এক্সপ্লোর

Fixed Deposit Rules:  ফিক্সড ডিপোজিট ভাঙছেন মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ? এই তিন আর্থিক ক্ষতি হবে আপনার !

Fixed Deposit Premature Withdrawal : জেনে নিন, কোন তিন কারণে মেয়াদ শেষ হওয়ার আগে ফিক্সড ডিপোজিটের টাকা তুলতে নেই।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মেয়াদ শেষের আগে FD ভাঙলে সুদের হার কমে যায়।
  • অতিরিক্ত জরিমানা বা পেনাল্টি বাবদ আরও অর্থ কাটা হয়।
  • প্রাপ্য সুদের উপর ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর লাগবে।
  • কিছু ব্যাঙ্কে প্রবীণ নাগরিক ও বিশেষ FD-তে ছাড় মেলে।

Fixed Deposit Premature Withdrawal : আমরা অনেকেই জানি না এই বিষয়ে। মেয়াদের আগেই আর্থিক ক্ষতির কথা না ভেবে তুলে নিই ফিক্সড ডিপোজিটের  (FD Interest Rates) টাকা। যে কারণে লাভের পরিবর্তে লোকসান হয় অনেকটাই। জেনে নিন, কোন তিন কারণে মেয়াদ শেষ হওয়ার আগে ফিক্সড ডিপোজিটের টাকা তুলতে নেই।

হঠাৎ জরুরি টাকার প্রয়োজন পড়লে
শেয়ার বাজারের অস্থিরতায় বিশ্বাস না থাকলে অনেকেই স্থায়ী আমানত বা সরকারি ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে পছন্দ করেন। সেই ক্ষেত্রে সরকারি নিরাপত্তার পাশাপাশি পাওয়া যায় নিশ্চিত রিটার্নের আশ্বাস। তবে অনেকে বিপদের সময় মেয়াদ শেষের আগেই এই টাকা তুলে নেন। পরে যার ফল ভোগ করতে হয় বিনিয়োগকারীকে। আপনিও এফডি ভাঙার আগে ব্যাঙ্কের এই কড়া নিয়মগুলি জেনে নিন, না হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। 

১ সুদের হারে কোপ পড়বে আপনার
মনে রাখবেন, ৫ বছরের জন্য এফডি করার পর যদি আপনি তা ১ বছরের মাথায় তা ভেঙে ফেলেন, তবে ব্যাঙ্ক হয়তো পুরো ৫ বছরের সুদের হার হিসাব করেই কিছু টাকা জরিমানা কেটে নেবে। আপনি যদি ৫ বছরের এফডি ১ বছরেই ভেঙে দেন, তবে ব্যাঙ্ক আপনাকে ৫ বছরের উচ্চ সুদের হার দেবে না। বদলে, টাকাটি ১ বছর ব্যাঙ্কে থাকার কারণে ওই ১ বছরের জন্য ব্যাঙ্কের যা স্বাভাবিক সুদের হার, সেই অনুযায়ী আপনাকে সুদ দেবে। ফলে শুরুতেই আপনার উপার্জনের একটা বড় অংশ কাটা চলে যাবে।

২ জরিমানা হিসাবে কত নেওয়া হবে
তবে এখানেই শেষ হয় না। এর ওপর যোগ হয় অতিরিক্ত জরিমানা বা পেনাল্টি। দেশের প্রায় সব বড় ব্যাঙ্কই মেয়াদের আগে এফডি ভাঙলে ০.৫% থেকে ১% পর্যন্ত পেনাল্টি বা জরিমানা চার্জ করে। অর্থাৎ, সংশোধিত কম সুদের হার থেকে আরও ১% কেটে নিয়ে তারপর আপনাকে টাকা ফেরত দেওয়া হবে।

উদাহরণ হিসাবে ধরুন, আপনি ৭% সুদে ৫ বছরের জন্য এফডি করেছিলেন। কিন্তু ১ বছর পর তা ভেঙে দিলেন। দেখা গেল, ১ বছরের স্বাভাবিক সুদের হার ছিল ৬%। এবার ব্যাঙ্ক ওই ৬% থেকে আরও ১% পেনাল্টি কেটে আপনাকে মাত্র ৫% হারে সুদ ফেরত দেবে। ভাবুন তো, কতটা লোকসান!

৩ আয়করের সমস্যা বাড়বে
এই বিষয়টা অনেকেই বোঝে না। আপনাকে মনে রাখতে হবে, মেয়াদ ফুরনোর আগে এফডি ভাঙলে ট্যাক্সের নিয়মও বদলে যায়। টাকাটি যতদিন ব্যাঙ্কে ছিল, সেই সময়ের মধ্যে যেটুকু সুদ আপনি পেয়েছেন, তার ওপর সম্পূর্ণ ট্যাক্স লাগবে। এই ট্যাক্স কাটা হবে আপনার নির্দিষ্ট 'ট্যাক্স স্ল্যাব' অনুযায়ী। ফলে হাতে পাওয়া টাকার অঙ্ক আরও কমে যাবে।

বিভিন্ন ব্যাঙ্কের এই বিষয়ে আলাদা নিয়ম আছে 
এই বিষয়ে সব ব্যাঙ্কের নিয়ম কিন্তু এক নয়। মেয়াদ ফুরনোর আগে টাকা তোলার এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন:

১ সিনিয়র সিটিজেনদের ছাড়: কিছু ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে মেয়াদের আগে টাকা তুললে পেনাল্টি বা জরিমানার অঙ্কে কিছুটা ছাড় দিয়ে থাকে।

২ নো-পেনাল্টি এফডি : আজকাল অনেক ব্যাঙ্ক এমন এফডি-র সুবিধা দেয়, যেখানে সময়ের আগে টাকা তুললেও কোনও জরিমানা দিতে হয় না। তবে মনে রাখবেন, এই ধরনের এফডিতে সাধারণ এফডি-র তুলনায় সুদের হার শুরু থেকেই কিছুটা কম থাকে।

আরও পড়ুন : পোস্ট অফিসের এই স্কিমে ২ লাখ রেখে সুদই পাবেন ৯০,০০০ টাকা, কীভাবে সম্ভব ? 

Frequently Asked Questions

মেয়াদের আগে ফিক্সড ডিপোজিট (FD) ভাঙলে কী কী আর্থিক ক্ষতি হতে পারে?

মেয়াদের আগে FD ভাঙলে সুদের হারে কোপ পড়ে, জরিমানা দিতে হয় এবং আয়করের নিয়ম বদলে যায়। এর ফলে আপনার উপার্জনের একটি বড় অংশ কেটে নেওয়া হয়।

মেয়াদের আগে FD ভাঙলে সুদের হার কীভাবে প্রভাবিত হয়?

আপনি যে সময়ের জন্য FD ভেঙেছেন, সেই সময়ের স্বাভাবিক কম সুদের হার পাবেন। ৫ বছরের FD ১ বছরে ভাঙলে ৫ বছরের উচ্চ সুদের হার পাওয়া যাবে না।

FD ভাঙার জন্য কি কোনো জরিমানা দিতে হয়?

হ্যাঁ, বেশিরভাগ ব্যাঙ্ক মেয়াদের আগে FD ভাঙলে ০.৫% থেকে ১% পর্যন্ত জরিমানা বা পেনাল্টি চার্জ করে। এই পেনাল্টি সংশোধিত কম সুদের হারের উপর প্রযোজ্য হয়।

মেয়াদের আগে FD ভাঙলে আয়করের ক্ষেত্রে কী সমস্যা হতে পারে?

যতদিন টাকা ব্যাঙ্কে ছিল, সেই সময়ের প্রাপ্ত সুদের উপর আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী সম্পূর্ণ ট্যাক্স লাগবে। এতে হাতে পাওয়া টাকার পরিমাণ আরও কমে যায়।

কোনো কোনো ক্ষেত্রে কি FD ভাঙলে জরিমানা মওফ করা হয়?

কিছু ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য জরিমানায় ছাড় দেয়। এছাড়াও, 'নো-পেনাল্টি এফডি' তে সময়ের আগে টাকা তুললেও কোনো জরিমানা দিতে হয় না।

সেরা শিরোনাম

Pension Calculator: বেসরকারি কোম্পানিতে ২৫,০০০ বেতন হলে কত পেনশন পাবেন ? ২৫ বছর পরে হাতে আসবে কত ?
বেসরকারি কোম্পানিতে ২৫,০০০ বেতন হলে কত পেনশন পাবেন ? ২৫ বছর পরে হাতে আসবে কত ?
SBI Customer Alert : বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
8th Pay Commission : বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget