এক্সপ্লোর

Income Tax Return File: ITR দাখিলের সময় প্রায় শেষ, কিন্তু এই ভুলগুলো একদম করবেন না

IT Return File: আপনার আয়ের উৎস অনুযায়ী আপনাকে এই ফর্ম বেছে নিতে হবে। কারণ, ভুল ফর্মে যদি রিটার্ন জমা দেন আপনি তাহলে সেই রিটার্ন জমা করলেও সেটার প্রসেসিংয়ে একাধিক সমস্যা হতে পারে।

কলকাতা: হাতে আর মাত্র ২ দিন। তারপরই শেষে হয়ে যাবে আয়কর রিটার্ন ফাইল (Income Tax Return File) করার সময়সীমা। অনেকেই এই শেষ মুহূর্তে এসে আয়কর রিটার্ন (IT Return) দাখিল করার প্রস্তুতি নিচ্ছেন। তবে, রিটার্ন জমা করতে গিয়ে তাড়াহুড়ো একদম করবেন না। তাতে কাজে ভুল হলে কিন্তু প্রসেসিংয়ে দেরি হতে পারে। সেই কারণেই আয়কর রিটার্ন (ITR) দাখিল করার আগে কয়েকটি বিষয় স্পষ্ট ভাবে দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: E20 Petrol নিয়ে ভুয়ো প্রচারের অভিযোগ, এবার নীতিন গড়করিকে নিয়ে বড় নির্দেশ বম্বে হাইকোর্টের

সবার আগে আপনাকে সঠিক আইটিআর ফর্ম নির্বাচন করতে হবে। আপনার আয়ের উৎস অনুযায়ী আপনাকে এই ফর্ম বেছে নিতে হবে। কারণ, ভুল ফর্মে যদি রিটার্ন জমা দেন আপনি তাহলে সেই রিটার্ন জমা করলেও সেটার প্রসেসিংয়ে একাধিক সমস্যা হতে পারে।

রিটর্নে আপনার আয়ের সব উৎস উল্লেখ করতে হবে। বেতন, ব্যাঙ্ক থেকে প্রাপ্ত সুদ, স্থায়ী আমানতের সুদ, বাড়ি ভাড়া থেকে উপার্জন, ক্যাপিটাল গেন, ফ্রিল্যান্স বা ব্যবসার আয়; সব তথ্যই জানাতে হবে সঠিক ভাবে। আপনার আয়ের কোনও তথ্য যদি বাদ পড়ে তাহলে আপনার কাছে আয়কর দফতরের নোটিশ আসতে পারে।

এ ছাড়াও রিটার্ন জমা করার আগে ব্যক্তিগত তথ্যও ভাল করে যাচাই করে নেওয়াও জরুরি। প্যান, আধার, নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ই-মেল ঠিকানা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড সঠিক রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।

এছাড়া ফর্ম ১৬, ফর্ম ২৬এএস, অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট (AIS) এবং ট্যাক্সপেয়ার ইনফরমেশন সামারি (TIS)-এর সঙ্গে আইটিআরের তথ্য মিলিয়ে দেখা উচিত। ফর্ম ১৬-তে বেতন ও নিয়োগকর্তার কাটা করের তথ্য থাকে, আর ফর্ম ২৬এএস-এ প্যানের ভিত্তিতে জমা হওয়া করের বিবরণ পাওয়া যায়। এআইএস-এও বিভিন্ন আর্থিক লেনদেনের তথ্য থাকে। কোনও অসঙ্গতি থাকলে আগে তা সংশোধন করা উচিত।

যোগ্যতা অনুযায়ী কর ছাড়ের দাবিও সঠিকভাবে করতে হবে। বিনিয়োগ, স্বাস্থ্যবিমার প্রিমিয়াম, এনপিএসে অবদান, গৃহঋণের সুদ বা অনুমোদিত অনুদানের ক্ষেত্রে বৈধ নথি থাকলেই কেবল ছাড় দাবি করা উচিত। পাশাপাশি কর বকেয়া থাকলে রিটার্ন জমা দেওয়ার আগে তা পরিশোধ করে চালানের তথ্যও সঠিকভাবে উল্লেখ করতে হবে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Highest FD Interest : ১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Advertisement

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget