এক্সপ্লোর

Triumph Bike: যেমন লুক, তেমন পারফরম্যান্স ! কাওয়াসাকিকে টেক্কা দেবে ৬৬০ সিসির এই বাইক

Triumph Daytona 660: ২০২৪ সালের জানুয়ারি মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল ট্রায়াম্ফের এই নতুন বাইক ডেটোনা ৬৬০ সিসি। এর ঠিক সাত মাস পরে ভারতের বাজারে চলে এল ট্রায়াম্ফের এই নতুন স্পোর্টি মডেল।

Bike News: ভারতের বাজারে কাওয়াসাকি নিঞ্জা ৬৫০ প্রিমিয়াম বাইক হিসেবে খুবই জনপ্রিয়। বহু বাইকপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই মডেলটি। আর কাওয়াসাকিকে টেক্কা দিতে আরেকটি নতুন স্পোর্টস বাইক বাজারে নিয়ে এসেছে ট্রায়াম্ফ (Triumph Daytona 660)। ২৯ অগাস্ট বৃহস্পতিবার ভারতের বাজারে লঞ্চ হয়েছে ট্রায়াম্ফ ডেটোনা। পকেটে ১০ লাখ টাকা থাকলে সহজেই এই বাইক কিনে ফেলতে পারেন আপনি। দেখে নেওয়া যাক ট্রায়াম্ফের এই নতুন বাইকে কী কী বিশেষত্ব আছে।

Triumph Daytona 660

২০২৪ সালের জানুয়ারি মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল ট্রায়াম্ফের এই নতুন বাইক ডেটোনা ৬৬০ সিসি। এর ঠিক সাত মাস পরে ভারতের বাজারে চলে এল ট্রায়াম্ফের (Triumph Daytona 660) এই নতুন স্পোর্টি মডেল। পারফরম্যান্স, পাওয়ার এবং কম্ফর্ট এই তিনের সমন্বয়ে তৈরি হয়েছে এই বাইক। ট্রায়াম্ফের এই বাইক নিয়ে রাস্তায় বেরোলে খুব ভাল পারফরম্যান্স দেবে, শহরের ভিতরেও আরামে চালানো যাবে এই বাইক।

পাওয়ারট্রেন কী রয়েছে

ট্রায়াম্ফ ডেটোনা ৬৬০ বাইকে একটি ৬৬০ সিসির ইনলাইন, লিকুইড কুলড, ৩ সিলিন্ডার ইউনিট ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনে রয়েছে ১২টি ভালভ, ডুয়াল ওভারহেড ক্যামশ্যাফট, ২৪০ ডিগ্রি ফায়ারিং অর্ডার। এর সঙ্গে এই বাইকে আপনি পাবেন ৬ স্পিডের ট্রান্সমিশন। ট্রায়াম্ফ ডেটোনা ৬৬০ সিসির বাইকে ৯৪ বিএইচপি শক্তি উৎপন্ন হয় ১১৫০০ আরপিএমে এবং ৮২৫০ আরপিএমে ৬৯ এনএম টর্ক উৎপন্ন হয়।

ট্রায়াম্ফ বাইকের ফিচার্স

ডেটোনা বাইকে রয়েছে টিএফটি ডিসপ্লে (Triumph Daytona 660) যার সঙ্গে মাল্টিপল কানেক্টিভিটি রয়েছে মাই ট্রায়াম্ফ অ্যাপে। এই বাইকে তিনটি রাইডিং মোড দেখা যায় স্পোর্ট, রোড ও রেইন। এবিএস এবং ট্রাকশান কনট্রোল ফিচার্সও এই বাইকে দেওয়া আছে বাইক চালকের সুরক্ষার জন্য। মোট ৩টি রঙের বিকল্প নিয়ে বাজারে লঞ্চ হয়েছে এই নতুন বাইকটি।

কাওয়াসাকির বাইককে দামে টেক্কা দেবে ট্রায়াম্ফ

ট্রায়াম্ফ ডেটোনা ৬৬০-এর মত আরও অনেক স্পোর্টস বাইক বাজারে রয়েছে। কাওয়াসাকি নিঞ্জার ৬৫০ বাইককে টেক্কা দিতে চলেছে ট্রায়াম্ফের এই বাইক। এমনকী অ্যাপ্রিলা ৬৬০ মডেলটিকেও টেক্কা দেবে ট্রায়াম্ফ ডেটোনা। এই বাইকের এক্স শোরুম দাম ৯ লাখ ৭২ হাজার ৪৫০ টাকা।

আরও পড়ুন: Electric Car: এক চার্জেই ৯০০ কিমি ছুটবে হুন্ডাইয়ের এই বৈদ্যুতিন গাড়ি, কত দামে পাবেন ?

সেরা শিরোনাম

Maruti Suzuki Fuel: পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget