এক্সপ্লোর

Amazon Pay Wallet: ২০০০ টাকার নোট বদলাতে পারবেন অ্যামাজন পে ওয়ালেটের সাহায্যে, কীভাবে করবেন?

Rs 2000 Note: সাধারণ মানুষের কিছুটা সুরাহা করতেই অ্যামাজন পে ওয়ালেটের মাধ্যমে ২০০০ টাকার নোট পরিবর্তনের ব্যবস্থা করা হয়েছে। যাঁরা অ্যামাজনের গ্রাহক তাঁরা এই সুবিধা পাবেন।

Amazon Pay Wallet: ভারতের জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)। অনলাইন শপিংয়ের (Online Shopping) জন্য এই মাধ্যম বেছে নেন অনেকেই। এবার অ্যামাজন পে ওয়ালেটের (Amazon Pay Wallet) মাধ্যমে ২০০০ টাকার নোট বদলে নেওয়া যাবে। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নির্দেশ অনুসারে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ২০০০ টাকার নোট (2000 Rs Note) বদলে নিতে হবে। আর নতুন করে ২০০০ টাকার নোট ছাপাবে না সরকার। গত ১৯ মে একথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা (দু'হাজার টাকার নোটে) পরিবর্তন করা যাবে। একদিনে একাধিকবার এই নোট পরিবর্তন প্রক্রিয়া চালানো যাবে। সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহক না হলেও সেই ব্যাঙ্কে আপনি ২০০০ টাকার নোট এক্সচেঞ্জ করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্কের Clean Note Policy-র আওতায় এই ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বর্তমানে বাজারে যেসমস্ত ২০০০ টাকার নোট রয়েছে সেগুলি এক্সচেঞ্জ বা পরিবর্তন করা যাবে। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর সেই দলেই নাম লিখিয়েছে অ্যামাজন প্লে ওয়ালেট। 

নোটবন্দির সময় চরম দুর্দশায় ভুগেছিল আমজনতা। ২০০০ টাকার নোট পরিবর্তনে অতটা ঝামেলা না হলেও সমস্যা রয়েছে অনেক। আর তাই সাধারণ মানুষের কিছুটা সুরাহা করতেই অ্যামাজন পে ওয়ালেটের মাধ্যমে ২০০০ টাকার নোট পরিবর্তনের ব্যবস্থা করা হয়েছে। যাঁরা অ্যামাজনের গ্রাহক তাঁরা এই সুবিধা পাবেন। আনুষ্ঠানিক বিবৃতিতে অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি বয়কে ২০০০ টাকার নোট দিতে পারবেন ক্রেতারা। যদি কোনও ফেরত পাওয়ার বিষয় থাকে তাহলে সেই টাকা অ্যামাজন পে ওয়ালেটে জমা পড়বে। অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে, একমাসে দু'হাজার টাকার নোটে মোট ৫০ হাজার টাকা জমা দিতে পারবেন গ্রাহকরা। 

অ্যামাজন পে ওয়ালেট ব্যবহার করে কীভাবে ২০০০ টাকার নোট পরিবর্তন করবেন

  • স্টেপ ১- অ্যামাজন অ্যাপে প্রথমে গ্রাহকদের ভিডিও কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 
  • স্টেপ ২- এই প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রাহকরা ক্যাশ অন ডেলিভারি অর্ডার দিতে পারবেন।
  • স্টেপ ৩- এরপর বাড়িতে প্রোডাক্টের ডেলিভারি এলে ডেলিভারি এজেন্টের হাতে ওই জিনিসের দাম অনুযায়ী টাকা দিতে হবে। ২০০০ হাজার টাকার নোটে এই দাম দেওয়া যাবে।
  • স্টেপ ৪- ফেরত পাওয়ার জন্য যা টাকা থাকবে সেটা গ্রাহকের অ্যামাজন পে ওয়ালেটে আপডেট করে দেবেন ডেলিভারি এজেন্ট। এই টাকা অ্যামাজন পে ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। পরবর্তীকালে এই টাকা ব্যবহারের সুযোগ পাবেন আপনি।

আরও পড়ুন- কতবার দুধ ফোটান? পদ্ধতি কি ঠিক? পুষ্টিগুণ নষ্ট হচ্ছে না তো?

সেরা শিরোনাম

Small Savings schemes: অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
Top Stocks To Buy : SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
8th Pay Commission : ৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
PPF Vs NSC : ১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget