এক্সপ্লোর

Gold at Home: বাড়িতে কত সোনা রাখতে পারেন ? জানুন আয়কর দফতরের নিয়ম

Gold Jewellery: বাড়িতে সোনা কিনে, সোনার গহনা কিনে ফেলে রাখছেন। জানেন কি আয়করের নিয়ম না মানলে সেই সোনা বাজেয়াপ্ত হয়ে যেতে পারে ? আয়করের তরফে কী নিয়ম আছে? কতটা সোনা আপনি রাখতে পারেন বাড়িতে ?

Income Tax Rules:  একটা বিষয় নিয়ে প্রায়ই অনেকে ভয়ে ভয়ে থাকেন, বাড়িতে অনেক সোনা দানা আছে এই বুঝি বাড়িতে আয়কর হানা দিল! ভারতে অনেকেরই সোনা (Gold at Home) কেনার প্রতি ঝোঁক রয়েছে। পুজো-পার্বণ, উৎসব-অনুষ্ঠানকে কেন্দ্র করে সোনা কেনার একটা চল রয়েছেই আমাদের মধ্যে। তার উপর সোনার অলঙ্কার তো প্রায় বেশিরভাগ মানুষই কোনও না কোনও সময় করিয়ে রাখেন বিয়ে বা অন্যান্য কোনও অনুষ্ঠান উপলক্ষ্যে। সেই সোনা আপনি যদি বাড়িতে রাখেন, ভয় আছে কি? আয়কর দফতর (Income Tax) থেকে কি নোটিশ পেতে পারেন? আয়করের সমস্ত নিয়ম-কানুন জানলে আর কোনও চিন্তা নেই।

কতটা সোনা রাখতে পারবেন?

বাড়িতে সোনা রাখার ক্ষেত্রে আদপে আয়করের তরফে সেভাবে কোনও উর্ধ্বসীমা নেই। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস ওরফে সিবিডিটি (CBDT) জানিয়েছে যে, আয়করের কাছে উত্তরাধিকার কিংবা বিনিয়োগের সমস্ত তথ্য জমা করলে সোনার গহনা রাখার কোনও উর্ধ্বসীমা নেই। তবে কোনও তথ্যপ্রমাণ ছাড়া সোনা রাখার ক্ষেত্রেও কিছু ছাড় রয়েছে আয়করের নিয়মে।

কত সোনা রাখলে প্রমাণ লাগবে না?

ভারতের আয়কর বিভাগের (Income Tax) তরফে জানানো হয়েছে যে, বিবাহিত মহিলারা ৫০০ গ্রাম পর্যন্ত, অবিবাহিত মহিলারা ২৫০ গ্রাম পর্যন্ত এবং পুরুষ কেবলমাত্র ১০০ গ্রাম পর্যন্ত সোনা বা সোনার গহনা নিজের কাছে রাখতে পারেন যার কোনও তথ্য প্রমাণ লাগবে না। যদি কখনও বাড়িতে আয়কর হানাও দেয়, এই পরিমাণ সোনা থাকলে তা কখনও তা বাজেয়াপ্ত হবে না।

কী প্রমাণ দেওয়া যেতে পারে?

সোনায় বিনিয়োগ করে থাকলে সেই বিনিয়োগের ভিত্তিতে আয়কর জমার কাগজ দেখানো যেতে পারে। অন্যদিকে, উত্তরাধিকার সূত্রে পাওয়া গহনার ক্ষেত্রে প্রথমে এই গহনা কে কিনেছিলেন তার নামের কোনও কাগজ বা উপহারস্বরূপ আইনি হস্তান্তরপত্র এক্ষেত্রে প্রমাণ হিসেবে প্রযোজ্য।

সোনার উপর কর  

সোনা (Gold at Home) কিনলে সেভাবে আলাদা করে কোনও কর জমা দিতে হয় না। কেনার সময় কেবল ৩ শতাংশ জিএসটি জমা করতে হয়। আর যদি আপনার বার্ষিক আয় ৫০ লক্ষের বেশি হয়, সেক্ষেত্রে বাড়িতে সোনা রাখলে তা আয়কর জমার সময় সম্পদের খাতে উল্লেখ করা বাঞ্ছনীয়।

সোনায় কখন কর দিতে হয়?

সোনা কেনার সময় যেমন ৩ শতাংশ জিএসটি (GST) দিতে হয়, তেমনি সোনা বিক্রি করার সময় সোনার বর্ধিত দামের উপর আপনার ক্যাপিটাল গেইন ধার্য হয়। তিন বছর বা তার বেশি সময় পর সোনা বিক্রি করলে সেক্ষেত্রে ২০ শতাংশ লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয় আর তার কম সময়ের মধ্যে সোনা বিক্রি করলে সাধারণ ট্যাক্স স্ল্যাব অনুযায়ীই ট্যাক্স দিতে হয়।

আরও পড়ুন: Pan Card : প্যান কার্ডে নামে ভুল ? ঘরে বসেই করতে পারবেন ঠিক, মেনে চলুন এই কয়েকটি ধাপ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
Senior Citizen FD Rates : অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
Cab Booking Rules: বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget