এক্সপ্লোর

Gratuity Rules : এখন ৫ বছরের আগে চাকরি ছাড়লেও গ্র্যাচুইটি পাবেন ? জানুন কী বলছে শ্রম আইন

Salary News : সাধারণত লোকে ভাবে, কোনও সংস্থায় টানা ৫ বছর কাজ না করলে গ্র্যাচুইটি পাওয়া যায় না। যদিও বর্তমান শ্রম আইন (Labour Law) বলছে অন্য কথা। কী রয়েছে সেখানে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অসুস্থতা বা মৃত্যু হলে ৫ বছর পূর্ণ না হলেও গ্র্যাচুইটি পাওয়া যাবে।
  • পঞ্চম বছরে ২৪০ দিন কাজ করলে, সেটি পূর্ণ বছর ধরা হয়।
  • সঠিক হিসেব, ছুটির রেকর্ড এবং কোম্পানির পলিসি জেনে নিন।
  • কোম্পানি টাকা দিতে অস্বীকার করলে লেবার কমিশনারের কাছে অভিযোগ জানান।

Salary News : চাকরি জীবনে অনেকের মনেই থাকে এই নিয়ে প্রশ্ন। পাঁচ বছর একই অফিসে কাজের আগে চাকরি ছাড়লে গ্র্যাচুয়িটি (New Gratuity Rules) পাবেন ? সাধারণত লোকে ভাবে, কোনও সংস্থায় টানা ৫ বছর কাজ না করলে গ্র্যাচুইটি পাওয়া যায় না। যদিও বর্তমান শ্রম আইন (Labour Law) বলছে অন্য কথা। কী রয়েছে সেখানে।  

আপনি জানেন গ্র্যাচুইটি আসলে কী ?
কোনও কর্মী যদিও দীর্ঘদিন একই কোম্পানিতে কাজ করে যান, সেই ক্ষেত্রে আর্থিক পুরস্কার স্বরূপ সংস্থা কর্মচারীকে গ্র্যাচুইটি দেয়। তবে সংস্থার ক্ষেত্রে এই নিয়ম কার্য়কর হয় না। সাধারণত যে সব সংস্থায় ১০ বা তার বেশি কর্মী কাজ করেন, সেখানে Payment of Gratuity Act, 1972 প্রযোজ্য হয়। এই ধরনের কোম্পানিতে গ্র্যাচুয়িটি হিসাবে প্রতি বছর সার্ভিসের ১৫ দিনের বেতন গ্র্যাচুইটি হিসেবে ধরা হয়।

কারা ৫ বছরের আগেই গ্র্যাচুইটি পাওয়া যায় কোন ক্ষেত্রে ? 
আইন বলছে, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ৫ বছরের শর্তটি শিথিল করা হয়। 
১ কোনও ব্যক্তি দুর্ঘটনা বা অসুস্থ হলে : যদি কোনও কর্মী শারীরিক অক্ষমতার কারণে কাজ করতে অসমর্থ হন, তবে ৫ বছর পূর্ণ না হলেও তিনি গ্র্যাচুইটি পাবেন।
২ কোনও কর্মীর মৃত্যু হলে : কর্মরত অবস্থায় কোনও কর্মীর মৃত্যু হলে তার নমিনি বা আইনি উত্তরাধিকারী গ্র্যাচুইটির টাকা পাবেন। এক্ষেত্রেও সময়ের কোনও বাধ্যবাধকতা নেই।

'৪ বছর ২৪০ দিন'-এর ম্যাজিক নম্বর!
অনেকের মনেই প্রশ্ন থাকে, ৪ বছর কয়েক মাস কাজ করলে কি গ্র্যাচুইটি পাওয়া সম্ভব ?
মাদ্রাজ ও কলকাতা হাইকোর্টের বিভিন্ন রায় অনুযায়ী, কোনও কর্মী যদি তাঁর পঞ্চম বছরে ২৪০ দিন কাজ করেন, তবে সেটিকে পূর্ণ বছর হিসেবে গণ্য করা যেতে পারে। বিশেষ করে যে সংস্থাগুলিতে সপ্তাহে ৬ দিন কাজ হয়, সেখানে ৪ বছর ২৪০ দিন পূর্ণ হলেই ৫ বছরের সমান সুবিধা পাওয়া সম্ভব। তবে মনে রাখবেন, এটি আপনার সংস্থার পলিসি ও কাজের দিনের হিসেবের ওপর নির্ভর করে।

পদত্যাগের আগে যা যা খেয়াল রাখবেন
আপনি যদি ৫ বছর পূর্ণ হওয়ার কয়েক মাস আগে ইস্তফা দিতে চান, তবে নিচের বিষয়গুলো মাথায় রাখুন:
১ কোম্পানিতে যোগ দেওয়ার তারিখ ও ছুটির রেকর্ড: আপনার জয়েনিং ডেট এবং মোট কর্মদিবসের সঠিক হিসেব রাখুন।
২ অবিচ্ছিন্ন পরিষেবা: এর মধ্যে আপনার পেইড লিভ, মাতৃত্বকালীন ছুটি বা অসুস্থতাজনিত ছুটিও অন্তর্ভুক্ত থাকে।
৩ কোম্পানির পলিসি: পদত্যাগের আগে এইচআর (HR) পলিসি ভালো করে পড়ে নিন। অনেক সংস্থা কর্মী স্বার্থে কিছুটা আগেই গ্র্যাচুইটি দিয়ে থাকে।

কোম্পানি টাকা দিতে অস্বীকার করলে কী করবেন ?
যদি আপনি নিয়ম অনুযায়ী গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হন ও কোম্পানি তা দিতে অস্বীকার করে, তবে আপনি লেবার কমিশনারের কাছে অভিযোগ জানাতে পারেন। গ্র্যাচুইটি আইন অনুযায়ী, বিনা কারণে টাকা আটকে রাখলে সংস্থাকে জরিমানাসহ ওই অর্থ দিতে হতে পারে। মনে রাখবেন ৫ বছর পূর্ণ হতে মাত্র কয়েক মাস বাকি থাকলে হুট করে পদত্যাগ না করে দিনক্ষণ হিসেব করে পা বাড়ানোই বুদ্ধিমানের কাজ। আপনার কষ্টার্জিত টাকা বুঝে নেওয়া আপনার অধিকার।

আরও পড়ুন : শেষ বেতনের ৫০ শতাংশ হবে পেনশন ? পরিবার পাবে ৬০%, অষ্টম বেতন কমিশনে নতুন কী আপডেট ?   

Frequently Asked Questions

গ্র্যাচুইটি পাওয়ার জন্য কত বছর চাকরি করতে হয়?

সাধারণত, কোনো সংস্থায় টানা ৫ বছর কাজ করলে তবেই গ্র্যাচুইটি পাওয়া যায়। তবে কিছু বিশেষ ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হয়।

৫ বছর পূর্ণ হওয়ার আগেই কি গ্র্যাচুইটি পাওয়া সম্ভব?

হ্যাঁ, দুর্ঘটনা বা অসুস্থতার কারণে কাজ করতে অসমর্থ হলে বা কর্মীর মৃত্যু হলে ৫ বছর পূর্ণ না হলেও গ্র্যাচুইটি পাওয়া যায়।

৪ বছর ২৪০ দিন কাজ করলে কি গ্র্যাচুইটি পাওয়া যায়?

কিছু ক্ষেত্রে, পঞ্চম বছরে ২৪০ দিন কাজ করলে সেটি পূর্ণ বছর হিসেবে গণ্য হতে পারে এবং ৫ বছরের সমান সুবিধা পাওয়া যেতে পারে। তবে এটি সংস্থার পলিসির উপর নির্ভর করে।

কোম্পানি গ্র্যাচুইটি দিতে অস্বীকার করলে কী করণীয়?

কোম্পানি গ্র্যাচুইটি দিতে অস্বীকার করলে, আপনি লেবার কমিশনারের কাছে অভিযোগ জানাতে পারেন। বিনা কারণে টাকা আটকে রাখলে সংস্থাকে জরিমানা সহ অর্থ দিতে হতে পারে।

সেরা শিরোনাম

Best Small Cap Funds: ৫ বছরে সবথেকে বেশি রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, কোনটি সবার ওপরে ?
৫ বছরে সবথেকে বেশি রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, কোনটি সবার ওপরে ?
FD Investment Tips: ফিক্সড ডিপোজিটে বেশি সুদ পেতে গিয়ে এই ভুল করছেন ? FD করার আগে এই ৫ বিষয় মাথায় রাখুন
ফিক্সড ডিপোজিটে বেশি সুদ পেতে গিয়ে এই ভুল করছেন ? FD করার আগে এই ৫ বিষয় মাথায় রাখুন
Bank Holidays : আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, SBI, HDFC ছাড়াও আরও ব্যাঙ্কে থাকবে ছুটি, এখানে রইল তালিকা
আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, SBI, HDFC ছাড়াও আরও ব্যাঙ্কে থাকবে ছুটি, এখানে রইল তালিকা
8th Pay Commission : ডিএ জুড়ে গেলে ৭ বছরে দ্বিগুণ হবে এদের বেতন, অষ্টম বেতন কমিশনে কী হতে পারে হিসেব ?
ডিএ জুড়ে গেলে ৭ বছরে দ্বিগুণ হবে এদের বেতন, অষ্টম বেতন কমিশনে কী হতে পারে হিসেব ?

ভিডিও

Kunal Ghosh | বিষয়টি বিবেচনাধীন, দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয় দেখেছেন:কুণাল
Hooghly News LIVE | হুগলির হরিপালে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা
Abhishek Banerjee | Sumit Roy | সুমিত রায়ের ভয়ে মুখ খুলতে পারেননি কেউ ! চার্জশিটে দাবি CID-র
Madrasa Education | তদন্তের পর আপাতত ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ
Jadavpur University | ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক বদলি’ বিলের বিরোধিতায় শনিবার একযোগে প্রতিবাদে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget