এক্সপ্লোর

Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম

Post Office RD Schemes : ৫ বছরে টাকা জমালেই এই বিপুল অঙ্ক হাতে আসবে আপনার। সেই ক্ষেত্রে কম সময়ে বড় তহবিল গড়ে ফেলতে পারবেন আপনি। 

Post Office RD Schemes : মাসে কম টাকা জমিয়ে গড়তে পারেন বড় তহবিল। সেই ক্ষেত্রে নিশ্চিত সুদ দেবে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম। এখানে ন্যূনতম ১০০ টাকাও জমাতে পারেন আপনি। তবে মাসে প্রায় ১০,০০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন প্রায় ৬.৭৮ লাখ টাকার বড় ফান্ড। ৫ বছরে টাকা জমালেই এই বিপুল অঙ্ক হাতে আসবে আপনার। সেই ক্ষেত্রে কম সময়ে বড় তহবিল গড়ে ফেলতে পারবেন আপনি। 

কেন পোস্ট অফিসের এই স্কিম ভাল অপশন
মূলত, যারা শেয়ার বাজারের অস্থিরতায় না গিয়ে নিশ্চিত রিটার্ন খোঁজেন, তাদের জন্য এটি একটি ভাল স্কিম। এখানে আপনি সরকারি নিশ্চয়তা ছাড়াও ঝুঁকিহীন ইনভেস্টমেন্টের সুযোগ পাবেন। পোস্ট অফিসের এই রেকারিং ডিপোজিটে পাচ্ছেন গ্য়ারান্ডেড সুদ। যেকারণে সহজেই এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা। এখানে আপনি ন্যূনতম ১০০ টাকা থেকে শুরু করে যতখুশি টাকা রেকারিং ডিপোজিট করতে পারেন। সেই ক্ষেত্রে ৬.৭ শতাংশ সুদ পাবেন আপনি। 

আপনি যদি প্রতি মাসে ৯৫০০ টাকা করে রাখেন..
আপনি যদি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে মাসে ৯৫০০ টাকা করে রাখেন, তাহলে ৫ বছরে এই টাকাটা দাঁড়াবে ৫,৭০,০০০-তে।  ৬.৭ শতাংশ সুদ ধরে এই স্কিমে আপনি পেতে পারেন ৫ বছরে মোট ৬.৭৮ লাখ টাকা। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য এই স্কিমে টাকা জমিয়ে যান, তাহলে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারে তা বেড়ে বিপুল অঙ্কে পরিণত হবে। ১০ বছর পর এই টাকা ১৬.২৩ লাখে পৌঁছে যাবে। 
১০ বছরে টোটাল ডিপোজিট ১১.৪০ লাখ টাকা।
এর মধ্য়ে প্রায় সুদের পরিমাণ দাঁড়াচ্ছে ৪.৮৩ লাখ টাকা।
সেই ক্ষেত্রে পুরো তহবিলের পরিমাণ দাঁড়াবে ১৬.২৩ লাখ টাকা।
মনে রাখবেন, এই ক্ষেত্রে আপনার টোটাল ফান্ড বা রিটার্ন কত ইন্টারেস্ট রেট পাচ্ছেন তার ওপর নির্ভর করবে। 

ছোটরাও RD অ্যাকাউন্ট খুলতে পারবে
এই অ্য়াকাউন্ট খোলার আরও একটা সুবিধা হল, আপনি চাইলে নাবালকের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদিও সেই নাবালকের বাবা-মা বা লিগাল গার্ডিয়ান এই অ্যাকাউন্ট অপারেট করতে পারবেন। এখানেই শেষ নয়, আপনি চাইলে এখানে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন।

এখানে বিনিয়োগ করার আগে অবশ্যই এগুলি মাথায় রাখবেন
১ একবার কিস্তি জমানো শুরু করলে সরে আসবেন না।
২ তাই আগে নিজের ইনকাম ও খরচ বুঝে নিয়ে বিনিয়োগ করুন।
৩ প্রথমে ইনভেস্টমেন্টের মেয়াদ ঠিক করে টাকা জমানো শুরু করুন।
৪ সব সময় বিনিয়োগের আগে কত ইন্টারেস্ট রেট চলছে তা জেনে নিন।
৫ বিনিয়োগের আগে পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমানোর নিয়ম সম্পর্কে জেনে নিন।

আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Advertisement

ভিডিও

Jadavpur University : ।SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন-পতাকায় আগুন, বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার
Chaos in Jadavpur University:
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | রাতবিরেতে যাদবপুরে তাণ্ডব! কী জানালেন নিরাপত্তারক্ষী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget