Agniveer Service Extension : অগ্নিবীর স্কিমে বড় খবর, বাড়তে পারে আরও ২ বছরের চাকরির মেয়াদ, বলছে রিপোর্ট
Agniveer Scheme Extension : ৪ বছরের পরিবর্তে আরও ২ বছর এই স্কিমের মেয়াদ বাড়াতে পারে সরকার। আগামী ২১ নভেম্বরের মধ্য়ে হতে পারে এই ঘোষণা।

Agniveer Scheme Extension : শীঘ্রই অগ্নিবীর স্কিমে আসতে পারে বড় পরিবর্তন। ৪ বছরের পরিবর্তে আরও ২ বছর এই স্কিমের মেয়াদ বাড়াতে পারে সরকার। আগামী ২১ নভেম্বরের মধ্য়ে হতে পারে এই ঘোষণা। সম্প্রতি নবভারত টাইমসে প্রকাশিত হয়েছে এই খবর।
কীসের পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন
অগ্নিবীর স্কিমের চার বছরের মেয়াদ শেষ হতে চলেছে। ইন্ডিয়ান নেভির অগ্নিবীর সার্ভিসের মেয়াদ শেষ হবে ২১ নভেম্বর । পাশাপাশি ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রথম ব্যাচের সার্ভিসের মেয়াদ শেষ হবে ২১ ডিসেম্বর। এরসঙ্গেই শেষ হবে ইন্ডিয়ান আর্মির অগ্নিবীর প্রথম ব্যাচের সময়।
কী বলা হচ্ছে নবভারত টাইমসের তরফে
নবভারত টাইমসের সূত্র বলছে , সরকার এখন অগ্নিবীরদের চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়াতে চাইছে। তবে সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনীকে ধরে ঠিক কতজনকে এই প্রস্তাবিত সার্ভিসের মেয়াদ বাড়ানো হতে পারে, তা এখন ঠিক হয়নি।






















