এক্সপ্লোর

Bank Strike Today: আজ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট ? কোন কোন ব্যাঙ্কে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে ? 

Bank News : এই বিষয়গুলি জেনে নিন, না হলে শাখায় গিয়ে খালি হাতে ফিরতে হবে আপনাকে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সারা দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে আজ দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে।
  • সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে ডাকা ধর্মঘটে পরিষেবা ব্যাহত হতে পারে।
  • স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ সরকারি ব্যাঙ্কগুলিতে প্রভাব পড়বে।
  • বেসরকারি ব্যাঙ্কগুলির পরিষেবা স্বাভাবিক থাকবে, এটিএম ও অনলাইন পরিষেবা চালু থাকবে।

Bank News : আজ ব্যাঙ্কে (Bank Strike Today)যাওয়ার আগে এই বিষয়গুলি জেনে নিন, না হলে শাখায় গিয়ে খালি হাতে ফিরতে হবে আপনাকে। জেনে নিন, কোন কোন ব্যাঙ্কে এর সবথেকে বেশি প্রভাব পড়বে। কী কী পরিষেবা আদ পাবেন না আপনি।

কী কারণে এই ধর্মঘটের ডাক 
 আজ মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব পড়তে চলেছে। যার ফলে পরিষেবায় বড়সড় ব্যাঘাত ঘটতে পারে ব্যাঙ্কে। ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন’ (UFBU)-এর ডাকা এই ধর্মঘটের মূল দাবি হল সপ্তাহে ৫ দিন কাজের দিন (5-day work week) অবিলম্বে চালু করা। রবিবার (২৫ জানুয়ারি) এবং প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকার পর, আজকের ধর্মঘট গ্রাহকদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সমস্যার সমাধান হচ্ছে না
২৩ জানুয়ারি মুখ্য শ্রম কমিশনারের (Chief Labour Commissioner) সঙ্গে ব্যাঙ্ক ইউনিয়নগুলির বৈঠকে কোনও সমাধান হয়নি। ব্যাঙ্ক ইউনিয়নের দাবি, ব্যাঙ্ক কর্মীদের সপ্তাহে ৫ দিন কাজের দাবি দীর্ঘদিনের। তাই এই দাবি অবিলম্বে কার্যকর করতে হবে। তবে বৈঠকে সমাধানের রাস্তা না বের হওয়ায়, ৯টি ব্যাঙ্ক ইউনিয়নের যৌথ মঞ্চ (UFBU) এই ধর্মঘটের ডাক দিয়েছে।

কোন কোন ব্যাঙ্কে প্রভাব পড়বে?
মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে (Public Sector Banks) আজকের ধর্মঘটের প্রভাব সবচেয়ে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। 

এর মধ্যে উল্লেখযোগ্য:

1 স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)

2 পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)

3 ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)

4 ক্যানারা ব্যাঙ্ক এবং অন্যান্য সরকারি ব্যাঙ্ক।

বেসরকারি ব্যাঙ্কে প্রভাব পড়বে ?
তবে, বেসরকারি ব্যাঙ্কগুলি যেমন HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক এবং Axis ব্যাঙ্কের পরিষেবা স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে, কারণ এই ব্যাঙ্কগুলির কর্মীরা সাধারণত এই ধর্মঘটে অংশগ্রহণকারী ইউনিয়নগুলির সদস্য নন।

কোন পরিষেবাগুলি ব্যাহত হতে পারে ?
আপনি যদি আজ ব্যাঙ্কের শাখায় (Branch) গিয়ে কোনও কাজ করার পরিকল্পনা করে থাকেন, তবে সমস্যায় পড়তে পারেন। নিম্নলিখিত পরিষেবাগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে:

নগদ টাকা জমা ও তোলা (Cash Deposit/Withdrawal)

চেক ক্লিয়ারেন্স (Cheque Clearance)


ডিমান্ড ড্রাফট তৈরি বা অন্যান্য কাউন্টার পরিষেবা।

কোন পরিষেবা চালু থাকবে ?
গ্রাহকদের স্বস্তি দিতে ডিজিটাল ও অনলাইন পরিষেবাগুলি চালু থাকবে

নেট ব্যাঙ্কিং ও মোবাইল ব্যাঙ্কিং: অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ফান্ড ট্রান্সফার বা অন্যান্য কাজ করা যাবে।

UPI পরিষেবা: GPay, PhonePe বা অন্যান্য পেমেন্ট অ্যাপ কাজ করবে।

ATM পরিষেবা: এটিএমগুলি খোলা থাকলেও, ধর্মঘটের কারণে বা গত দুদিন ছুটির কারণে কিছু জায়গায় নগদের অভাব দেখা দিতে পারে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ইতিমধ্যেই গ্রাহকদের জানিয়েছে যে ধর্মঘটের কারণে তাদের শাখায় কাজকর্ম ব্যাহত হতে পারে, তবে তারা পরিস্থিতি স্বাভাবিক রাখার যথাসাধ্য চেষ্টা করবে। গ্রাহকদের জরুরি লেনদেনের জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Frequently Asked Questions

আজকের ব্যাঙ্ক ধর্মঘটের মূল কারণ কী?

আজকের ব্যাঙ্ক ধর্মঘটের মূল কারণ হল অবিলম্বে সপ্তাহে ৫ দিন কাজের দিন চালু করার দাবি।

কোন কোন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ধর্মঘটের প্রভাব পড়বে?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ক্যানারা ব্যাঙ্ক সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ধর্মঘটের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

বেসরকারি ব্যাঙ্কগুলিতে কি ধর্মঘটের প্রভাব পড়বে?

না, বেসরকারি ব্যাঙ্ক যেমন HDFC, ICICI, Axis ব্যাঙ্কের পরিষেবা স্বাভাবিক থাকবে কারণ তাদের কর্মীরা সাধারণত এই ধর্মঘটে অংশগ্রহণ করেন না।

ধর্মঘটের কারণে কোন কোন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হতে পারে?

নগদ টাকা জমা ও তোলা, চেক ক্লিয়ারেন্স, ডিমান্ড ড্রাফট তৈরি এবং অন্যান্য কাউন্টার পরিষেবা ব্যাহত হতে পারে।

কোন ব্যাঙ্কিং পরিষেবাগুলি চালু থাকবে?

নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, UPI পরিষেবা এবং ATM পরিষেবা চালু থাকবে। তবে ATM-এ নগদের অভাব দেখা দিতে পারে।

সেরা শিরোনাম

Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget