এক্সপ্লোর

Partha Chatterjee: 'ঘুষের টাকা কেউ বাড়িতে রাখে না, পার্থর জামিনে কী সমস্যা'? সুপ্রিম কোর্টে ভর্ৎসিত ED

Supreme Court: নিয়োগ দুর্নীতি মামলায় শীর্ষ আদালতে পার্থর জামিনের আবেদনের শুনানি চলছিল।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানিতে আদালতে ভর্ৎসিত ED. বিচারপতি সূর্যকান্ত মিশ্রের প্রশ্ন, "আপনাদের সাজা ঘোষণার হার কত? সাজা ঘোষণার হার অত্যন্ত খারাপ, ৬০ থেকে ৭০ শতাংশ হলেও বোঝা যেত।" শুধু তাই নয়, পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধারকে যে হাতিয়ার করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা, তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। (Partha Chatterjee)

নিয়োগ দুর্নীতি মামলায় শীর্ষ আদালতে পার্থর জামিনের আবেদনের শুনানি চলছিল। সেখানে পার্থর আইনজীবী মুকুল রোহতগী জানান, গত আড়াই বছর ধরে জেলবন্দি পার্থ। অথচ এখনও বিচারপ্রক্রিয়াই শুরু হয়নি। যে মামলায় জেলে রয়েছেন পার্থ, তাতে সর্বোচ্চ সাত বছর সাজা হতে পারে। অথচ তার তিন ভাগের এক ভাগ জেলে কেটে গিয়েছে পার্থর। (Supreme Court)

এর পরই ED-কে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি মিশ্র। তিনি বলেন, "আপনাদের সাজা ঘোষণার হার কত? সাজা ঘোষণার হার অত্যন্ত খারাপ। ৬০ থেকে ৭০ শতাংশ হলেও বোঝা যেত।" এই মামলায় ১০০ শতাঁশ সাজা ঘোষণা হবে বলে যুক্তি দেওয়ার চেষ্টা করে ED. কিন্তু বিচারপতি মিশ্র বলেন, "পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলে কী অসুবিধা?" (SSC case)

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে পার্থর ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়। ওই টাকা নিয়োগ দুর্নীতিতে প্রাপ্ত ঘুষের টাকা বলেই বরাবর অভিযোগ করে আসছেন তদন্তকারীরা। কিন্তু এদিন বিচারপতি মিশ্র বলেন, "কে এই অর্পিতা? শুধু তাঁর বয়ান দিয়ে হবে না, অন্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখতে হবে। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন। প্রভাবশালী ছিলেন তিনি। কিন্তু ঘুষের টাকা কেউ নিজের বাড়িতে রাখে না।"

সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন অর্পিতা। সেই প্রসঙ্গ তুলে পার্থর আইনজীবী জানান, যাঁর বাড়ি থেকে টাকা পাওয়া যায়, সেই অর্পিতা জামিন পেয়ে গিয়েছেন। প্রাথমিক পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য, তাঁর ছেলে জামিন পেয়েছেন। শুধু পার্থই জামিন পাচ্ছেন না বলে সওয়াল করেন রোহাতগী। অর্পিতার সঙ্গে পার্থর সম্পর্ক ছিল বলে যে চাউর হচ্ছে, তা অসত্য বলেও দাবি করেন পার্থর আইনজীবী। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-কেও উপস্থিত থাকতে বলা হয়েছে। 

সেরা শিরোনাম

Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
Singur Factory: সিঙ্গুরে শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, কী পরিকল্পনা সরকারের ? জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
সিঙ্গুরে শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, কী পরিকল্পনা সরকারের ? জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget