এক্সপ্লোর

UAN Mobile Link: পিএফ অ্যাকাউন্টে কেন লিঙ্ক করবেন মোবাইল নম্বর? কীভাবে করতে হবে?

EPFO Tips: EPF অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে UAN-এর সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কলকাতা: তুলনামূলকভাবে বেশি সুদের হার এবং তুলনায় ঝুঁকি কম। এভাবেই ব্য়াখা করা যায় EPF-কে। EPF বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড- চাকুরিজীবীদের ভবিষ্যৎ সঞ্চয়ের অন্যতম মাধ্যম। কোনও ব্যক্তির বেতন কাঠামো এবং কর্মসংস্থানের প্রকৃতির ভিত্তিতে নির্ধারিত হয় তাঁর ক্ষেত্রে EPF-এ অবদান কীরকম হবে। EPF অ্যাকাউন্ট খোলা, রক্ষণাবেক্ষণ এবং টাকা তোলার প্রক্রিয়া সহজ করার জন্য, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) চালু করা হয়েছিল।

UAN হল একটি স্বতন্ত্র ১২-সংখ্যার আইডি যা এক একজন অ্যাকাউন্টধারীদের ক্ষেত্রে এক একরকম হয়। এক একটি UAN-এর অধীনে একাধিক PF অ্যাকাউন্ট রাখা যায়।

প্রতিটি EPF সদস্যের জন্য বরাদ্দ করা হয়। এটি সদস্যের সমস্ত EPF অ্যাকাউন্টের সাথে যুক্ত, তারা যতই নিয়োগকর্তার জন্য কাজ করে থাকুক না কেন। এটি সদস্যদের তাদের EPF অবদান এবং অ্যাকাউন্ট ব্যালেন্স নিরীক্ষণ করার প্রক্রিয়াটিকে সহজ করে, সেইসাথে বিভিন্ন নিয়োগকর্তার মধ্যে তাদের অ্যাকাউন্ট স্থানান্তরকে সহজ করে।

EPF অ্যাকাউন্ট পরিচালনার জন্য UAN ব্যবহার করার বেশ কিছু সুবিধা রয়েছে:

অনায়াস নিরীক্ষণ: একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সব পিএফ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।  EPF অবদান এবং অ্যাকাউন্ট ব্যালেন্স দেখা যায়।

নির্বিঘ্নে স্থানান্তর: নতুন চাকরিতে যোগ দেওয়ার সময়ে, অনায়াসে নতুন নিয়োগকর্তার কাছে আগের EPF অ্যাকাউন্ট স্থানান্তর করা যায়।

ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি : EPFO ​মেম্বার পোর্টালের মাধ্যমে PF অ্যাকাউন্ট সহজে ব্যবহার করা যায়। পিএফ ব্যালেন্স দেখা যায়, পাসবুক আপডেট দেখা যায়। টাকা তোলার আবেদনও করা যায়।

মোবাইল নম্বরের সঙ্গেও UAN লিঙ্ক করা যায়:
EPF অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে UAN-এর সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর একাধিক সুবিধা রয়েছে। প্রতারণা ঠেকাতে সুবিধা হয়, কারণ মোবাইল নম্বরের মাধ্যমে দ্বি-স্তরীয় নিরাপত্তার আড়াল থাকে। পাসওয়ার্ড ভুলে গেলে মোবাইল নম্বরের মাধ্যমে নতুন করে পাসওয়ার্ড সেট করা যায়। যে কোনও টাকা তোলা ও স্থানান্তরের সময় OTP-এর মাধ্যমেই করতে হয়। EPFO-এর তরফ থেকে রেজিস্টার্ড মোবাইল নম্বরে বিজ্ঞপ্তি পাঠানো হয়।

কীভাবে লিঙ্ক করবেন?

UAN মেম্বার পোর্টালে যেতে হবে প্রথমে। সেখানে UAN অ্যাকাউন্টে লগইন করতে হবে।

এরপর Manage সেকশনে গিয়ে Contact Details-অপশনে যেতে হবে। 

যদি আগে থেকে মোবাইল নম্বর লিঙ্ক থাকে, সেটা বদল করা যাবে। নয়তো নম্বর লিঙ্ক করা যাবে

নম্বর দেওয়ার পরে ওই মোবাইল নম্বরে একটি OTP যাবে, সেটা পোটার্লে দিতে হবে।

নম্বর লিঙ্ক হয়ে গেলে একটি মেসেজও আসবে।

অনলাইনে মোবাইল নম্বর লিঙ্ক বা আপডেট করতে হলে EPF অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকতে হবে।

আরও পড়ুন: আসছে নতুন প্রজন্মের রেনোঁ ডাস্টার ও নিসান টেরানো, কেমন দেখতে হবে গাড়ি ?

সেরা শিরোনাম

NSC VS SCSS : NSC না SCSS ? প্রবীণ নাগরিকদের জন্য কে দিচ্ছে বেশি রিটার্ন, সঙ্গে ট্যাক্স বেনিফিট
NSC না SCSS ? প্রবীণ নাগরিকদের জন্য কে দিচ্ছে বেশি রিটার্ন, সঙ্গে ট্যাক্স বেনিফিট
8th Pay Commission : ৭২,০০০ টাকা হতে পারে ন্যূনতম বেতন ? অষ্টম বেতন কমিশনে নিয়ে এল নতুন খবর
৭২,০০০ টাকা হতে পারে ন্যূনতম বেতন ? অষ্টম বেতন কমিশনে নিয়ে এল নতুন খবর
Post Office FD : পোস্ট অফিসে FD করলে পাবেন ৭.৫ শতাংশ সুদ, সর্বোচ্চ কত টাকা রাখা যায় জানেন ?
পোস্ট অফিসে FD করলে পাবেন ৭.৫ শতাংশ সুদ, সর্বোচ্চ কত টাকা রাখা যায় জানেন ?
LIC Jeevan Utsav Plan : রিটায়ারমেন্টের পরও বছরে পাবেন ১ লাখ টাকা, সঙ্গে থাকছে আরও সুবিধা, LIC-র রয়েছে এই প্ল্যান
রিটায়ারমেন্টের পরও বছরে পাবেন ১ লাখ টাকা, সঙ্গে থাকছে আরও সুবিধা, LIC-র রয়েছে এই প্ল্যান

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget