এক্সপ্লোর

Upcoming Cars: জুলাইতেই বাজারে আসছে এই ৬ নতুন গাড়ি, লুক থেকে ফিচার্স চমকে যাবেন আপনিও

Upcoming Cars 2024: জুলাই মাসটা গাড়িপ্রেমীদের জন্য খুবই ভাল সময় আনতে চলেছে। একটা পর একটা গাড়ি আসবে বাজারে। এর মধ্যে থাকবে একটি নতুন বৈদ্যুতিন গাড়ি এবং একটা নতুন SUV, একটা নতুন লাক্সারি সেডান।

সোমনাথ চট্টোপাধ্যায়: এই মাসেই ভারতের বাজারে (Upcoming Cars) আসতে চলেছে ৬টি নতুন গাড়ির মডেল। এর মধ্যে থাকবে একটি নতুন বৈদ্যুতিন গাড়ি এবং একটা নতুন SUV, একটা নতুন লাক্সারি সেডান এবং আরও কত কি। ফলে জুলাই মাসটা গাড়িপ্রেমীদের জন্য খুবই ভাল সময় আনতে চলেছে। একটা পর একটা গাড়ি আসবে বাজারে। কোন গাড়ির (New EV Cars) কী বিশেষত্ব ?

Mercedes-Benz EQA

মার্সিডিজ বেঞ্জের ইকিউএ মডেল এখনও পর্যন্ত এই সংস্থার সবথেকে ছোট ইভি হতে চলেছে। ভারতের বাজারে একটা FWD অবতার হিসেবে আসবে এই গাড়ি যাতে থাকবে দীর্ঘ রেঞ্জের ব্যাটারি প্যাক। এই গাড়িতে একবার চার্জে ৫৬০ কিমি পথ যাওয়া যাবে অনায়াসেই। মার্সিডিজের EQB-র থেকেও আকারে ছোট হবে EQA মডেলটি। জিএলএ কম্প্যাক্ট লাক্সারি এসইউভি হিসেবে বাজারে আসবে এই মার্সিডিজ বেঞ্জ ইকিউএ। ৮ জুলাই লঞ্চ হতে চলেছে এই গাড়িটি।


Upcoming Cars: জুলাইতেই বাজারে আসছে এই ৬ নতুন গাড়ি, লুক থেকে ফিচার্স চমকে যাবেন আপনিও

BYD Atto 3

তালিকায় দ্বিতীয় স্থানে আছে এই গাড়িটি। ছোট ব্যাটারি প্যাক ও কম শক্তিসম্পন্ন এই গাড়ি খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে। এই বিওয়াইডির অ্যাটো মডেলের এন্ট্রি পয়েন্ট থাকবে অনেক সস্তা, আর এই ইভি নির্মাতারা সেই স্ট্রাটেজিতেই ভারতের বাজারে তাদের বিক্রি বাড়াতে চলেছে। বৈদ্যুতিন এই এসইউভি অনেক সস্তায় নিয়ে আসতে চলেছে এই সংস্থা।

Nissan X-Trail

নতুন প্রজন্মের এই এক্স টেইল গাড়ির মডেল ভারতে প্রথম সিবিইউ ইম্পোর্ট হিসেবে আসবে। তবে খুব বেশি সংখ্যায় এই গাড়ি পাওয়া যাবে না বাজারে। টার্বো পেট্রোল ইঞ্জিন, ৫ বা ৭ সিটার স্পেসের ভার্সনে এখানে মিলবে এই মডেলটি। এর কেবিন থাকবে অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা, লুকও থাকবে নজরকাড়া।


Upcoming Cars: জুলাইতেই বাজারে আসছে এই ৬ নতুন গাড়ি, লুক থেকে ফিচার্স চমকে যাবেন আপনিও

New Mini Cooper

ভারতে এই প্রথম পেট্রোল ইঞ্জিনের সঙ্গে বাজারে আসবে এই নিউ মিনি কুপার। পরে এর বৈদ্যুতিন ভার্সনও আসবে বাজারে। এর মিনি ডিজাইনের স্টাইলিং নজর কাড়বে ঠিকই, তবে এই মডেলে বেশি জোর দেওয়া হয়েছে প্রযুক্তি ও শক্তির উপর। এই মিনি কুপারের শক্তি আগের থেকে অনেক বেশি হবে। এর দাম তাই খানিক বেশি হতে চলেছে। তবে রেট্রো ও ক্লাসিক স্টাইলিং অক্ষত থাকবে।

New Mini Countryman electric

তালিকায় পঞ্চম স্থানে আছে এই বৈদ্যুতিন গাড়িটি। মিনি সংস্থার পক্ষ থেকে আরেকটি মডেল আসবে ভারতের বাজারে। তবে এবার বৈদ্যুতিন ভার্সনে। তবে এই গাড়ির আকার অনেকটাই বড়। এর লুকও অনেক বেশি ভাল, নজরকাড়া। গাড়িতে স্পেসও অনেক বেশি রয়েছে। ডিজিটালি ফোকাসড এই গাড়ির ডিজাইন, নতুন বড় টাচস্ক্রিন, টেকসই ইন্টিরিয়র সবই রয়েছে এই গাড়িতে।

আরও পড়ুন: Electric SUV: ৫৬০ কিমি রেঞ্জের ঝাঁ-চকচকে ইভি আনছে স্কোডা, কত দামে পাবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget