এক্সপ্লোর

Gold Buying Tips: সোনার গয়নার জন্য কত ক্য়ারেট পারফেক্ট ? নেকলেস, আংটিতে পাথর বসালে কোন সোনা নেওয়া উচিত ?

Gold Jewellery : পরামর্শ মেনে কত ক্যারেটের সোনায় (Gold Buying Tips) গড়তে হয় সোনার গয়না ? সেই ক্ষেত্রেও আছে কোনও আলাদা বিভাগ। এখানে রইল আপনার সব প্রশ্নের উত্তর।


Gold Jewellery : বেশি বিশুদ্ধ সোনায় (Gold Purity) অলঙ্কার গড়লে আদতে আপনারই ক্ষতি ? পরামর্শ মেনে কত ক্যারেটের সোনায় (Gold Buying Tips) গড়তে হয় সোনার গয়না ? সেই ক্ষেত্রেও আছে কোনও আলাদা বিভাগ। এখানে রইল আপনার সব প্রশ্নের উত্তর।

নিত্যদিন বেড়েই চলেছে সোনার দাম
২৫ অগাস্ট মঙ্গলবার ছুট দিয়েছে সোনার দাম। দেশে ২৪ ক্য়ারেট সোনার মূল্য এদিন দাঁড়িয়েছে ১,৬৭,৯৪১ টাকা প্রতি গ্রাম। পাশাপাশি ২২ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ১,৫৪,৬০৭ টাকা। সেইখানে দাঁড়িয়ে ১৮ ক্যারেট গোল্ডের দাম হয়েছে ১,২২,৯৪০ টাকা। আপনি বেশি দাম দিয়ে যদি সোনার গয়না তৈরি করতে চান, তাহলে বেছে নিতে হবে আপনার প্রয়োজনমতো ক্যারেট। জেনে নিন, সোনার কোন জিনিস তৈরি করতে কোন ক্যারেটের সোনা বাছতে হয়। এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, ২৪ ক্য়ারেট গোল্ডও ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ। কেন সোনা ১০০ শতাংশ বিশুদ্ধ হয় না, তা কখনও ভেবে দেখেছেন ?

কেন সোনা ১০০ শতাংশ বিশুদ্ধ হয় না ?
কেউ যদি আপনাকে বলে তাদের সোনা ১০০ শতাংশ বিশুদ্ধ, তাহলে বুঝবেন সে আপনাকে ভুল বোঝাচ্ছে। কারণ সোনা কখনও ১০০ শতাংশ বিশুদ্ধ হয় না। কারণ যে পদ্ধতিতে সোনার বিশুদ্ধিকরণ করা হয়, তাতে কেবল ৯৯.৯ শতাংশ সোনা বিশুদ্ধ পাওয়া যায়। আধুনিক য়ুগে এখন সোনাকে রিফাইনমেন্ট বা বিশুদ্ধকরণের জন্য  মিলার ক্লোরিনাইজেশন প্রসেস ছাড়াও ও হুইল ইলেকট্রোলাইটিক প্রসেসের মধ্যে দিয়ে পাঠাতে হয়। যা সব মিলিয়ে ৯৯.৯ শতাংশ পিওর সোনা দিতে পারে। 

এই মাত্রাটা কিছু ক্ষেত্রে ৯৯.৯৯ শতাংশ হতে পারে। মূলত, এয়ার প্রেসার থাকার কারণে বিশুদ্ধিকরণের সময় এর মধ্যে কিছু বাতাসের চাপের ফলে আনুবীক্ষণিক অশুদ্ধি থেকে যায়। সেই কারণে এতে ০.০১ শতাংশ সিলভার বা কপার সোনায় থেকেই যায়।

কেন ২৪ ক্যারেট গোল্ড দিয়ে গয়না তৈরি করতে নেই
মনে রাখবেন, ২৪ ক্যারেট গোল্ড ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ হলেও এই সোনা খুবই নমনীয় বা নরম হয়। আপনি এই দিয়ে রিং, চেন, বালা বানালে তা সহজেই বেঁকে যেতে পারে। সামান্য চাপেই তা সহজে বেঁকে যেতে বা বেড়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে সামান্য নখ লাগলেই এতে সহজেই আঁচড় পড়তে পারে। এতে ভুল করেও আপনার জেম স্টোন বা দামি পাথর বসানো উচিত নয়। অনেক ক্ষেত্রে পাথর বসাতে গেলেও তা ভেঙে যেতে পারে। আপনি কোনওভাবে পাথর বসালেও তা খুলে যাওয়ার ঝুঁকি বেশি। 

কত ক্যারেটের সোনা গয়নার জন্য় সেরা ?  
২২ ক্যারেট গোল্ড গয়না তৈরিতে সেরা পছন্দের অপশন। কারণ এই সোনা ২৪ ক্যারেটের থেকে অনেকটাই বেশি মজবুত ও টেকসই। এতে আঁচড়ের দাগ পড়ার আশঙ্কা কম , এটা ২৪ ক্যারেট হোল্ডের থেকে সস্তা। এই সোনায় আপনি বিশুদ্ধতা ও মজবুতির সেরা সংমিশ্রণ পাবেন। মনে রাখবেন,২২ ক্যারেট গোল্ডে ৯১.৬ শতাংশ পিওর গোল্ড থাকে। বাকি, ৮.৪ শতাংশতে কপার, সিলভার, জিঙ্ক থাকে। 

২২ ক্যারেট গোল্ডে কী মেশানো হয় ?
মনে রাখবেন ২২ ক্যারেট গোল্ডে ৯১.৬ শতাংশ পিওর গোল্ড থাকে। বাকি, ৮.৪ শতাংশতে কপার, সিলভার, জিঙ্ক থাকে। এতে ৩-৫ শতাংশ সিলভার ব্যবহার করা হয়, যা সোনার হলুদ উজ্জ্বল রং বজায় রাখতে সাহায্য করে। বাকি ২-৩ শতাংশ কপার থাকে এই গোল্ডে, যা সোনাকে মজবুত করে। এতে থাকে ১-৫ শতাংশ জিঙ্ক, যা সোনা গলাতে ও একে আকার দিতে সাহায্য করে। 

১৮ ক্য়ারেট সোনাও হতে পারে ভাল অপশন
এটি ২২ ক্য়ারেট সোনার থেকে বেশি শক্তপোক্ত। এতে আপনি পাবেন ৭৫ শতাংশ গোল্ড, বাকি ২৫ শতাংশে থাকে কপার ,সিলভার ,জিঙ্ক, নিকেল। এই ২৫ শতাংশ সোনার গয়নার রং বদলে দিতে সাহায্য় করে। যেমন তামার মাত্রা বেশি দিলে সোনা রোজ গোল্ড রঙে পরিবর্তিত হয়ে যায়। পাশাপাশি প্যালাডিয়াম বা নিকেলের মাত্রা বেশি দিলে তা হোয়াইট গোল্ডে পরিণত হয়ে যায়।

এই সোনা দিয়ে সবথেকে ভাল গয়নায় পাথর বসানো যায়। আপনি চাইলেই এতে হীরে, রুবি,পান্না সহজেই বসাতে পারেন। এ ছাড়াও ১৪ ক্যারেট গোল্ড গয়নার সোনা বানানোর জন্য ভাল বিকল্প হতে পারে। এতে ৫৮.৩ শতাংশ পিওর গোল্ড থাকে। সেই কারণে এই ক্য়ারেট ব্যবহার করে সোনার গয়না তৈরি করলে তা দীর্ঘদিন সহজেই ব্যবহার করা যায়।  

আরও পড়ুন : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget