এক্সপ্লোর

Aadhar Card: অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার জন্য কী কী নথি প্রয়োজন?

Aadhar Card Online Free Update: বিভিন্ন বায়োমেট্রিক ফিচার যেমন ফেসিয়াল ফটোগ্রাফ, আইরিস স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট- এইসব আপডেট করতে চাইলে আপনাকে বাড়ির কাছে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। 

Aadhar Card: অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেট (Aadhar Card Update) করতে চাইলে বেশ কিছু নথি প্রয়োজন। হাতের কাছে এইসব ডকুমেন্ট না থাকলে আপনি সফলভাবে আধার কার্ডে তথ্য আপডেট করতে পারবেন না। আগামী ১৪ জুন পর্যন্ত অনলাইনে ফ্রিতে আধার কার্ডের (Online Aadhar Card Free Update) তথ্য আপডেট করা যাবে। যাঁরা এখনও আধার কার্ড আপডেট করেননি তাঁরা এই সময়ের মধ্যে কাজ সেরে নিন। তার আগে হাতের কাছে কোন কোন নথি গুছিয়ে নিয়ে কাজ করতে বসবেন দেখে নিন একঝলকে। 

আইডেন্টিটিটি প্রুফ অর্থাৎ পরিচয়ের প্রমাণপত্র 

এই তালিকায় আপনি রাখতে পারেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার আইডি, সরকারের দেওয়া কোনও আইডি কার্ড, মার্কশিট বা রেজাল্ট, বিয়ের সার্টিফিকেট, রেশন কার্ড। 

অ্যাড্রেস প্রুফ অর্থাৎ আপনার ঠিকানার প্রমাণপত্র 

এই তালিকায় রাখতে পারেন ব্যাঙ্কের শেষ তিনমাসের মধ্যের স্টেটমেন্ট, বিদ্যুতের কিংবা গ্যাসের কানেকশনের বিল (শেষ তিনমাসের মধ্যে রাখতে হবে), পাসপোর্ট, বিয়ের সার্টিফিকেট, রেশন কার্ড, সম্পত্তির করের রশিদ (এক বছরের বেশি পুরনো হলে চলবে না), সরকারের দেওয়া আইডি কার্ড। 

বায়োমেট্রিক ডিটেলসের ক্ষেত্রে ফ্রিতে আপনি অনলাইনে আধার কার্ডে কিছু আপডেট করতে পারবেন না 

বিভিন্ন বায়োমেট্রিক ফিচার যেমন ফেসিয়াল ফটোগ্রাফ, আইরিস স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট- এইসব আপডেট করতে চাইলে আপনাকে বাড়ির কাছে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। 

এর জন্য আপনাকে কী কী করতে হবে দেখে নিন 

  • প্রথমে যেতে হবে UIDAI ওয়েবসাইটের bhuvan.nrsc.gov.in/aadhaar/ অপশনে। এখানে গেলে বাড়ির কাছের এনরোলমেন্ট সেন্টার খুঁজে পাবেন। 
  • সেখানে গিয়ে প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য যেমন- আঙুলের ছাপ, আইরিস স্ক্যান, ফটোগ্রাফ দিতে হবে আপনাকে। 
  • এরপর সেন্টার থেকে আপনাকে যা যা নির্দেশ দেওয়া হবে সেগুলি মেনে চলতে হবে। তাহলে অথেনটিকেশন সফল হবে। 
  • ভেরিফিকেশনের জন্য যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলি জমা দিতে হবে। 
  • আপনি যে তথ্য আপডেট করছেন তার প্রমাণ হিসেবে একটি রশিদ আপনাকে দেওয়া হবে আধার সেন্টার থেকে। তার সঙ্গে থাকবে একটি ইউআরএন নম্বর। এর সাহায্যে আপনার বায়োমেট্রিক আপডেট সংক্রান্ত তথ্য আপনি ট্র্যাক করতে পারবেন। 

আরও পড়ুন- বিনামূল্যে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন কীভাবে? জেনে নিন সহজ পদ্ধতি 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget