এক্সপ্লোর

Solar Panel: সোলার প্যানেল ছাদে লাগাবেন, সরকার দেবে ভর্তুকি ! কত খরচ, কোথায় আবেদন ?

Solar PV: বাড়িতে সোলার প্যানেল লাগাতে হলে এবং তাতে যদি আপনি সরকারের তরফে ভর্তুকি চান, সেক্ষেত্রে সরকারি একটি ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। কীভাবে করবেন আবেদন ?

Solar Panel Installation: সম্প্রতি ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গৃহস্থালির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে সোলার প্যানেল লাগানোর উপরে জোর দিয়েছেন। এমনকী প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অধীনে এক কোটি পরিবারকে বিনামূল্যে সোলার প্যানেল দেওয়ার প্রতিশ্রুতিও জানিয়েছেন তিনি। সোলার প্যানেল (Solar Panel Installation) বসালে বিদ্যুতের খরচও অনেক কমবে, সাশ্রয় হবে গৃহস্থের। কীভাবে বাড়ির ছাদে লাগাবেন এই সোলার প্যানেল ? খরচই বা কত হবে ?

বাড়িতে সোলার প্যানেল লাগাতে হলে এবং তাতে যদি আপনি সরকারের তরফে ভর্তুকি চান, সেক্ষেত্রে সরকারি একটি ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর নির্দিষ্ট ধাপ মেনে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আপনার বাড়িতে সোলার প্যানেল বসানো যাবে।

কীভাবে আবেদন করবেন

  • সোলার প্যানেল বসানোর জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট solarrooftop.gov.in –এ গিয়ে যথাযথ নথি সহ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর আবেদন যাচাই হয়ে গেলে সেখানে ভেন্ডর এবং ইনস্টলেশন সংক্রান্ত সমস্ত তথ্য জমা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে নিজেকে বেছে নিতে হবে।
  • তারপর সংশ্লিষ্ট দফতরের কর্মীদের মাধ্যমে বাড়িতে ছাদের জায়গা অনুপাতে সোলার প্যানেল (Solar Panel Installation) বসান হবে। এখানেই শেষ নয়।
  • সোলার প্যানেল বসানোর পরে 'রুফটপ সোলার প্যানেল' প্রকল্পের অধীনে ভর্তুকি পেতে হলে আপনাকে নিজের ব্যাঙ্কের নথি জমা করতে হবে।
  • সমস্ত নথি ও তথ্য যাচাইয়ের পর সঠিক প্রমাণ হলে আবেদনের ৩০ দিনের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢুকে যাবে।

কত খরচ ?

  • ন্যাশনাল পোর্টাল ফর রুফটপ সোলার প্যানেলের (Solar Panel Installation) ওয়েবসাইটে ক্যালকুলেটর ট্যাবে ক্লিক করে নিজেদের এখনকার ইলেকট্রিক বিলের অর্থের পরিমাণ বসালেই রাজ্য অনুযায়ী ঠিক কীরকম সোলার প্যানেল বসানো দরকার আপনার বাড়ির ছাদে তা দেখিয়ে দেবে। যদিও এটা আনুমানিক খরচ, তবু এ থেকে একটা আন্দাজ পাওয়া যাবে।
  • আপনার মাসিক বিদ্যুতের বিল যদি হয় ১০০০ টাকা তবে আপনাকে ১ কিলোওয়াটের সোলার প্যানেল লাগাতে হবে। এতে মোট আনুমানিক খরচ হবে ৪৭ হাজার টাকা। যদিও এর মধ্যে ভর্তুকির আবেদন করলে ১৮ হাজার টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরে পাবেন।

কত ভর্তুকি ?

কিছু কিছু রাজ্য বাদ দিয়ে বাকি সব রাজ্যেই সাধারণভাবে ৩ কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেলে ১৮ হাজার টাকা ভর্তুকি দেবে সরকার আর ৩-১০ কিলোওয়াট সোলার প্যানেলের ক্ষেত্রে প্রথম ৩ কিলোওয়াটে ১৮০০০ টাকা এবং তারপর ১০ কিলোওয়াট পর্যন্ত অতিরিক্ত ৯ হাজার টাকা ভর্তুকি দেবে সরকার।  

ছাদে কত জায়গা লাগবে ?

১ কিলোওয়াটের সোলার প্যানেল (Solar Panel Installation) বসাতে ছাদে ন্যূনতম ১৩০ বর্গফুট জায়গা দরকার। এতে দিনে ৪.৩২ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

খরচ কত বাঁচবে ?

সাধারণ বিদ্যুতের তুলনায় দিনে আনুমানিক ১২.৯৬ টাকা বিদ্যুতের বিলে বাঁচতে পারে সোলার প্যানেল লাগালে। অর্থাৎ মাসে আপনার খরচ বাঁচবে প্রায় ৩৯০ টাকা।

আরও পড়ুন: Paytm Payment Bank: Paytm-এ শাস্তির খাঁড়া! আপনার ওয়ালেট সুরক্ষিত তো? কী পারবেন, কী পারবেন না?

সেরা শিরোনাম

Diwali Bonus Scam : প্রধানমন্ত্রী দিচ্ছেন দীপাবলির বোনাস ? ৮০০০ টাকা পাবেন আপনি ? ভাইরাল মেসেজ নিয়ে কী বলল সরকার ?
প্রধানমন্ত্রী দিচ্ছেন দীপাবলির বোনাস ? ৮০০০ টাকা পাবেন আপনি ? ভাইরাল মেসেজ নিয়ে কী বলল সরকার ?
RBI Fake Alert : দীপাবলিতে পাওয়া যাবে না ১০,২০, ৫০ টাকার নতুন নোট ? আদৌ কি সত্যি ?
দীপাবলিতে পাওয়া যাবে না ১০,২০, ৫০ টাকার নতুন নোট ? আদৌ কি সত্যি ?
LIC Bima Sakhi : মাধ্য়মিক পাশ হলেই মাসে ৭০০০ টাকা পাওয়ার সুযোগ, মহিলাদের জন্য এই সুবিধা দিচ্ছে LIC
মাধ্য়মিক পাশ হলেই মাসে ৭০০০ টাকা পাওয়ার সুযোগ, মহিলাদের জন্য এই সুবিধা দিচ্ছে LIC
BOI FD Interest : ফিক্সড ডিপোজিটে ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, এল বিশেষ এফডি
ফিক্সড ডিপোজিটে ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, এল বিশেষ এফডি

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget