এক্সপ্লোর

Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে

IDBI Bank Acquisition: বিক্রি হয়ে যাচ্ছে IDBI ব্যাঙ্ক। কেনার দৌড়ে এগিে কানাডার Fairfax.

নয়াদিল্লি: IDBI ব্যাঙ্কের বেসরকারিকরণের পথ আরও প্রশস্ত হল। কানাডার সংস্থা Fairfax Financial Holdings IDBI-এর মালিকানা পাওয়ার দৌড়ে এগিয়ে গেল অনেকটাই। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, ৫.৫ থেকে ৫.৭ বিলিয়ন ডলারের বিনিময়ে IDBI-এর বিনিময়ে IDBI-এর মালিকানা উঠতে পারে তাদের হাতে। (IDBI Bank Acquisition)

ইকনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবারই উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রক গোটা বিষয়টি পর্যালোচনা করে দেখে। আর তাতেই ঠিক হয়েছে, IDBI ব্যাঙ্কে নিজেদের অংশীদারিত্ব বিক্রি করে দেবে কেন্দ্র। সোমবারও কোর গ্রুপ অফ সেক্রোটারিজ় অন ডিসইনভেস্টমেন্টের দু’টি বৈঠক হয়। বৈঠক হয় ইন্টার-মিনিস্টিরিয়াল গ্রুপেরও। (Fairfax IDBI Acquisition)

কানাডার বিনিয়োগকারী সংস্থা Fairfax Financial Holdings-এর প্রতিষ্ঠাতা ভারতীয় বংশোদ্ভূত প্রেম বৎস। IDBI ব্যাঙ্কে সরকারের অংশীদারিত্ব কিনে নিতে তিনি ৫.৫ থেকে ৫.৭ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছেন, ভারতীয় মুদ্রায় যা ৫২ হাজার ৯৩৮ এবং ৫৪ হাজার ৮৬১ কোটি টাকা। সরকারের রাখা দামের নিরিখে দৌড়ে এগিয়ে তারাই। IDBI কিনতে আগ্রহী ছিল Emirates NBD-ও। কিন্তু তাদের দেওয়া দাম অনেকটাই কম বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: ভারতের পরমাণু-তথ্য বেহাত হয়ে গেল, ১৯০০০ ফাইল ফাঁস করে দিল World Leaks, এই সংস্থা থেকে…

সম্মিলিত ভাবে ভারত সরকার এবং ভারতীয় জীবন বিমা সংস্থার হাতে IDBI-এর ৯৫ শতাংশ মালিকানা রয়েছে। ৬০.৭২ শতাংশ অংশীদারিত্ব ছেড়ে দিতে চাইছে তারা। পাশাপাশি, ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণও ছেড়ে দিতে চাইছে। কেন্দ্রীয় সরকার নিজেদের ৩০.৪৮ এবং LIC ৩০.২৪ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে দিচ্ছে। বর্তমানে IDBI ব্যাঙ্কের ৪৫.৫ শতাংশের মালিকানা কেন্দ্রের হাতে, LIC-র হাতে ৪৯.২ শতাংশ।

তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। চুক্তির শর্তাবলী এবং খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে IDBI-এর মালিকানাবদলের দিকে এই মুহূর্তে নজর অর্থনৈতিক বিশেষজ্ঞদের। দেশের অর্থনৈতিক ক্ষেত্রের বেসরকারিণীর অংশ হিসেবেই কেন্দ্র এবং LIC নিজেদের অংশীদারিত্ব বেচে দিচ্ছে বলে মত তাঁদের। IDBI-এর বেসরকারিকরণের চেষ্টা চলছিল দীর্ঘ সময় ধরে। সেই দৌড়ে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই ছিল Fairfax Financial Holdings এবং দুবাইয়ের Emirates NBD. দাম সংশোধন করে এই মুহূর্তে একেবারে অগ্রভাগে রয়েছে Fairfax. 

এই চুক্তি হলে ভারতের অর্থনীতির জন্যও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ একদিকে যেমন ব্যাঙ্কের বেসরকারিকরণ ঘটিয়ে সরকার অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির মালাকিনা ছাড়তে চাইছে কেন্দ্র, তেমনই এই প্রথম ভারতের কোনও ব্যাঙ্কে, কোনও বিদেশি সংস্থা এত বড় বিনিয়োগ করতে চলেছে। চুক্তি স্বাক্ষরিত হয়ে গেলে দেশীয় ব্যাঙ্কে কোনও বিদেশি সংস্থার সর্ববৃহৎ বিনিয়োগ বলে গণ্য হবে এটি। 

আরও পড়ুন: ‘অভিষেকের জন্যই জেলে গেলাম, ওর জন্যই শেষ মমতা’, বললেন অনুব্রত মণ্ডল, কড়া ভাষায় আক্রমণ করলেন

Fairfax-এর মালিক প্রেম ‘কানাডার ওয়ারেন বাফে’ হিসেবেও পরিচিত।  অর্থনৈতিক পরিষেবা থেকে পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা থেকে প্রযুক্তি ক্ষেত্রে তাদের বিনিয়োগ মূলত। এর আগে, CSB ব্যাঙ্কেও বিনিয়োগ করেছিল তারা। 

অন্য দিকে, কয়েক বছর আগে পর্যন্তও ধুঁকছিল IDBI. আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকায় ২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ‘তাৎক্ষণিক সংশোধনমূলক পদক্ষেপ’ কাঠামোর অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু গত কয়েক বছরে সেই সঙ্কট অনেকটাই কাটিয়ে উঠেছে IDBI. শেষ পর্যন্ত Fairfax যদি IDBI অধিগ্রহণ করে, তাহলে প্রযুক্তি থেকে ডিজিটাল ব্যাঙ্কিং, সবক্ষেত্রেই পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত বিষয়টি পর্যালোচনার স্তরেই রয়েছে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Gold Silver Price Today: মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
Advertisement

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget