এক্সপ্লোর

Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরাখণ্ডে, ২ ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ৬০

Uttarakhand: রেলসূত্রে খবর, কর্মীদের শিফট পরিবর্তনের সময় একটি লোকো ট্রেনের সঙ্গে আরেকটি লোকো ট্রেনের সংঘর্ষ হয়, যার জেরে আহত হন ৬০ জন।

Train Accident: উত্তরাখণ্ডের চামোলিতে রেল দুর্ঘটনা। দুটি ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ৬০ জন। মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলার বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের পিপলকোটি টানেলের ভেতর এই দুর্ঘটনাটি ঘটে। রেলসূত্রে খবর, কর্মীদের শিফট পরিবর্তনের সময় একটি লোকো ট্রেনের সঙ্গে আরেকটি লোকো ট্রেনের সংঘর্ষ হয়। যার জেরে আহত হন ৬০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। চামোলির ডিএম গৌরব কুমার জানিয়েছেন, দুর্ঘটনায় সময় ১টি ট্রেনে ১০৯ জন ছিলেন। তাঁদের মধ্যে ৬০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতের দিকে এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে খবর। চামোলির ডিএম আরও জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়া সকলকেই উদ্ধার করা হয়েছে দ্রুততার সঙ্গে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। তা৬দের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। 

যে ২ ট্রেনের সংঘর্ষ হয়েছে, তার একটি ছিলেন ১০৯ জন লোক। অন্যটিতে ছিল বেশ কিছু যন্ত্রপাতি, সরঞ্জাম। পিপালকোটি সুড়ঙ্গে নিয়ে যাওয়া হচ্ছিল এইসব। সেখানে একটি প্রোজেক্ট চলছে যা THDC- এর আওতাধীন। এই যাত্রাপথেই ২টি ট্রেনের সংঘর্ষ হয় বলে খবর। আধিকারিকরা জানিয়েছেন, সুড়ঙ্গে লোকো ট্রেন পাঠানো হয় কর্মীদের এবং কাজের সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য। এক্ষেত্রে টানেলের ভিতর নির্মাণ কাজের জন্যই ২টি লোকো ট্রেনের একটিতে কর্মীদের, অন্যটিতে কাজের জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেই সময়েই ঘটে অঘটন। 

কয়েকদিন আগেই বিহারেও ভয়ানক একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে 

বছর শেষের মুখে বিহারে ফের রেল দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে গেল সিমেন্ট বোঝাই মালগাড়ির বেশ কয়েকটি বগি। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে জসিডি-ঝাঝা রুটে। পূর্ব রেল সূত্রে খবর, ২৭ ডিসেম্বর রাত সাড়ে ১১টা নাগাদ বিহারের জামুইয়ে বড়ুয়া নদীর ওপর দিয়ে যাওয়ার সময় মালগাড়ির অন্তত ১৯টি কামরা বেলাইন হয়ে যায়। সেতুর উপর থেকে মালগাড়ি নীচে পড়ে যায়। ১৯টি বগির মধ্যে ১০টি সটান গিয়ে পড়ে বড়ুয়া নদীতে। মালগাড়ির দু'টি বগিকে সেতু থেকে বিপজ্জনক ভাবে ঝুলতে দেখা যায়। দুর্ঘটনার জেরে জসিডি-ঝাঝা রুটে আপ ও ডাউন লাইনে দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন RPF, রেল পুলিশ-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় দুর্ঘটনাগ্রস্ত কামরা সরানোর পাশাপাশি লাইন পরিষ্কারের কাজ। রেল সূত্রে খবর, শিমুলতলা সংলগ্ন টেলবা হল্টের কাছে আচমকাই রেললাইন থেকে ছিটকে যায় মালগাড়িটি। ঝাঝার দিকেই ছুটে যাচ্ছিল দুরন্ত গতিতে। সেই সময় তীব্র শব্দে টনক নড়ে সকলের। গিয়ে দেখা যায়, সেতুর উপর থেকে বিপজ্জনক ভাবে ঝুলে রয়েছে দু'টি বগি। বাকি নদীতে গিয়ে পড়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget