এক্সপ্লোর

Manik Bhattacharya : জেলে থাকার সময়কার চিকিৎসার খরচ বিধানসভা দেবে কেন? প্রশ্নের মুখে মানিক ভট্টাচার্য

জেলের সমস্ত বন্দির খরচ মেটায় জেল কর্তৃপক্ষ। তাহলে এই বিল কেন? বিধানসভা সূত্রের খবর এই নিয়ে মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়।

কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলে ছিলেন। সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন। এবার তৃণমূলের বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, সেই মানিক ভট্টাচার্যর 
একটি মেডিক্য়াল বিল জমা দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে বিধানসভায়।

নিয়ম অনুযায়ী, রাজ্যের সমস্ত বিধায়কই বিধানসভা থেকে চিকিৎসার খরচ পান। তার জন্য তাঁকে প্রেসক্রিপশন এবং ওষুধের বিল জমা দিতে হয়। সেই বিল খতিয়ে দেখার পর, বিধায়কের অ্য়াকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়। সম্প্রতি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য চিকিৎসা সংক্রান্ত একটি বিল জমা দেন বিধানসভায়। বিলের তারিখ খতিয়ে দেখার সময় ধরা পড়ে, বিলটি যে সময়ের, তখন মানিক ভট্টাচার্য জেলে ছিলেন। জেলের সমস্ত বন্দির খরচ মেটায় জেল কর্তৃপক্ষ। তাহলে এই বিল কেন? বিধানসভা সূত্রের খবর এই নিয়ে মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়।

সূত্রের খবর, মানিক নানা রকম আইনগত ব্যাখ্যা দিয়েছেন। তা নিয়ে আবার আইনজ্ঞদের সঙ্গে কথা বলা হয়।
কিন্তু তাঁরাও জানিয়ে দেন, জেলে থাকার সময় ওষুধ এবং চিকিৎসার সমস্ত খরচই জেল কর্তৃপক্ষ বহন করে। 
তাই আলাদা করে অর্থ বরাদ্দের কোনও প্রশ্নই ওঠে না। সূত্রের খবর, সোমবার প্রেসিডেন্সি জেলের সুপারকেও ডেকে পাঠান বিধানসভার অধ্যক্ষ। বিল মেটানোর নিয়ম কী, তা নিয়ে জেল সুপার সঙ্গে কথা বলেন তিনি।

নিয়োগ দুর্নীতির মামলায়, ২০২২ সালের ১১ অক্টোবর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ২৩ মাস তিনি জেলে বন্দি ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে। তারপর বিধানসভায় তাঁর চিকিৎসার বিল জমা নিয়ে তৈরি হল বিতর্ক। 

কিছুদিন আগে কাঞ্চন মল্লিকের সন্তানের ডেলিভারির বিল জমা দেওয়ার পর , সেই বিলের অঙ্ক নিয়ে বিতর্ক ডানা বাঁধে। সমাজমাধ্যমে রীতিমতো ট্রোলের বন্যা বয়ে যায়। এবার বিতর্কে মানিক।  

আরও পড়ুন :

গায়ক চরণ দাসের জেল যাত্রা টেনে কোর্টে ধমক খেলেন কুন্তল ! নিয়োগ দুর্নীতিতে ৫২ জনের বিরুদ্ধে চার্জ গঠন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, তারকেশ্বর-বর্ধমান লাইনে আটকে ট্রেন?
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, তারকেশ্বর-বর্ধমান লাইনে আটকে ট্রেন?
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget