এক্সপ্লোর

SBI Alert : স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডার হলে খরচ বাড়বে, এই দিন থেকে আরও চার্জ কাটবে ব্যাঙ্ক

SBI Credit Card Alert : আগামী দিনে জ্বালানি ও পরিবহণ খাতে বড় অঙ্কের টাকা খরচ করলে দিতে হবে অতিরিক্ত ফি। সম্প্রতি এই ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক (SBI)।

SBI Credit Card Alert : আপনিও যদি স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডার হন, তাহলে বাড়তে চলেছে খরচ। আগামী দিনে জ্বালানি ও পরিবহণ খাতে বড় অঙ্কের টাকা খরচ করলে দিতে হবে অতিরিক্ত ফি। সম্প্রতি এই ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক (SBI)। ২৭ অক্টোবর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে সকলকে জানানো হয়েছে।

কত টাকা চার্জ কাটবে স্টেট ব্যাঙ্ক
ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাই ভ্যালু ফুয়েল ও পরিবহণ বাবদ লেনদেনের ক্ষেত্রে ১ শতাংশ ফি চার্জ করবে স্টেট ব্যাঙ্ক। একটা বিষয় মাথায় রাখতে হবে, সব ধরনের ক্রেডিট কার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই ফি। আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। সম্প্রতি মিন্ট অনলাইনে প্রকাশিত হয়েছে এই খবর।

দুই বিভাগে কীসের ওপর ভিত্তি করে বাড়তি ফি ?

এখানে পরিবহণ খরচের সীমা পুরোপুরি কোনও ব্যক্তির এই প্রতিটি লেনদেনের ব্যয়ের ওপর নির্ভর করবে। পাশাপাশি জ্বালানি খরচ নির্ধারিত হবে কোনও ব্যক্তির বিলিং সাইকেলের ওপর। ক্রেডিট কার্ডের বিলিং সাইকেল বলতে বোঝায় দুটি স্টেটমেন্টের তারিখের মধ্যেকার ব্যবধান। এটি আসলে মাসের ভিত্তিতে ২৮-৩১ দিনের সময়কাল। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কার্ড ইস্যুকারী সংস্থা বা প্রতিষ্ঠান সব কেনাকাটা, লেনদেন, কেনাকাটা,নগদ কেনাকাটা ফি-এর হিসাব ধরে রাখে।

৩০,০০০ টাকার ওপরে পরিবহণ লেনদেন হলে ১ শতাংশ চার্জ
১ ডিসেম্বর থেকে একবার পরিবহণ খরচ ৩০,০০০ টাকার ওপরে হলে ১ শতাংশ চার্জ কাটবে SBI । এই ফি মার্চেন্ট ক্যাটেগরি কোডের আওতায় নেওয়া হবে। ৪১১১, ৪৭৮৪, ৪১৩১ এই কোডগুলি যাতায়াত ব্যবস্থা, টোল ও সেতুর মাশুল, বাস পরিষেবার জন্য় নেওয়া হবে। 

উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আপনার যদি পরিবহণ ব্যয় বাবদ ৩৫,০০০ টাকা খরচ হয়ে থাকে তবে আপনাকে ১ শতাংশ চার্জ দিতে হবে। তবে মনে রাখবেন, ৩০,০০০ টাকা বা তার কম লেনদেনকে চার্জের আওতায় আনা হবে না। এই চার্জের সীমা প্রতিটি লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কোনও বিলিং সাইকেলে পরিবহণ বাবদ মোট ব্যয়ের ক্ষেত্রে নয়।

জ্বালানি খরচের ক্ষেত্রে কত টাকা চার্জ লাগবে ?
এই ক্ষেত্রে কোনও বিলিং সাইকেলে আপনার জ্বালানি বাবদ খরচ যদি ৫০,০০০ টাকা অতিক্রম করে তখন ১ শতাংশ চার্জ কাটবে SBI। মনে রাখবেন, এই চার্জ পুরো টাকার ওপর কাটা হবে। ৫০ হাজার টাকার ওপর অতিরিক্ত ব্যয়ের ওপর নয়। উদাহরণস্বরূপ, একটি বিলিং সাইকেলে আপনার জ্বালানি বাবদ ব্যয় যদি ৬০,০০০ টাকা হয়, তবে ৬০০ টাকা ফি কাটটা হবে। 

আরও পড়ুন : আকাশ ছুঁল বিমানভাড়া, দিল্লি-কলকাতা টিকিটের দাম ছাড়াল ৭৮,০০০ টাকা

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Best Mutual Fund : ৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
PF Minimum Balance Change : PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
UPI Scheme : UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget