এক্সপ্লোর

Toyota SUV: ফরচুনারের মতই দেখতে কিন্তু আকারে ছোট, কত দামে পাবেন টয়োটার এই নতুন এসইউভি ?

Toyota Cars: ভারতে এর আগে ফরচুনার মডেল বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল গাড়িপ্রেমীদের মধ্যে। এবার সেই ফরচুনারের লুকের সঙ্গে সাযুজ্য রেখে আরেকটি ছোট আকারের এসইউভি আসছে বাজারে।

SUV Cars: টয়োটার প্রথম দিন নয় এটা, কিন্তু এই মডেলের জন্য প্রাথমিক পর্ব শুরু হয়েছে। বাজারে আরও একটি গাড়ি আনতে চলেছে টয়োটা। ইনোভা ক্রিস্টা ও ফরচুনারের মতই আরও একটি এসইউভি (Toyota SUV) এবার টয়োটার ব্যানারে আসতে চলেছে ভারতের বাজারে। এই দুটি মডেলের ডিজাইনের মতই হবে গাড়িটির লুক, খরচও কমবে অর্থাৎ গাড়ির দামও কমবে। বাজেটের মধ্যেই এবার SUV-প্রেমীরা কিনতে পারবেন এই গাড়ির মডেলটি।

ভারতে এর আগে ফরচুনার মডেল বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল গাড়িপ্রেমীদের মধ্যে। এবার সেই ফরচুনারের লুকের সঙ্গে সাযুজ্য রেখে আরেকটি ছোট আকারের এসইউভি আসছে বাজারে। রাগড মডেলের ৪ × ৪ ভেহিকল হিসেবে টয়োটার (Toyota SUV) এই নতুন গাড়ি বেশ জনপ্রিয়তা লাভ করবে বলেই মনে করা হচ্ছে। নতুন এই এসইউভির কোনও ফরচুনার ব্র্যান্ডিং না থাকলেও ফরচুনারের নিচেই এসইউভি হিসেবে জায়গা করে নেবে এই নতুন মডেল। এমনকী হাইরাইডার মডেলটির উপরেই স্থান পাবে টয়োটার এই ছোট এসইভিটি। রাগড অফারিংয়ে আসছে এই গাড়ি যাতে ২.৪ লিটার ডিজেল ও ২.০ লিটার পেট্রোলের ইঞ্জিন রয়েছে, তাও আবার ৪ × ৪ এবং ৪ × ২ অপশনে। নতুন এই সিরিজের নাম IMV series1 model IMV 02 যা কিনা বাজারে অনেকটাই সাশ্রয়ী গাড়ি হিসেবে এবং রাগড মডেল হিসেবে ক্রমে জনপ্রিয় হয়ে উঠতে পারে বলেই বিশ্বাস।

গাড়ির ইন্টিরিয়রে (Toyota SUV) একটা বেয়ারবোন লুক আছে যা আমাদের বাজারের জন্য উপযুক্ত। ভারতের গাড়িপ্রেমীদের চাহিদার কথা মাথায় রেখেই বানানো হয়েছে এই গাড়িটি। এই টয়োটার নতুন মডেলের লুক অনেকটাই ল্যান্ড ক্রুজার প্রাডো সিরিজের গাড়ির সঙ্গে সাযুজ্যপূর্ণ। এতে থাকছে বুচ ডিজাইন। আশা করা হচ্ছে ফরচুনারের মত আন্ডারপিনিংগুলো একইরকম থাকবে এই গাড়িতে।

এখন বাজারে ফরচুনার অনেকটাই প্রিমিয়াম পর্যায়ে চলে গিয়েছে আর তাই ফরচুনারের মত এই গাড়িটি একটা মাস্টারস্ট্রোক হতে পারে বলে মনে করা হচ্ছে। ফরচুনারের টপ এন্ড ভ্যারিয়্যান্টের দাম এখন ৫০ লাখের আশেপাশে, সেখানে টয়োটার এই নতুন ছোট এসইউভির দাম হতে পারে ২৫ লাখের কাছাকাছি।

এমন একটা এসইউভি (Toyota SUV) যেখানে একইসঙ্গে রুক্ষ লুক আর যথাযথ ইন্টিরিয়র রয়েছে তা নিঃসন্দেহে ভারতের বাজারে জনপ্রিয়তা পাবে। ফরচুনারের পর ভারতে আর কোনও গাড়ি বাজারে আনেনি টয়োটা, তাই সেই বিরাট শূন্যস্থান এই মডেলটি ভরাতে পারবে বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন: BYD Seal: ৫৩ লাখ টাকা দাম,ভারতে লঞ্চ হল এই ইলেকট্রিক প্রিমিয়াম সেডান,কী বিশেষ রয়েছে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget