এক্সপ্লোর

ATM Cash Withdrawal New Limit: এটিএম থেকে টাকা তোলার নতুন নিয়ম জানেন? কখন অতিরিক্ত টাকা কাটা হবে

ATM Transaction: দেশের সমস্ত বড় ব্যাঙ্কের ক্ষেত্রেই প্রতি মাসে এটিএম ট্রানজাকশনের উপর নির্দিষ্ট একটি সময়সীমা পর্যন্ত ফ্রি লিমিট বজায় থাকে।

ATM: এটিএম থেকে টাকা তোলার নতুন লিমিট বা সীমাবদ্ধতা (ATM Trasaction and Limit) জানেন? কখন কেন কত টাকা কেটে নিতে পারে ব্যাঙ্ক সেই ব্যাপারে ধারণা রয়েছে? এইসব খুঁটিনাটি তথ্য দেখে নিন একনজরে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২১ সালের জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক একটি নোটিফিকেশন জারি করেছিল। সেই নিয়ম অনুসারে, এটিএমের প্রতি মাসের ফ্রি ট্রানজাকশন লিমিট পেরিয়ে গেলে ব্যাঙ্ক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ২১ টাকা কেটে নিতে পারবেন। ফ্রি লিমিট শেষ হয়ে যাওয়ার পর থেকে প্রতি ট্রানজাকশনে এই অতিরিক্ত ২১ টাকা দিতে হবে। চলতি বছর অর্থাৎ ২০২২ সালের পয়লা জানুয়ারি থেকে এই নিয়ম চালু হয়েছে। এর আগে এই ক্ষেত্রে ব্যাঙ্ক ২০ টাকা কেটে নিত।

দেশের সমস্ত বড় ব্যাঙ্কের ক্ষেত্রেই প্রতি মাসে এটিএম ট্রানজাকশনের উপর নির্দিষ্ট একটি সময়সীমা পর্যন্ত ফ্রি লিমিট বজায় থাকে। এই ফ্রি লিমিট অবশ্য নির্ভর করে গ্রাহকের কী ধরনের অ্যাকাউন্ট রয়েছে এবং কী ধরনের ডেবিট কার্ড রয়েছে তার উপরে। সাধারণত যে ব্যাঙ্কের কার্ড সেই ব্যাঙ্কের এটিএম থেকে ৫টি এবং অন্য ব্যাঙ্কের এটিএমে মাসে তিনটি ফ্রি ট্রানজাকশের সুবিধা পান গ্রাহকরা।

দেশের প্রথম সারির কয়েকটি ব্যাঙ্কের এটিএম ট্রানজাকশনের লিমিট এবং তা পেরিয়ে যাওয়ার পর চার্জের খুঁটিনাটি তথ্য জেনে নিন

এসবিআই- যদি অন্য কোনও ব্যাঙ্কের গ্রাহক তাঁর ডেবিট কার্ডের সাহায্যে এসবিআই এটিএম থেকে ‘ফ্রি লিমিট’ শেষ হয়ে যাওয়ার পর টাকা তোলেন তাহলে এসবিআই ২০ টাকা+জিএসটি এবং ১০টাকা+জিএসটি চার্জ করতে পারে কার্ড হোল্ডারদের থেকে। যদি অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকে তাহলে গ্রাহকদের থেকে ২০ টাকা+জিএসটি এসবিআই- এর এটিএমের পাশপাশি অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকেও কেটে নেওয়া হয়।

আইসিআইসিআই ব্যাঙ্ক- অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকরা আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএমে একবারে ১০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। পাঁচটি ফ্রি ট্রানজাকশনের সুবিধা রয়েছে এই ব্যাঙ্কে। অর্থাৎ আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরা একমাসে পাঁচবার ফ্রিতে টাকা তুলতে পারবেন এটিএম থেকে। এই লিমিট শেষ হয়ে গেলে প্রটি ট্রানজাকশনে ২১ টাকা দিতে হবে।

এইচডিএফসি ব্যাঙ্ক- এখানে অন্য ব্যাঙ্কের গ্রাহকরা ডেবিট কার্ডের সাহায্যে টাকা তুললে একবারে ১০ হাজার টাকা পাওয়া যাবে।সেভিংস অ্যাকাউন্ট হোক বা স্যালারি অ্যাকাউন্ট ৫টি ফ্রি ট্রানজাকশনের সুবিধা পাবেন। নির্দিষ্ট টাকার লিমিটের বাইরে এইচডিএফসি-র এটিএম থেকে যদি অন্য ব্যাঙ্কের গ্রাহকরা টাকা তোলেন তাহলে ২১ টাকা চার্জ কেটে নেওয়া হবে।

অ্যাক্সিস ব্যাঙ্ক- অন্য ব্যাঙ্কের গ্রাহকরা অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম থেকে ডেবিট কার্ড দিয়ে টাকা তুললে একবারে ১০ হাজারের বেশি টাকা তুলতে পারবেন না। ট্রানজাকশন লিমিট পেরিয়ে গেলে ২০ টাকা চার্জ কেটে নেওয়া হবে।

আরও পড়ুন- ২৪ ঘণ্টা ব্যাঙ্কিং ! পিএনবি দিচ্ছে এই সুবিধা, এইভাবে করা যাবে রেজিস্টার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Highest FD Interest : ১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget