এক্সপ্লোর

Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?

BOI PIB Fact Check : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এরকমই একটি নোটিস। যা নিয়ে এবার মুখ খুলেছে সরকার। 

BOI PIB Fact Check : আপনারও যদি ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ায় (Bank of India) অ্য়াকাউন্ট থাকে, তাহলে অবশ্যই এই বিষয়টি ভালভাবে বুঝে নিন। অন্যথায় ব়ড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন আপনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এরকমই একটি নোটিস। যা নিয়ে এবার মুখ খুলেছে সরকার। 

ব্যাঙ্কের তরফে এসেছে এই মেসেজ ?
বর্তমান যুগে ব্যাঙ্কের অনেক মেসেজ চলে আসে আমাদের ফোন। নির্দিষ্ট কোনও নির্দেশিকা পাঠাতে হলে বা কাস্টমার অ্যালার্টও পাঠানো হয় মেসেজের মাধ্যমে। অনেক ক্ষেত্রে KYC আপডেটের জন্য এই ধরনের মেল পাঠায় ব্য়াঙ্ক। সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নামে এমনই একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বলা হচ্ছে, অবিলম্বে আধার ও প্যানের KYC আপডেট না করলে বন্ধ হয়ে যাবে অ্য়াকাউন্ট। রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইনের নামে ঘুরে বেড়াচ্ছে এই মেসেজ। যা নিয়ে সরকার দিয়েছে সবাইকে বার্তা। 

কী লেখা রয়েছে সেই মেসেজে
RBI গাইডলাইনে আপডেটের নামে এই বার্তায় লেখা রয়েছে, অবিলম্বে আপনার KYC আপডেট করুন। আজই আপনার অ্য়াকাউন্ট ব্লক হয়ে যাবে। গত মাসে আপনি আধার ও প্যান কার্ডের KYC আপডেট না করার জন্য এই ব্লক করা হবে। এখন এই KYC আপডেট করতে BOI মোবাইল ডিজিটাল অ্যাপ ডাউনলোড করুন। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সর্বদা তাদের গ্রাহকদের আপডেট থাকার জন্য় উৎসাহিত করে।     

কী বলা হয়েছে সরকারের তরফে 
এই মেসেজ নিয়ে মুখ খুলেছে সরকারের তথ্য় যাচাই সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো(PIB)। সংস্থার তরফে জানানো হয়েছে, এই মেসেজ পুরোপুরি ভুয়ো। ব্যাঙ্ক অফ ইন্ডিযার তরফে এরকম কোনও নোটিস পাঠানো হয়নি। এই নোটিসে কোনও হাত নেই রিজার্ভ ব্যাঙ্কের। এটা একটা কারসাজি করা নোটিস, এর সঙ্গে ব্যাঙ্কের কোনও যোগ নেই। সব সময় এই ধরনের বিষয়ে জানতে বিশ্বস্ত সূত্রের ওপর ভরসা রাখুন।

সন্দেহজনক কিছু চোখে পড়লে কোথায় পাঠাবেন
 কেন্দ্রীয় সরকারের বিষয়ে এই ধরনের কোনও সন্দেহজনক ফটো, ভিডিয়ো বা পোস্ট পেলে সরাসরি @PIBFactCheck-এ পাঠিয়ে দিন। সরকার আপনাকে সঠিক তথ্য় জানিয়ে দেবে। এই বার্তা আপনি +91 8799711259 হোয়াটসঅ্যাপ নম্বরে ও factcheck@pib.gov.in. ইমেল আইডিতে পাঠাতে পারবেন।

অতীতে এই ধরনের অনেক ভিডিয়ো বার্তার সঙ্গে লিঙ্ক জুড়ে দিয়েছে প্রতারকরা। যেখানে বেশি টাকার লোভে অনেকেই এই প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন। পরবর্তীকালে যার ফল ভুগতে হয়েছে আমাদের।   

আরও পড়ুন : ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Gosaba Embankment: গোসবায় বাঁধ গিলে নিল নদী, ভরা কোটালের সময় প্লাবনের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা
গোসবায় বাঁধ গিলে নিল নদী, ভরা কোটালের সময় প্লাবনের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা
Kolkata: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাগাছি যাওয়ার পথে আচমকাই খালে উল্টে পড়ল গাড়ি
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাগাছি যাওয়ার পথে আচমকাই খালে উল্টে পড়ল গাড়ি
Gold Price Today: গতকাল একধাক্কায় কমার পর আজ কিছুটা বাড়ল সোনার দাম, রুপো বেড়েছে সাড়ে ৩ হাজারের বেশি!
গতকাল একধাক্কায় কমার পর আজ কিছুটা বাড়ল সোনার দাম, রুপো বেড়েছে সাড়ে ৩ হাজারের বেশি!
Ritabrata Banerjee : নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari |
CM Suvendu Adhikari | দুর্গাপুজো লেখা, মহালয়া শোনা হত না লাল রাজত্বে: মুখ্যমন্ত্রী
INK Neuro | কলকাতায় শুরু হল দেশ-বিদেশের খ্যাতিমান নিউরো সার্জনদের নিয়ে বিশেষ সম্মেলন ও কর্মশালা
Tmc News | 'মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের উপনির্বাচনে যদি লড়েন, প্রার্থী দেব না',মন্তব্য় ঋতব্রতর
BJP Government : 'ভাল মার্জিনেই জিতবে নন্দীগ্রাম...৩ বার পরাজয় হবে :শিশির অধিকারী
Advertisement
Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gosaba Embankment: গোসবায় বাঁধ গিলে নিল নদী, ভরা কোটালের সময় প্লাবনের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা
গোসবায় বাঁধ গিলে নিল নদী, ভরা কোটালের সময় প্লাবনের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা
Kolkata: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাগাছি যাওয়ার পথে আচমকাই খালে উল্টে পড়ল গাড়ি
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাগাছি যাওয়ার পথে আচমকাই খালে উল্টে পড়ল গাড়ি
Gold Price Today: গতকাল একধাক্কায় কমার পর আজ কিছুটা বাড়ল সোনার দাম, রুপো বেড়েছে সাড়ে ৩ হাজারের বেশি!
গতকাল একধাক্কায় কমার পর আজ কিছুটা বাড়ল সোনার দাম, রুপো বেড়েছে সাড়ে ৩ হাজারের বেশি!
Ritabrata Banerjee : নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Dipshita Dhar: ২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
Cyclone Forecast 2026 : বছর শেষে প্রকৃতির মহাতাণ্ডব? ISRO-র পূর্বাভাসে ৩ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা
বছর শেষে প্রকৃতির মহাতাণ্ডব? ISRO-র পূর্বাভাসে ৩ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা
Weather Updates: নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা
নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা
Alipurduar: গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
Embed widget