এক্সপ্লোর

Suzuki Swift: চিনের নিষেধাজ্ঞায় বড় ধাক্কা সুজুকির ! এই জনপ্রিয় গাড়ি তৈরি বন্ধ করল সংস্থা

Maruti Suzuki Swift: বৈদ্যুতিন যানবাহন, হাইব্রিড গাড়ি, বা উন্নত মোটর প্রযুক্তিতে জরুরি এই বিরল আর্থ ম্যাগনেট উপাদানগুলি। এই উপাদানের উপরেই রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে চিন।

Suzuki Swift: জাপানি গাড়ি নির্মাতা সুজুকি মোটর কর্পোরেশন সম্প্রতি তাদের দেশীয় কারখানায় সুইফট গাড়ির (Suzuki Swift) মডেল তৈরি বন্ধ করেছে। হঠাৎ করেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংস্থা। একটি বৈশ্বিক জটিলতার পরিস্থিতি চলছে, চিন কর্তৃক বিরল আর্থ ম্যাগনেট মিনারেল রফতানির উপর বিধিনিষেধ আরোপের পরেই এই সিদ্ধান্ত নিয়েছে সুজুকি মোটরস (Suzuki Motors)।

আসলে বিরল আর্থ ম্যাগনেট মিনারেল হল সেই ধরনের চৌম্বক পদার্থ যা বৈদ্যুতিন মোটর, উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন স্পিকার এবং ইভি প্রযুক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চিনের একচেটিয়া অধিকার

চিনেই বিশ্বের মধ্যে সবথেকে বেশি বিরল আর্থ ম্যাগনেট মিনারেল পাওয়া যায়। খনির ক্ষেত্রে চিনের অংশ ৭০ শতাংশেরও বেশি। এই সংখ্যা মোট উৎপাদনের প্রায় ৯০ শতাংশ। এর অর্থ হল ভারত, জাপান এবং বিশ্বের অনান্য দেশের গাড়ি নির্মাতা সংস্থাগুলি এই প্রয়োজনীয় চৌম্বকীয় উপাদানগুলির জন্য প্রায় পুরোটাই চিনের উপর নির্ভর করে থাকে। ভারতের SIAM অর্থাৎ সোসাইটি অফ অটোমোবাইল ম্যানুফ্যাকচার্স সরকারকে সতর্ক করেছে যে এই বিরল আর্থ ম্যাগনেটিক উপাদানের উপলব্ধতা কমে যায়, তাহলে অটোমোবাইল সেক্টরে উৎপাদন কমে যেতে পারে। এর ফলে পুরো সরবরাহ শৃঙ্খলটাই প্রভাবিত হবে।

নতুন রফতানির নিয়ম ও নিষেধাজ্ঞা

চিন সম্প্রতি বিরল আর্থ ম্যাগনেট উপাদানের রফতানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন যে কোনও বিদেশি কোম্পানি চিন থেকে এই চুম্বকীয় উপাদান আমদানি করতে চাইলে তাদের জমা করতে হবে এন্ড ইউজ সার্টিফিকেট। এছাড়াও চিন সরকারের পূর্বানুমতি ছাড়া এখন কোনও চালান পাঠানো যাবে না। এই প্রক্রিয়াটি কেবল সময়সাপেক্ষই নয়, বরং এর ফলে বর্তমানে সরবরাহের খরচ ও সম্ভাব্য ঝুঁকি দুইই বাড়বে।

ইভি ও হাইব্রিড গাড়ির ভবিষ্যৎ কী

বৈদ্যুতিন যানবাহন, হাইব্রিড গাড়ি, বা উন্নত মোটর প্রযুক্তিতে জরুরি এই বিরল আর্থ ম্যাগনেট উপাদানগুলি। এর ঘাটতির কারণে বৈদ্যুতিন ও হাইব্রিড যানবাহনের উৎপাদন কমে যেতে পারে, সরবরাহ শৃঙ্খল ব্যাহত হতে পারে, গাড়ির দাম বাড়তে পারে। গ্রাহকদের কাছে এই সরবরাহ বিলম্বিত হতে পারে।

সেরা শিরোনাম

Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget