এক্সপ্লোর

Aadhaar Card Lock: পুজোর ভিড়ে Aadhaar হারিয়েছে? অনলাইনে Lock হবে আধার-তথ্য়

Aadhaar Tips: কার্ড হারালে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। অনলাইনে দ্রুত Lock করা যাবে আধার।

কলকাতা: বাড়ির বাইরে গেলে সঙ্গে কোনও না কোনও পরিচয়পত্র থাকে। পুজোর সময় দিনরাত ঘোরাঘুরি চলে। সেই সময়েও অনেকেই সঙ্গে রাখেন আধার। কিন্তু, পুজোর ভিড়ে যদি সেই আধার হারিয়ে যায়? যদি কোনওভাবে চুরি হয়ে যায় সঙ্গের ব্যাগ আর তাতে থাকা আধার কার্ড (Aadhaar Card)? কী করবেন? উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। কার্ড হারালে ভোগান্তি হবে ঠিকই। কিন্তু তার সঙ্গেই Lock-ও করা যাবে নিজের আধার কার্ড, সেটাও অনলাইনে।  

আধার তথ্য লক করে দিলে, ওই কার্ড যদি দৃষ্কৃতীদের হাতে পড়েও যায়, তবুও সেই কার্ডের তথ্য নিয়ে কিছু করা যায় না।

Aadhaar Lock-এর অর্থ কী?
আধার তথ্য লক করে দিলে প্রতারকরা চুরি যাওয়া আধার কার্ড নিয়ে কোনওরকম অথেন্টিফিকেশন কোড বের করতে পারবে না। সেই আধারের বায়োমেট্রিক, ডেমোগ্রাফিক তথ্য় বের করতে পারবে না। পরে যখন হাতে নতুন আধার কার্ড আসবে তখন ফের UID আনলক করে দেওয়া যাবে। UIDAI -এর ওয়েবসাইটের মাধ্যমে অথবা mAadhaar অ্যাপের মাধ্যমেই সেটা করা যাবে। আনলক করার পরে ব্যবহারকারী UID, UID টোকেন এবং VID-ব্যবহার করা যাবে।

অনলাইনে কীভাবে লক করবেন আধার?

প্রথমেই যেতে হবে UIDAI ওয়েবসাইটে (https://uidai.gov.in/)

সেই সাইটে গিয়ে My Aadhaar ট্য়াবে ক্লিক করতে হবে

এরপর Aadhaar Service সেকশনে গিয়ে  'Aadhaar Lock/Unlock'- এই অপশনে ক্লিক করতে হবে

এবার বেছে নিতে হবে Lock UID অপশন।

এবার আধার নম্বর, পুরো নাম এবং পিন কোড দিতে হবে

এবার ক্লিক করতে হবে Send OTP বাটনে

এবার আধারে নথিভুক্ত থাকা মোবাইল নম্বরে OTP আসবে, সেটা সাবমিট করে দিতে হবে।

 

SMS-এর মাধ্যমেও আধার লক করতে হবে:

মেসেজে লিখতে হবে GETOTP. তারসঙ্গেই আধারের শেষ চারটে সংখ্যা লিখতে হবে। GETOPT****

এবার রেজিস্টার্ড বা নথিভুক্ত থাকা মোবাইল নম্বর থেকে ১৯৪৭ (1947) এই নম্বরে মেসেজ করতে হবে।

তারপর আবার মেসেজে লিখতে হবে LOCKUID****OTP

এবার সংশ্লিষ্ট আধার লক হয়ে গেলেই মেসেজ চলে আসবে।

 

লক করার পরে হাতে নতুন আধার কার্ড এলে তারপর আনলক করবেন কীভাবে?

প্রথমেই যেতে হবে UIDAI ওয়েবসাইটে (https://uidai.gov.in/)

সেই সাইটে গিয়ে My Aadhaar ট্য়াবে ক্লিক করতে হবে

এরপর Aadhaar Service সেকশনে গিয়ে  'Aadhaar Lock/Unlock'- এই অপশনে ক্লিক করতে হবে

এবার বেছে নিতে হবে Unlock UID অপশন।

এবার ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি লিখে SEND OTP বাটন ক্লিক করতে হবে।

এবার রেজিস্টার্ড নম্বরে আসা OTP দিতে হবে।

আরও পড়ুন: ৮৭ পয়সার শেয়ার করল কোটিপতি, জানেন এই মাল্টিব্যাগারের নাম

সেরা শিরোনাম

Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget