এক্সপ্লোর

Volvo Cars: বৈদ্যুতিন গাড়িতে জোর, ভারতে নতুন মডেল আনছে ভলভো

Volvo EV: অন্যদিকে ভলভো গাড়ি বিক্রি করে চলেছে এখনও তাদের অত্যন্ত জনপ্রিয় মডেল XC90 গাড়িটি যা কিনা একটি ফ্ল্যাগশিপ এসইউভি মডেল। এতে যদিও একটি মাইল্ড হাইব্রিড ইঞ্জিন আছে।

সোমনাথ চট্টোপাধ্যায়: ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ৪০ শতাংশ বেড়েছে এই সংস্থার ব্যবসা। এমনকী এই সুইডিশ গাড়ি নির্মাতা সংস্থার ইভি পোর্টফোলিওর কারণেই এর বিক্রি দ্বিগুণ হারে বেড়েছে। জানা গিয়েছে এই সংস্থা আগামী ২০৩০ সালের মধ্যে তাঁর সমস্ত মডেলের ইভি ভার্সন বাজারে নিয়ে আসবে। সংস্থার নাম ভলভো ইন্ডিয়া (Volvo India)। এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জ্যোতি মলহোত্রা জানান যে, এই বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক সংস্থা এবার ইভি গাড়ির জন্য আলাদা স্ট্রাটেজি নিয়ে আসবে এবং তাদের গ্রাহকদেরকে ধীরে ধীরে ইভি কেনার জন্য প্রনোদিত করবে। ভলভোর এখনকার সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে রয়েছে XC40 Recharge এবং C40 Recharge মডেলদুটি। মোট গাড়ি বিক্রির ২৭ শতাংশ রেভিনিউ এসেছে এই দুই গাড়ি (Volvo India) থেকে। লাক্সারি ইভি স্পেসে এই ভলভো ইন্ডিয়া সংস্থার মার্কেট শেয়ার আছে ২২-২৩ শতাংশ।

সম্প্রতি এই গাড়ি নির্মাতা সংস্থা বাজারে এনেছে XC40 Recharge single motor মডেলটি এবং গত বছর নিয়ে এসেছিল C40 Recharge মডেলটি। মলহোত্রা জানান যে এখানে ইভির বাজার রেকর্ড হারে বেড়েছে এবং বেশিরভাগ ক্রেতারা দু-তিনটি গাড়ি কেনেন যেগুলির মধ্যে একটি অন্তত ইভি গাড়ি থাকুক এটা চান। ভলভোর কথা বলতে গেলে এই সংস্থার ইথোস-এর মডেলটি খুবই জনপ্রিয়।

C40 রিচার্জ মডেলে (Volvo India) দাবি করা হচ্ছে একবার চার্জে একটানা ৫৩০ কিমি পথ যাওয়া যেতে পারে। আর রোজকার শহরে চালানোর জন্য সপ্তাহে দুবারই মাত্র বাড়িতে চার্জ দিয়ে গাড়ি চালানো সম্ভব। নতুন নতুন রাস্তা, হাইওয়ের কথা মাথায় রেখে চার্জারগুলিও উন্নত হয়ে উঠেছে এই গাড়িতে। ভলভোর ক্ষেত্রে জ্যোতি মলহোত্রার মত অনুযায়ী গাড়ির ইলেকট্রিফিকেশনের দিকেই নজর দেওয়া হয়েছে এখন। আগামী বছর ভলভো ইন্ডিয়া বাজারে আনতে চলেছে EX30 মডেলটি।

অন্যদিকে ভলভো গাড়ি বিক্রি করে চলেছে এখনও তাদের অত্যন্ত জনপ্রিয় মডেল XC90 গাড়িটি যা কিনা একটি ফ্ল্যাগশিপ এসইউভি মডেল। এতে যদিও একটি মাইল্ড হাইব্রিড ইঞ্জিন আছে। এর সঙ্গে সঙ্গে ভলভো ইন্ডিয়া আনছে EX90 মডেল যা কিনা ক্রেতাদের কাছে আরেকটি বিকল্প তুলে দেবে। জ্যোতি মলহোত্রার মতে কম্প্যাক্ট লাক্সারি ইভি অবতারের মধ্যে এই EX90 মডেলটি সুপ্রযোজ্য হবে। ভারতে আরও বেশি করে হাইব্রিড ইঞ্জিনের গাড়ি আনতে চায় এই সংস্থা। ভলভো ইন্ডিয়ার (Volvo India) লাইন আপে আপাতত আগামী বছর বাজারে আসছে EX30 মডেলটি।

আরও পড়ুন: MG Gloster: এমজি মোটর নিয়ে এল গল্স্টারের নতুন এডিশন, জেনে নিন দাম ও বৈশিষ্ট্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget