এক্সপ্লোর

Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?

Tata Electric Vehicle: সিয়েরার টপ মডেল কোয়াড হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টে রয়েছে ২ টো ইলেকট্রিক মোটর। যা একসঙ্গে ৩১৩ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। এ ছাড়াও এই গাড়ি ৫০০ নিউটন মিটার টর্কও তৈরি করে।

কলকাতা: টাটার অন্যতম আলোচিত গাড়ি হল সিয়েরা। আর তারই ইলেকট্রিক ভ্যারিয়েন্ট হল Tata Sierra EV। এই গাড়িকে ঘিরে প্রত্যাশা অনেক। কারণ, একে তো টাটার একদা বিখ্যাত সিয়েরা গাড়ির সঙ্গে সাযুজ্য রেখে এর নামকরণ করা হয়েছে। অন্যদিকে, তার ইলেকট্রিক ভ্যারিয়েন্ট এসেছে অল হুইল ড্রাইভ প্রযুক্তির সঙ্গে।

আরও পড়ুন: "তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম", অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কল্যাণ বললেন...

সিয়েরার টপ মডেল কোয়াড হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টে রয়েছে ২ টো ইলেকট্রিক মোটর। যা একসঙ্গে ৩১৩ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। এ ছাড়াও এই গাড়ি ৫০০ নিউটন মিটার টর্কও তৈরি করে। এ ছাড়াও এই কোয়াড হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টে রয়েছে ৭৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। টাটা দাবি করে এই গাড়ির রেঞ্জ ৬২৪ কিলোমিটার।

এই গাড়ির সব থেকে বড় আকর্ষণ হল এর পারফরম্যান্স। গাড়িটিতে দুটো মোটর থাকলেও এর পাওয়ার ডেলিভারি খুবই মসৃণ, ব্যালেন্সড ও লিনিয়ার। সিটি মোডয়েও এই গাড়ি বেশ দ্রুত চলে। আর স্পোর্টস মোডে এই গাড়ির পারফরম্যান্স আরও দুর্দান্ত। ০ থেকে ১০০ কিলোমিটার স্পিড তুলতে এই গাড়ির সময় লাগে মাত্র ৫.৮ সেকেন্ড। অন্যদিকে বুস্ট মড থাকলে এই গাড়ির পারফরম্যান্স আরও আরও বাড়ে।

শুধু দ্রুত গতি নয়, প্রতিদিনের ব্যবহারের ক্ষেত্রেও Sierra EV যথেষ্ট আরামদায়ক। হালকা স্টিয়ারিং, ভালো দৃশ্যমানতা এবং উন্নত রাইড কোয়ালিটি শহরের রাস্তায় গাড়িটিকে সহজ করে তোলে। ICE সংস্করণের তুলনায় EV মডেলের রাইড আরও পরিণত ও স্থিতিশীল বলে মনে হয়। বাস্তব ব্যবহারে ৪৫০-৫০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যেতে পারে বলে আশা করা যায়। ২০৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে অফ-রোডেও গাড়িটি যথেষ্ট সক্ষম।

ফিচারের তালিকাও দীর্ঘ। তিনটি স্ক্রিনের পাশাপাশি রয়েছে HUD, উন্নত অডিও সিস্টেম, গেমিং সুবিধা, বড় প্যানোরামিক সানরুফ, ডুয়াল পাওয়ারড সিট, Dolby Atmos, রিয়ার সানব্লাইন্ড এবং পাওয়ারড টেলগেট। QWD ভ্যারিয়েন্টে V2V, V2L, ৫৪০-ডিগ্রি ক্যামেরা, অটো পার্ক এবং সামন মোডও রয়েছে।

তবে বড় সমস্যা দাম। প্রায় ২৬ লক্ষ টাকা দামের Sierra EV QWD সরাসরি বড় Harrier EV-এর কাছাকাছি চলে আসে। তা সত্ত্বেও পারফরম্যান্স, রেঞ্জ, প্রযুক্তি, ফিচার এবং সক্ষমতার সমন্বয়ে এটি Tata-র অন্যতম সম্পূর্ণ এবং এই দামে সবচেয়ে সক্ষম ইলেকট্রিক SUVগুলির একটি।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Advertisement

ভিডিও

Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget