এক্সপ্লোর

PF Minimum Balance Change : PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?

EPFO PF Minimum Balance : পাশাপাশি আগামী দিনে প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকা তোলার অপেক্ষার সীমা  ১২ মাস থেকে কমিয়ে ২ মাস করা হতে পারে। 

EPFO PF Minimum Balance : কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে এবার প্রভিডেন্ট ফান্ডের ন্যূনতম ব্যালেন্স ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাবে অনুমোদন দিল 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন' (EPFO)। পাশাপাশি আগামী দিনে প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকা তোলার অপেক্ষার সীমা  ১২ মাস থেকে কমিয়ে ২ মাস করা হতে পারে। 

আরও কী প্রস্তাব দেওয়া হয়েছে
EPFO করেছে আরও কিছু প্রস্তাব। যেখানে অবসরপ্রাপ্তদের জন্য 'সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান'(SWP) প্রস্তাব করেছে 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন'। এই প্রস্তাবের ফলে জমানো অর্থ একবারে না তুলে কিস্তিতে গ্রহণ বা তুলতে পারবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। গত ১৯ নভেম্বর এই বিষয়ে একটি বৈঠক করে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ। অছি পরিষদের ২৪০তম সভায় এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। ওই বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। 

এই সিদ্ধান্তের ফলে কী হতে পারে ? PF থেকে আরও বেশি টাকা তোলা যাবে ?
EPFO-র নিয়ম অনুসারে, বর্তমানে ২৫ শতাংশ পর্যন্ত ন্যূনতম পিএফ ব্যালেন্স হিসেবে অ্যাকাউন্টে রেখে দিতে হয়। EPFO বোর্ড এখন এই ২৫ শতাংশ ন্যূনতম ব্যালেন্স রাখার পরিমাণ ১০ শতাংশ করার অনুমোদন দিয়েছে।

উদাহরণ হিসেবে, আপনার যদি পিএফ অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা থাকে, তাহলে আগের ২৫ শতাংশের নিয়ম অনুযায়ী, আপনাকে ৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে রেখে দিতে হতো। নতুন প্রস্তাবিত নিয়ম অনুসারে, ১০ শতাংশের নিয়ম কার্যকর হলে, আপনাকে মাত্র ২ লক্ষ টাকা অ্যাকাউন্টে রেখে দিলেই চলবে।

কবে থেকে কার্যকর এই রুল
তবে প্রস্তাবে অনুমোদন দিলেও এখনই এই সুবিধা পাওয়া যাবে না। EPFO সদস্যদের এই সুবিধা পেতে আরও সময় লাগবে। কারণ, এই বিষয়ে আগে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রককে সংশোধনগুলিকে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। পাশাপাশি অবসরপ্রাপ্তদের এই টাকা তোলার পরিকল্পনার ক্ষেত্রে আয়করেও সংশোধনী আনার প্রয়োজন হবে।  

সম্প্রতি বেতনভুক কর্মীদের জন্য হোয়াটসঅ্যাপেই EPFO পরিষেবা এনেছে সরকার। প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে জানতে আর অফিসে ছুটতে হবে না। আপনার কাছে মোবাইলে কেবল হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা থাকলেই পাবেন সব সুবিধা।

এখানে ঠিক কী কী সুবিধা পাবেন আপনি ?
এই পরিষেবায় আপনি হোয়াটসঅ্যাপেই প্রভিডেন্ট ফান্ডের ব্য়ালেন্স চেক থেকে শুরু করে শেষ ৫টি লেনদেন সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি EPFO মেম্বার পোর্টালে লগ ইন না করেই PF-এর পাসবুক ডাউনলোড করতে পারবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য রবিবার শুরু করেছেন এই পরিষেবা। 

 

আরও পড়ুন : UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

UPI Scheme : UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget