এক্সপ্লোর

Royal Enfield: ৫ নভেম্বর বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের এই বাইক, ডিজাইন আর ফিচার্স সবই নতুন

Royal Enfield Bikes: বহুদিন ধরেই রয়্যাল এনফিল্ডের এই বাইক নিয়ে উন্মাদনা রয়েছে দেশের বাইকপ্রেমীদের মধ্যে। বিগত ২ বছর ধরে মানুষ এই বাইক নিয়ে অপেক্ষায় রয়েছেন।

Bike News:  শুধু ভারতেই নয়, রয়্যাল এনফিল্ডের বাইকগুলি সারা বিশ্বেই বিপুলভাবে জনপ্রিয়। ব্রিটিশ বাইক নির্মাতা এই সংস্থা ৪ নভেম্বর তারিখে আনতে চলেছে তাদের প্রথম বৈদ্যুতিন বাইক। আর তার ঠিক পরেই আরও একটি নতুন ক্লাসিক মডেলের বাইক (Royal Enfield) আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। এই বছরের শেষ দিকে পরপর আসবে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক। রয়্যাল এনফিল্ডের এই নতুন বাইকের নাম বিয়ার ৬৫০ (Royal Enfield Bear 650)। আগামী ৫ নভেম্বর বাজারে (Bike News) আসবে এই বাইক। ইতালির মিলানে ইআইসিএমএ মোটর শো-তে ইতিমধ্যেই এই নতুন মডেলের প্রদর্শনী হয়ে গিয়েছে। এর স্টাইল, ডিজাইন, লুক সব মডেলের থেকেই আলাদা। কী ফিচার্স, কত দাম থাকছে এই বাইকের ?

Royal Enfield Bear 650

বহুদিন ধরেই রয়্যাল এনফিল্ডের এই বাইক নিয়ে উন্মাদনা রয়েছে দেশের বাইকপ্রেমীদের মধ্যে। বিগত ২ বছর ধরে মানুষ এই বাইক নিয়ে অপেক্ষায় রয়েছেন। রয়্যাল এনফিল্ডের সমস্ত বাইক নিয়েই দেশবাসীর উন্মাদনা থাকে। বিশ্বের বাজারে এই বাইক মোট ৫টি রঙের ভ্যারিয়ান্টে আসবে। ইনটারসেপ্টরের মত ৬৫০ সিসির একটি ইঞ্জিন থাকবে এই বাইকে। এই নতুন বাইকেও একইরকম ইঞ্জিন ও চেসিস থাকবে। কিন্তু এর সাসপেনশন এবং হুইল থাকবে আলাদা।

Bear 650 ডিজাইন

 ষাটের দশকের যে স্ক্যাবলার রয়্যাল এনফিল্ড ছিল, সেই বাইকের মতই ডিজাইন আনা হয়েছে এই নতুন মডেলেও। বাইকের সামনে রয়েছে ১৯ ইঞ্চির অ্যালয় হুইল, পিছনে রয়েছে ১৭ ইঞ্চির হুইল। আর এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে ১৮৪ মিমি। বিয়ার ৬৫০ বাইকের সিটের দৈর্ঘ্য থাকছে ৮৩০ মিমি। এটাই ৬৫০ সিসির বাইকের মধ্যে সবথেকে বড় সিট।

রয়্যাল এনফিল্ড বাইকের ইঞ্জিন

রয়্যাল এনফিল্ড বিয়ার ৬৫০ বাইকটি ৬৪৮ সিসি অয়েল অ্যান্ড এয়ার কুলড ইঞ্জিন নিয়ে তৈরি হয়েছে, এই ইঞ্জিন ৭১৫০ আরপিএমে ৪৭ বিএইচপি শক্তি এবং ৫১৫০ আরপিএমে ৫৬.৫ এনএম টর্ক উৎপন্ন করে। মোটরের সঙ্গে সঙ্গে এই বাইকে থাকছে ৬ স্পিডের গিয়ার বক্স। বিয়ার ৬৫০ বাইকে স্ক্র্যাম্বলারের মত চওড়া হ্যান্ডলবার দেওয়া হয়েছে। এতে থাকবে ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম। মোবাইল চার্জ দেওয়ার জন্য টাইপ সি ইউএসবি পোর্টও পেয়ে যাবেন এই বাইকে।

কত দাম থাকছে

বাইকটির দাম এখনও জানা যায়নি। ৫ নভেম্বর বাজারে এলেই এর দাম জানা যাবে। আশা করা হচ্ছে এই নতুন বাইকটি ৩.৫ লক্ষ টাকার রেঞ্জে আসতে পারে বাজারে। এই বাইকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন কোনো বাইক নেই।

আরও পড়ুন: Diwali Offer: দীপাবলির আগে ইয়ামাহা আনল নতুন বাইক, কী বিশেষ ফিচার্স পাবেন ?

সেরা শিরোনাম

JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
Car Buying Guide: নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget