Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
Sukanya Samriddhi Yojana Return : সেই ক্ষেত্রে আপনি যদি মাসে এই স্কিমে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখেন, তাহলে মেয়াদ শেষে কত টাকা পাবেন জানেন ?

Sukanya Samriddhi Yojana Return : কন্যার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ঝুঁকিহীন বিনিয়োগের কথা ভাবলে সুকন্য সমৃদ্ধি যোজনা হতে পারে ভাল অপশন। এখানে ৮.২ শতাংশ সুদ দেয় সরকার। ব্যাঙ্কে রেকারিংয়ের থেকে অনেকটাই বেশি। সেই ক্ষেত্রে আপনি যদি মাসে এই স্কিমে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখেন, তাহলে মেয়াদ শেষে কত টাকা পাবেন জানেন ?
৫০০০ টাকা মাসে রাখলে কত পাবেন ?
কোনও ব্যক্তি যদি এই স্কিমে মাসে ৫০০০ টাকা করে জমান , তাহলে ১৫ বছর পর আপনার বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৯ লক্ষ টাকা। এর থেকে ১৮.৭৩ লক্ষ টাকা সুদ পাবেন আপনি। ২১ বছরে মেয়াদ শেষে পুরো তহবিলের পরিমাণ দাঁড়াবে ২৭.৭৩ লক্ষ টাকা। মনে রাখবেন, বর্তমান ৮.২ শতাংশ সুদের হার ধরে এই রিটার্ন পাবেন বিনিয়োগকারী।
১২,৫০০ টাকা করে মাসে রাখলে কত পাবেন ?
আপনি যদি আরও বেশি টাকা মাসে রাখেন তাহলে অনেক বেশি রিটার্ন পাবেন। এই ক্ষেত্রে বিনিয়োগকারী যদি মাসে ১২,৫০০ টাকা করে রাখেন , সেই ক্ষেত্রে ১৫ বছরে পুরো বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ২২.৫ লক্ষ টাকা। যার থেকে সুদ আসবে প্রায় ৪৬.৮৩ লক্ষ টাকা। ২১ বছর পর বিনিয়োগকারীর মোট রিটার্নের পরিমাণ দাঁড়াবে ৬৯.৩৩ লক্ষ টাকা। তবে মনে রাখবেন, এগুলি একটি উদাহরণ। এখানে প্রতি ত্রৈমাসিকে সুদের হারে বদল করে সরকার। সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেট ৮.২ এর বেশি হবে বেশি রিটার্ন আসবে। একইভাবে কম সুদের হার হলে আরও কম তহবিল গড়তে পারবেন সুকন্যা সমৃদ্ধি যোজনায়।
| মাসে টাকার পরিমাণ | ১৫ বছরে কত বিনিয়োগ | ২১ বছর পর কত রিটার্ন পাবেন |
| ২৫০ টাকা | ৪৫,০০০ টাকা | ১.৩৯ লাখ টাকা |
| ১০০০ টাকা | ১.৮০ লাখ টাকা | ৫.৫৫ লাখ টাকা |
| ২৫০০ টাকা | ৪.৫০ লাখ টাকা | ১৩.৮৭ লাখ টাকা |
| ৫০০০ টাকা | ৯ লাখ টাকা | ২৭.৭৩ লাখ টাকা |
| ১০,০০০ টাকা | ১৮ লাখ টাকা | ৫৫.৪৬ লাখ টাকা |
| ১২,৫০০ টাকা | ২২.৫০ লাখ টাকা | ৬৯.৩৩ লাখ টাকা |
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















