এক্সপ্লোর

Tata Nexon: ৩ লাখ টাকা সস্তায় পাবেন টাটার এই বৈদ্যুতিন গাড়ি, বড় সুযোগ এই মাসে

Tata Nexon Car Discount: টাটা নেক্সনের ইভিতে ৪৬৫ কিমির রেঞ্জ পাবেন। একবার ফুলচার্জে যাওয়া যাবে ৪৬৫ কিমি রাস্তা। আর এই গাড়িতে মাত্র ৮.৯ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টায় গতি তোলা সম্ভব।

Tata Nexon EV: বিগত বেশ কয়েক বছর ধরে পেট্রোল ও ডিজেল গাড়ির থেকে বেশি নির্ভরতা বাড়ছে বৈদ্যুতিন গাড়ির উপরে। আপনিও যদি একটি বৈদ্যুতিন গাড়ি (Tata Motors) কিনতে চান, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। টাটা মোটরস (Tata Nexon EV) সংস্থার এই গাড়িতে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন আপনি। টাটার নেক্সন ইভিতে মিলবে এই ছাড়। মূলত স্টক ক্লিয়ারেন্সের জন্যই এই ছাড় পাওয়া যাচ্ছে টাটার মোটরসের তরফে।

তথ্য অনুসারে, পুজোর মরশুমে বৈদ্যুতিন গাড়ির প্রোডাকশন বেড়ে যাওয়ার কারণে মডেলের একটা বিশাল অংশ যা এখনও বিক্রি হয়নি, সেই স্টক খালি করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। ডিলারশিপের কাছে এখনও এই গাড়িগুলি রয়ে গিয়েছে। আপনি গাড়ি কিনতে চাইলে তাতে কী ছাড় দেওয়া হবে তা নিয়ে ডিলারশিপের সঙ্গে কথা বলতে পারেন। কী ফিচার্স (Tata Nexon EV) পাবেন টাটা নেক্সন ইভিতে ?

টাটা নেক্সনের লুক ও ফিচার্স

টাটা নেক্সন ইভির (Tata Nexon EV) লুক অনেকটাই আলাদা এবং আকর্ষণীয়। টাটার এই গাড়ির সামনের দিকটা একেবারে নতুনভাবে তৈরি করা হয়েছে। এলইডি স্প্লিট হেডল্যাম্প, সঙ্গে ডিআরএল গাড়ির সামনের দিকে ইনস্টল করা হয়েছে। প্রধান হেডল্যাম্প ক্লাস্টার ঠিক এর নিচেই বসানো হয়েছে। এর শার্প বাম্পার এয়ার কার্টেনের সঙ্গে বাজারে এসেছে। এলইডি লাইটের মত এর টেলগেট আবার নতুন করে সাজানো হয়েছে। টাটা নেক্সন ৫ স্টার রেটিং পেয়েছে সুরক্ষার দিক থেকে।

টাটা নেক্সনের ইভির রেঞ্জ

টাটা নেক্সনের ইভিতে আপনি ৪৬৫ কিমির রেঞ্জ পাবেন। অর্থাৎ একবার ফুলচার্জে যাওয়া যাবে ৪৬৫ কিমি রাস্তা। আর এই গাড়িতে মাত্র ৮.৯ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টায় গতি তোলা সম্ভব। এতে ফাস্ট চার্জিংয়ের ফিচার্স রয়েছে। আর এর জন্য এই গাড়িতে সম্পূর্ণ চার্জ দিতে ৫৬ মিনিট সময় লাগে।

আর এখন বাজারে যে সমস্ত গাড়ি (Tata Nexon EV) পাওয়া যাচ্ছে সেগুলি আরও দ্রুত চার্জড হয়ে যায় বলেই জানা যাচ্ছে। টাটার এই ইভিতে ভি২ভি চার্জিং সিস্টেম রয়েছে। কিন্তু এতে ভি২এল টেকনোলজির সাহায্যেও চার্জ দেওয়া যাবে।

আরও পড়ুন: Multibagger Stock: ৬ মাসেই ১৮০ শতাংশ মুনাফা দিয়েছে, এখন কিনে রাখলে লাভ দেবে এই শেয়ার ?

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget