এক্সপ্লোর

Ola Electric Scooters: অক্টোবরে ২৪ হাজার ই-স্কুটার বিক্রি, গতবারের তুলনায় ওলার ব্যবসা বেড়েছে ২.৫ গুণ

E-Scooters: ভারতের ইলেট্রিক স্কুটারের বাজারের প্রায় ৩৫ শতাংশ দখল করে নিয়েছে ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ। 

Ola Electric Scooters: উৎসবের মরশুমে (Festive Season) ব্যবসা বাড়াতে তৎপর ওলা ইলেকট্রিক (Ola Electric)। অক্টোবর মাসেই সেই প্রক্রিয়া যে সংস্থা শুরু করে দিয়েছিল তা সম্প্রতি স্পষ্ট হয়েছে। ভারতের বৃহত্তম ইলেকট্রিক যানবাহন নির্মাণকারী সংস্থা ওলা ইলেকট্রিক তাদের অক্টোবর মাসের ব্যবসার পরিমাণ ঘোষণা করেছে। সেখানে সংস্থার তরফে জানানো হয়েছে অক্টোবর মাসে ২৪ হাজার ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে তারা। নবরাত্রি এবং দশেরার সময় এই বিপুল সংখ্যক ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়েছে ভারতে, যা ওলা ইলেকট্রিকের নির্মিত। গত বছরের তুলনায় এই নির্দিষ্ট সময়ে ওলার ব্যবসা ২.৫ গুণ বেড়েছে। এর পাশাপাশি ভারতের ইলেট্রিক স্কুটারের বাজারের প্রায় ৩৫ শতাংশ দখল করে নিয়েছে ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ। 

এখন চলছে নভেম্বর মাস। সামনেই দীপাবলি উৎসব। ওলা ইলেকট্রিক এই মাসেও তাদের ব্যবসার ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর। সেই অনুযায়ী পরিকল্পনাও হয়েছে নিশ্চিত। নভেম্বর মাসেও অক্টোবরের মতোই পাল্লা দিয়ে ওলা ইলেকট্রিক সংস্থা ব্যবসা বাড়াতে পারল কিনা তা বোঝা যাবে ডিসেম্বর মাসে, যদি কর্তৃপক্ষ তাদের ব্যবসার খতিয়ান প্রকাশ্যে আনে তাহলে। অনেকেই দীপাবলির সময় নতুন জিনিস কিনতে পছন্দ করেন, শুভ বলে মানেন। আর সেই সূত্রেই ব্যবসার পরিমাণ বৃদ্ধি করতে চাইলে ওলা ইলেকট্রিক সংস্থা। এমনিতেও ভারতে এখন ওলার ইলেকট্রিক স্কুটার এখন বেশ জনপ্রিয়। একাধিক মডেলও লঞ্চ হয়েছে। বিভিন্ন সুন্দর সুন্দর রঙেও পাওয়া যায় ওলার ইলেকট্রিক স্কুটার। সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হয়েছে ফিচার এবং স্পেসিফিকেশন। 

ওলা ইলেকট্রিক সংস্থা জানিয়েছে, অক্টোবর মাসে তাদের কোম্পানি আরও একটি মাইলস্টোন তৈরি করেছে। চলতি বছর প্রথম ১০ মাসে ২ লক্ষেরও বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে ওলা ইলেকট্রিক সংস্থা। তাদের দাবি ওলা ইলেকট্রিকই ভারতের প্রথম ইলেকট্রিক ভেহিকেল নির্মাণকারী সংস্থা যারা এই সাফল্য পেয়েছে। এছাড়াও ওলা ইলেকট্রিক সংস্থা দাবি করেছে, জানুয়ারি থেকে অক্টোবর- এই সময়ের মধ্যে ১০০ শতাংশের বেশি year-on-year বৃদ্ধি করেছে, কারণ গত বছর এই সময়ে এক লক্ষ ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়েছিল। ব্যবসায় এই বৃদ্ধি প্রসঙ্গে ওলা ইলেকট্রিকের চিফ মার্কেটিং অফিসার অংশুল খান্ডেলওয়াল জানিয়েছেন, ইলেকট্রিক যানবাহনের বিক্রির জন্য উৎসবের মরশুম সবসময়েই ভাল। নবরাত্রি এবং দশেরার সময় ব্যাপক হারে বৃদ্ধি পায় বিক্রি অর্থাৎ ব্যবসার পরিমাণ। আসন্ন দীপাবলির মরশুমেও ওলা ইলেকট্রিক সংস্থা ব্যবসার নিরিখে একটি মাইলস্টোন তৈরি করতে পারে বলে আশাবাদী কোম্পানির সিএমও। 

আরও পড়ুন- দীপাবলিতে কেনার দারুণ সুযোগ, ১২৫ সিসি সেগমেন্টে পাবেন এই ৫ পারফরম্য়ান্স স্কুটার

সেরা শিরোনাম

Maruti Suzuki Fuel: পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে

ভিডিও

Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের
Adhir Ranjan Chowdhury :
Haroa News : হাড়োয়ায় পাচারের মুখে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার, ট্রাকসহ গ্রেফতার ২ | ABP Ananda
Jadavpur University : যাদবপুরকাণ্ডের তদন্ত কমিটির চেয়ারম্যানের প্রস্তাব প্রত্যাখান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget