতেও প্রভাব ফেলতে পারে।         

অন্যদিকে, গাড়িটির কেবিন যথেষ্ট ফিচার-প্যাকড এবং EV সংস্করণে ইন্টিরিয়রে কিছু পরিবর্তনও থাকছে। ফলে প্রযুক্তি ও ফিচারের দিক থেকে ক্রেতাদের আকর্ষণ করার সুযোগ রয়েছে Kia-এর সামনে।         

সব মিলিয়ে Syros EV বিক্রি বাড়াতে সাহায্য করবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে লঞ্চের পরের পরিসংখ্যানের জন্য। মূল লক্ষ্য হবে বর্তমান তিন অঙ্কের বিক্রি পেরিয়ে প্রতি মাসে চার অঙ্কের ঘরে পৌঁছনো।         

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget