এক্সপ্লোর

Pension Rules: রেকর্ডে নাম না থাকলেও পাবেন পারিবারিক পেনশন ! কেন্দ্রীয় কর্মচারীদের জন্য নতুন নিয়ম

Central Government Family Pension Rules: ফ্যামিলি পেনশন পাওয়ার জন্য পোহাতে হবে না কোনও ধরনের ঝক্কি। এখন সরকারি নথিতে কোনও ব্যক্তির নাম অন্তর্ভুক্ত না থাকলেও তিনি পারিবারিক পেনশনের আবেদন করতে পারবেন।

Central Government Family Pension Rules: ফ্যামিলি পেনশন পাওয়ার জন্য পোহাতে হবে না কোনও ধরনের ঝক্কি। এখন সরকারি নথিতে কোনও ব্যক্তির নাম অন্তর্ভুক্ত না থাকলেও তিনি পারিবারিক পেনশনের আবেদন করতে পারবেন। সম্প্রতি পেনশন ও পেনশনারস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট (DOPPW) ২৬ অক্টোবর অফিস অফ মেমোরেন্ডাম প্রকাশ করে এই কথা বলেছে। ব্যক্তির অফিশিয়াল রেকর্ডে নাম না থাকা সত্ত্বেও কীভাবে পারিবারিক পেনশনের জন্য আবেদন করতে পারেন তা  ফর্ম ৪-এর বিষয়ে উল্লেখ করে বিশদে বলা হয়েছে। 

Pension Rules: ফর্ম ৪ কী ?
নিয়ম অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফর্ম ৪ পূরণ করা বাধ্যতামূলক।  যাতে তাদের পরিবারের সদস্যদের বিবরণ থাকে। এই ফর্ম পূরণ করার পরে  তা DoPPW-র প্রধান কার্যালয়ে জমা দিতে হয়। 
পারিবারিক সদস্যদের কারা পাবেন পেনশনের সুবিধা ?
১  এই পেনশনের দাবিদার স্ত্রী বা স্বামী। এ ছাড়াও আইনিভাবে বিচ্ছিন্ন স্ত্রী বা স্বামী হতে পারেন।
২ ফর্ম ৩ জমা দেওয়ার তারিখ অনুসারে ছেলে বা মেয়ে পারিবারিক পেনশনের যোগ্য কিনা তাও নির্ধারণ করা হয়। এখানে সব সন্তানের বিবরণ তা সে মৃত বা প্রাক্তন ডিভোর্সি স্ত্রীর সন্তানও বিষয়েও জানানোটা বাধ্য়তামূলক।
৩ এই পারিবারিক পেনশনের দাবিদার হতে পারেন ওই ব্যক্তির  বাবা-মা।
৪ এই ফ্য়ামিলি পেনশনের জন্য আবেদন করতে পারবেন প্রতিবন্ধী ভাইবোন।

Central Government Family Pension Rules: কোনও সরকারি কর্মচারীর পরিবার ফ্যামিলি পেনশন পেতে গেলে পরিবারের সদস্যদের সব বিবরণ দিতে হয়। তারা পারিবারিক পেনশন পাওয়ার অধিকারী কি না তা যুক্তি সহকারে বলতে হয় ফর্মে। কর্মচারী তার সন্তানের বিয়ে সহ তার পরিবারের সদস্যসংখ্য়ার বিষয়ে সময়ে সময়ে প্রধান কার্যালয়কে অবহিত করবেন। কর্মচারী নিয়ম অনুযায়ী সঠিকভাবে ফর্মটি পূরণ করেছেন কি না তাও প্রধান কার্যালয় যাচাই করবে । তবেই ফ্যামিলি পেনশন পাবেন দাবিদাররা।

Pension Rules: যদি কোনও পরিবারের সদস্য ফর্ম ৪-এ অন্তর্ভুক্ত না থাকেন ও কোনও সরকারি কর্মচারীর মৃত্যুর পরে পারিবারিক পেনশন দাবি করতে চান, তবে তিনি পারিবারিক পেনশন দাবি করতে পারেন। DoPPW এর মতে, যদি অফিস দাবির বিষয়ে সন্তুষ্ট হয়, তবে পরিবারের কোনও সদস্যের দাবি নস্যাৎ করা হবে না। কারণ এই ধরনের পরিবারের সদস্যের বিবরণ ফর্ম ৪ বা অফিসের রেকর্ডে পাওয়া যায় না।

এখানেই শেষ নয়, সরকারি কর্মচারীকে অবসর গ্রহণের আগে পেনশনের কাগজপত্র সহ ফর্ম ৪-এ আপ-টু-ডেট করতে হবে। এই ফর্মে অবশ্যই পারিবারিক বিবরণ জমা দিতে হবে সরকারি কর্মীকে। যদি কোনও সরকারি চাকরিজীবী পুনর্বিবাহ বা অবসর গ্রহণের পর সন্তানের জন্ম দেন, তাহলেও তাকে এই বিষয়ে অফিসকে জানাতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Best FD Rates: সাধারণ নাগরিকরাই পাবেন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ, প্রবীণরা আরও বেশি, এই ব্যাঙ্ক করেছে রেট আপডেট  
সাধারণ নাগরিকরাই পাবেন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ, প্রবীণরা আরও বেশি, এই ব্যাঙ্ক করেছে রেট আপডেট  
Highest FD Interest : ১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget