এক্সপ্লোর

Flight Fare: বারবার সার্চ করছেন, বেড়ে যেতে পারে বিমানের ভাড়া ! কীভাবে সস্তায় টিকিট কাটবেন জানেন ?

Flight Tickets: বিমানের টিকিটের দাম কখনও বাড়ে, কখনও কমে। আগে থেকে টিকিট কাটা ছাড়া আরও বেশ কিছু উপায় আছে যেভাবে আপনি সস্তায় টিকিট কাটতে পারবেন, জানেন কী ?

Ticket Booking Hacks: শীত পড়ে গিয়েছে। মনে মনে খালি ভেবে যাচ্ছেন কোথায় ঘুরতে যাওয়া যায়। এই সময় ঘুরতে যেতে চান অনেকেই আর সেই পর্যটকদের চাপের কারণে অনেক সময় আগে থেকে টিকিট না কাটলে ট্রেনের টিকিট পাওয়া যায় না, এটা অনেকেই জানেন। বিমানের ক্ষেত্রে কিন্তু টিকিট (Flight Ticket) ওভাবে ফুরিয়ে যায় না, কিন্তু সেই টিকিটের দামের ওঠানামা চলতে থাকে। কখনও দাম অনেক চড়া, কখনও কম। তাছাড়া ঘুরতে যাওয়ার জন্য অনেকটা টাকা যদি বিমানের টিকিটের পিছনেই চলে যায়, তাহলে অনেকেই বাজেট সামলে উঠতে পারেন না। টিকিট কাটার সময় এই উপায়গুলি মনে রাখলে কোনওভাবেই বিমানের টিকিটে অতিরিক্ত খরচ হয় না।

টিকিট কাটার দিনক্ষণ

সাধারণত যেদিন আপনার ঘুরতে যাওয়া সেই দিন যত এগিয়ে আসবে তত টিকিটের দাম বাড়তে থাকে, একথা সকলেই জানেন। ভারতের মধ্যে কোথাও ঘুরতে যেতে চাইলে মোটামুটিভাবে এক মাস আগে টিকিট কাটলে টিকিটের (Ticket Booking) দাম অনেকটাই কম পাওয়া যায়। তাছাড়া কোথাও যাওয়ার হলে সবসময় ছুটির দিনগুলি এড়িয়ে চলুন। সপ্তাহের মাঝামাঝি দিনগুলিতে তুলনামূলকভাবে টিকিটের দাম অনেকটাই কম থাকে। শনি-রবি সপ্তাহান্তের দিনগুলি সম্পূর্ণ এড়িয়ে চলাই উচিত। এই সময়গুলিতে যাত্রীদের চাপ বেশি থাকায় ভাড়াও অনেকটাই বেড়ে যায়।

টিকিট কাটুন ইনকগনিটো মোডে

গুগলে আপনার গন্তব্যের তথ্য দিয়ে টিকিটের দাম, টিকিট আদৌ আছে কিনা সেটা বারবার দেখছেন। খানিকক্ষণ পরেই হয়ত দেখবেন ভাড়া খানিক বেশি দেখাচ্ছে। সাধারণত নির্দিষ্ট কোনও গন্তব্যের জন্য কোনও বিমান সংস্থার টিকিটের (Flight Ticket) দাম বাড়তে-কমতে থাকে, বুকিং হতে থাকে সবসময়। আর আপনার ফোন বা কম্পিউটারের ওয়েব কুকিজের জন্য সেটা আপনার চোখেও পড়ে। এভাবে তাড়াহুড়ো করে কাটতে গিয়ে অনেকেই বেশি টাকা দিয়ে টিকিট কেটে ফেলেন। এই ভুল থেকে বাঁচতে কুকিজ বন্ধ করে ইনকগনিটো মোডে টিকিট কাটলে সমস্যা হবে না।

নন-রিফান্ডেবল টিকিট কাটুন

টিকিট বাতিল করলে অনেক সময় কিছু টাকা ফেরত পাওয়া যায়। ট্রেনের ক্ষেত্রেও তাই নিয়ম। কিন্তু বিমানে রিফান্ডেবল এবং নন-রিফান্ডেবল দুই রকম টিকিটই রয়েছে যার মধ্যে নন-রিফান্ডেবল টিকিটের দাম তুলনায় অনেকটাই কম পড়ে। আপনার যদি গন্তব্যের দিনক্ষণ স্থির করা থাকে, তাহলে এই টিকিট কাটুন। অনেকটা টাকা বেঁচে যাবে।

এছাড়া আপনার বয়স ২৬-এর মধ্যে হয়, সেক্ষেত্রে অনেক টিকিট বুকিং প্ল্যাটফর্মেই বিশেষ ছাড় দেয়। সেই ছাড়ের যোগ্য হলে তা অবশ্যই পরীক্ষা করে নেওয়া দরকার টিকিট কাটার আগে।

আরও পড়ুন: Travel Insurance: মাত্র ৩৫ পয়সায় ১০ লক্ষ ! এই বিমার টাকা দাবি করবেন কীভাবে ? কী নথি লাগবে ?

সেরা শিরোনাম

Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget