এক্সপ্লোর

8th Pay Commission : কোভিডকালের ১৮ মাসের বকেয়া ডিএ কি পাবেন সরকারি কর্মীরা ? এই নিয়ে সরকারের অবস্থান কী ?

8th Pay Commission : কোভিডকালের ১৮ মাসের বকেয়া ডিএ কি পাবেন সরকারি কর্মীরা ? স্পষ্ট অবস্থান জানিয়ে দিল সরকার

Salary News : অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে ফের বকেয়া ডিএ-র (DA) প্রস্তাব তুলল সরকারি কর্মী সংগঠন। সূত্রের খবর, কোভিডকালের (Covid 19) বকেয়া ১৮ মাসের ডিএ-র কথা উঠেছে বৈঠকে। ইতিমধ্য়েই এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সরকার। 

অতীতে কী কারণে বন্ধ হয়েছিল এই ডিএ ?
২০২০ সালে করোনাকালে ডিএ বন্ধ রেখেছিল কেন্দ্রীয় সরকার। কোভিড ১৯ অতিমারীর কারণে তীব্র অর্থনৈতিক সংকটে পড়েছিল কেন্দ্র। সেই পরিস্থিতি মোকাবিলা করতে ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে তিন দফায় মহার্ঘ ভাতা বা ডিএ দেয়নি কর্মীদের। ঠিক কবে কবে এই ডিএ দেওয়া হয়নি। 
১ জানুয়ারি ২০২০ থেকে ৩০ জুন ২০২০

১ জুলাই ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০

১ জানুয়ারি ২০২১ থেকে ৩০ জুন ২০২১

এতে সরকারের কী সুবিধা হয়েছিল
অতিমারীর সময় তিনবার মহার্ঘ ভাতা বন্ধ করার সুবিধা পেয়েছিল কেন্দ্রীয় সরকার। এই ১৮ মাসের মহার্ঘ ভাতা স্থগিত রাখায় সরকারের প্রায় ৩৪,৪০২.৩২ কোটি টাকা সাশ্রয় হয়েছিল, যা তৎকালীন সময়ে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও কোভিড মোকাবিলায় ব্যয় করা হয়েছিল।

কবে কোথায় দাবি উঠেছে

সম্প্রতি দেহরাদুনে অনুষ্ঠিত অষ্টম বেতন কমিশনের সাম্প্রতিক বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও তাঁদের সহযোগী সংগঠনগুলি পুরনো ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতার (DA) দাবি তুলেছিল।

কী জানাচ্ছে অর্থ মন্ত্রক ?
এই নিয়ে এবারও অষ্টম বেতন কমিশনের কাছে পুরো বকেয়ার দাবি তুলেছে কর্মী সংগঠনগুলি। বার বার এই দাবির মুখেও এই বকেয়া টাকা দেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সরকারের তরফে বলা হয়েছে, অতিমারীর সময়ের ওই ১৮ মাসের ডিএ/ডিআর (DA/DR) বকেয়া বাবদ কোনও অর্থ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া হবে না।

সরকারের পক্ষ থেকে সংসদ ও বিভিন্ন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজেটের ওপর তৈরি হওয়া অতিরিক্ত আর্থিক চাপ ও পরবর্তী অর্থবছরগুলিতে তার সুদূরপ্রসারী প্রভাবের কারণেই এই বকেয়া টাকা মেটানো সম্ভব নয়। বর্তমানে এই বকেয়া টাকা রিলিজ করার কোনও প্রস্তাব সরকার বিচার করছে না।

এপ্রিলেই প্রকাশিত হয়েছিল এই বিজ্ঞপ্তি

অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য পুরনো বকেয়া DA ও DR-এর বকেয়া অর্থ দেওয়া সম্ভব নয়। Department of Expenditure এই বিষয়ে ১৫ এপ্রিল, ২০২৬-এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে (ফাইল নং ২০/১/২০২৬-ই.২(বি)), মন্ত্রকের DA/DR-এর বকেয়া সংক্রান্ত বিষয়ে ১০ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে প্রাপ্ত একটি আবেদনের প্রেক্ষিতে এই জবাব দিয়েছে। ওই আবেদনে ২০২০ সালের জানুয়ারি, ২০২০ সালের জুলাই এবং ২০২১ সালের জানুয়ারি মাস থেকে বকেয়া থাকা DA/DR-এর স্থগিত কিস্তিগুলোর প্রসঙ্গ উল্লেখ করা হয়েছিল। ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের তরফে আন্ডার সেক্রেটারি মনোজ কুমার জৈন এতে ডিজিটাল স্বাক্ষর করেন। 

সরকার সেই সময়কার বিজ্ঞপ্তিতে কী বলেছিল ?

সরকারের এই বিষয়ে আগেই অবস্থান স্পষ্ট ছিল। কোভিডকালের ডিএ-র বকেয়া নিয়ে অতীতে মুখ খুলেছিল সরকার। ২০২০ সালে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছিল, “কোভিড-১৯ থেকে উদ্ভূত সংকটের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রদেয় ডিএ ও কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের ডিআর-এর অতিরিক্ত কিস্তি, যা ১ জানুয়ারি ২০২০ থেকে প্রাপ্য, তা দেওয়া হবে না। ১ জুলাই ২০২০ ও ১ জানুয়ারি ২০২১ থেকে প্রাপ্য DA ও DR অতিরিক্ত কিস্তিও দেওয়া হচ্ছে না।”

কবে চালু হতে পারে অষ্টম বেতন কমিশন ?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ও পেনশন কাঠামো সংশোধনের জন্য সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে কমিশনকে তাদের চূড়ান্ত সুপারিশ ও রিপোর্ট তৈরি করার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে। সেই অনুযায়ী, ২০২৭ সালের মে মাসের মধ্যে পে কমিশন সরকারের কাছে তাদের রিপোর্ট জমা দিতে পারে।

পরবর্তীকালে রিপোর্ট জমা পড়ার পর তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় ক্যাবিনেটের চূড়ান্ত অনুমোদনের পর, ২০২৭ সালের মাঝামাঝি বা শেষের দিকে অষ্টম পে কমিশনের সুপারিশ দেশজুড়ে পুরোপুরি কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : DA-র সঙ্গে জুড়ে যাবে বাড়ি ভাড়া ভাতা ? বেড়ে যাবে সরকারি কর্মীদের বেতন, অষ্টম বেতন কমিশনে কী আপডেট 

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

SEBI Alert : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget