এক্সপ্লোর

Tata Cars Price Hike: জুলাই থেকে দাম বাড়বে টাটার গাড়ির, চলতি বছরেই এই নিয়ে কত বার ?

Tata Motors News Update : কোম্পানির তরফে বলা হচ্ছে কাঁচামালের ক্রমবর্ধমান খরচ ও মুদ্রাস্ফীতির (Inflation) ধাক্কা সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Tata Motors News Update :  ফের দাম বাড়তে চলেছে টাটার গাড়ির (Tata Cars Price Hike)। উৎসবের আগে কোম্পানির কোনও মডেল পছন্দ হয়ে থাকলে দেরি করবেন না। কারণ পুরনো দামে পেতে আপনার হাতে রয়েছে কেবল কিছুদিন। কারণ, জুলাই থেকে গাড়ির দাম বাড়াবে টাটা মোটরস (Tata Motors)। কোম্পানির তরফে বলা হচ্ছে কাঁচামালের ক্রমবর্ধমান খরচ ও মুদ্রাস্ফীতির (Inflation) ধাক্কা সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

১ জুলাই থেকে দাম বাড়াচ্ছে টাটা মোটরস 
একটা বিষয় মাথায় রাখবেন, এখন কোনও টাটার গাড়ি না কিনলে দাম বেশি পড়বে আগামীতে। কারণ ১ জুলাই, ২০২৬ থেকে নিজেদের প্যাসেঞ্জার ভেহিকল পোর্টফোলিওর দাম বাড়াতে চলেছে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস লিমিটেড (TMPV)। পেট্রোল-ডিজেল চালিত (ICE) গাড়ির পাশাপাশি এই তালিকায় থাকছে তাদের জনপ্রিয় ইলেকট্রিক গাড়িগুলোও (EV)। মডেল এবং ভ্যারিয়েন্টের ওপর ভিত্তি করে গাড়ির দাম সর্বোচ্চ ১.৫% পর্যন্ত বাড়তে পারে।

তবে এই প্রথমবার নয়, চলতি বছরে এটি টাটা মোটরসের দ্বিতীয়বার মূল্যবৃদ্ধি। এর আগে গত ১ এপ্রিল থেকেও তাদের ICE গাড়িগুলোর দাম ০.৫% বাড়ানো হয়েছিল। সংস্থার তরফে জানানো হয়েছে, উৎপাদন খরচের একটা বড় অংশ তারা নিজেরাই বহন করছে, তবে বাজারের চাপের কারণে সামান্য অংশ ক্রেতাদের ওপর মহলে পাঠানো ছাড়া উপায় ছিল না।

মারুতি সুজুকি জুনেই দাম বাড়িয়েছে
এমন নয় যে টাটা তারা গাড়ির দাম বাড়াচ্ছে। এর আগে দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকিও দান বাড়িয়েছে। বেশ কয়েক মাস ধরে দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখলেও, জুন মাস থেকেই দাম বেড়েছে কোম্পানির গাড়ির। সংস্থার মডেলভেদে গাড়ির দাম সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

'প্রাইস প্রোটেকশন প্রোগ্রাম' দিচ্ছে মারুতি
তবে সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের জন্য একটি সুখবরও এনেছে মারুতি। যারা আগামী ১৪ জুন, ২০২৬ বা তার আগে গাড়ি বুক করবেন, তাদের জন্য 'প্রাইস প্রোটেকশন প্রোগ্রাম' বা পুরনো দামের সুবিধা দেওয়া হচ্ছে। এই অফারটি মারুতির সাশ্রয়ী মডেল যেমন—Alto K10, S-Presso, Celerio এবং WagonR-এর ওপর প্রযোজ্য হবে।

দাম বাড়ছে বিএমডব্লিউর
বাজেট গাড়ির পাশাপাশি বিলাসবহুল গাড়ির বাজারেও দামের পারদ চড়ছে। জার্মান লাক্সারি কার প্রস্তুতকারক সংস্থা বিএমডব্লিউ গ্রুপ ইন্ডিয়া (BMW Group India) ঘোষণা করেছে যে, আগামী ১ জুলাই, ২০২৬ থেকে তাদের সমস্ত রেঞ্জের গাড়ির দাম ২% পর্যন্ত বৃদ্ধি পাবে। এই নতুন দাম বিএমডব্লিউ (BMW) এবং মিনি (MINI) উভয় ব্র্যান্ডের গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

 নতুন দাম কত বাড়তে পারে

টাটা মোটরস: ১ জুলাই থেকে সর্বোচ্চ ১.৫% দাম বৃদ্ধি (ICE ও EV দুইক্ষেত্রেই)।

মারুতি সুজুকি: জুন থেকে সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি (১৪ জুনের মধ্যে বুকিংয়ে বিশেষ ছাড়)।

বিএমডব্লিউ ও মিনি: ১ জুলাই থেকে সর্বোচ্চ ২% দাম বৃদ্ধি।

আরও পড়ুন : নতুন হুন্ডাই আই-২০ কেমন দেখতে হবে ? লঞ্চের আগেই ফাঁস গোপন ছবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Advertisement

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget