এক্সপ্লোর

BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?

Insurance News : জুন থেকে ভারতে চালু হতে পারে বিমা সুগম (BIMA Sugam) প্লাটফর্ম। যেখানে এক ছাতার তলায়, আপনি পাবেন, বিমা ক্রয়, রিনিউ ছাড়াও ক্লেম করার সুবিধা। আরও কী কী থাকছে রইল এখানে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভারতে চালু হবে বিমা সুগম প্ল্যাটফর্ম, সুবিধা একই ছাতার তলায়।
  • কমিশন ছাড়াই গ্রাহকরা পাবেন বিমা ক্রয়, নবীকরণ ও দাবির সুবিধা।
  • প্রথমে মোটর, পরে স্বাস্থ্য ও টার্ম ইনস্যুরেন্স যুক্ত হবে প্ল্যাটফর্মে।

Insurance News : দেশে বদলে যেতে পারে বিমা (Insurance)  কেনার ধারণা। আগামী দিনে বিমা কিনতে আলাদা করে আপনাকে দিতে হবে না কোনও কমিশন। থাকবে না মধ্যস্থতাকারীদের ঝঞ্ঝাট। জুন থেকে ভারতে চালু হতে পারে বিমা সুগম (BIMA Sugam) প্লাটফর্ম। যেখানে এক ছাতার তলায়, আপনি পাবেন, বিমা ক্রয়, রিনিউ ছাড়াও ক্লেম করার সুবিধা। সম্প্রতি ইটি নাওতে প্রকাশিত হয়েছে এই খবর। 

গ্রাহকদের ক্ষেত্রে কী সুবিধা হবে
একবার এই বিমা সুগম প্লাটফর্ম চালু হলে আপনার আর কোনও কোম্পানিকে কমিশন বাবদ টাকা দিতে হবে না। যার ফলে বিমা গ্রাহকের অনেক ঝক্কি কমবে। আগে যা এজেন্দদের দিতে হত বিমার ক্রেতাদের। ডিস্ট্রিবিউশন কস্টের নামে আগে কোম্পানি যে টাকা নিত ,বিমার প্রিমিয়ামের সঙ্গে তা যোগ হত, ফলে প্রতি মাসে বা বছরে বিমার গ্রাহকদের বেশি টাকা গুণতে হত। এবার থেকে আর তা করতে হবে না। তবে, বিমা সুগমের সব সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের একটা প্লাটফর্ম ফি দিতে হতে পারে। এই প্লাটফর্ম ফি ৫-৭ শতাংশ হতে পারে।

বিমা কেনার আগে নিজেই তুলনা করতে পারবেন
নতুন এই প্লাটফর্ম এলে আপনি এক জায়গায় সব বিমার তুলনামূলক আলোচনা দেখেই বিমা কিনতে পারবেন। যাতে আপনি সবথেকে কমে সেরা বিমাটা কিনতে পারবেন। এখানে একটি মানদণ্ড মেনেই বিমা কোম্পানিগুলিকে বিমা বিক্রির সুযোগ দেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার কোনও কারণ থাকবে না। এক কথায় বলতে গেলে, এক ছাতার তলায় আপনি নিঝঞ্ঝাট বিমা কেনার অভিজ্ঞতা লাভ করবেন। 

কবে নাগাদ কোন ধরনের বিমার সুবিধা লাভ
বিভিন্ন রিপোর্ট বলছে, সবকিছু ঠিকঠাক চললে আগামী জুনেই এই প্লাটফর্ম জনগণের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে এতে আপনি মোটর ইনস্যুওরেন্স করাতে পারবেন। যেকানেও রিনিউয়াল পলিসির ক্ষেত্রে আপনাকে অগাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ওই একই সময়ে স্বাস্থ্য় বিমাও যোগ করা হতে পারে বিমা সুগম প্লাটফর্মে। এখানেই শেষ নয়, সেপ্টেম্বরে এখানেই পাওয়া যাবে টার্ম ইনস্যুরেন্সের সুবিধা। যেখানে আপনি বিমা লাইফ কভারে সুবিধা পাবেন। একবার এই প্লাটফর্ম ভারতে চালু হলে, পুরো বিমা কেনার সম্পর্কে ধারণা বদলে যাবে দেশবাসীর। আগের থেকে অনেক সহজে বিমা কিনতে, রিনিউ করতে বা ক্লেইম করতে পারবেন তাঁরা। তাও এজেন্টদের কোনও কমিশন না দিয়েই।

Frequently Asked Questions

বিমা সুগম প্লাটফর্ম কী?

বিমা সুগম প্লাটফর্ম হলো একটি অনলাইন মাধ্যম যেখানে বিমা কেনা, নবায়ন করা এবং ক্লেম করার সুবিধা পাওয়া যাবে। এটি মধ্যস্থতাকারীদের সরিয়ে কমিশনবিহীন বিমা বিক্রির জন্য তৈরি করা হচ্ছে।

বিমা সুগম প্লাটফর্ম চালু হলে গ্রাহকদের কী সুবিধা হবে?

গ্রাহকদের কমিশন দিতে হবে না, ফলে বিমার প্রিমিয়াম কম হবে। এছাড়াও, তারা একই প্ল্যাটফর্মে বিভিন্ন বিমার তুলনা করে সেরাটি বেছে নিতে পারবে।

কবে নাগাদ এবং কোন কোন বিমার সুবিধা পাওয়া যাবে?

আগামী জুন মাস থেকে মোটর বিমা দিয়ে এই প্লাটফর্ম চালু হতে পারে। স্বাস্থ্য বিমা ও টার্ম ইন্স্যুরেন্স সেপ্টেম্বরের মধ্যে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।

বিমা সুগম প্লাটফর্ম ব্যবহারের জন্য কি কোনো ফি দিতে হবে?

হ্যাঁ, সমস্ত সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের একটি নির্দিষ্ট প্লাটফর্ম ফি দিতে হতে পারে, যা ৫-৭ শতাংশের মধ্যে থাকতে পারে।

সেরা শিরোনাম

Pension Calculator: বেসরকারি কোম্পানিতে ২৫,০০০ বেতন হলে কত পেনশন পাবেন ? ২৫ বছর পরে হাতে আসবে কত ?
বেসরকারি কোম্পানিতে ২৫,০০০ বেতন হলে কত পেনশন পাবেন ? ২৫ বছর পরে হাতে আসবে কত ?
SBI Customer Alert : বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
8th Pay Commission : বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget