এক্সপ্লোর

Investment Plan Of Rich People: মিউচুয়াল ফান্ড অতীত ! ভারতের ধনকুবেররা টাকা রাখছেন এখানে, ধনীদের গোপন সূত্র

Alternative Investment Fund : গত দুই বছরে ভারতের ধনী বিনিয়োগকারী (যাদের সম্পত্তির পরিমাণ ১০ কোটি টাকার বেশি) মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট থেকে নিজেদের টাকা তুলে এক নতুন জায়গায় বিনিয়োগ করছেন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ধনী বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড ছেড়ে AIF-এ বিনিয়োগ করছেন।
  • SME-ফোকাসড অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড বেশি নজর কাড়ছে।
  • ছোট কোম্পানিগুলোতে উচ্চ বৃদ্ধি ও বাজারের ঝড় সামলানোর ক্ষমতা।
  • সাধারণ বিনিয়োগকারীদের 'আলফা' ও ছোট কোম্পানির উপর নজর রাখা উচিত।

Alternative Investment Fund :  এতদিন ছিল মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বা ফিক্সড ডিপোজিটেই (Fixed Deposit) ভরসা। দেশের বিনিয়োগকারীরা (Investment) বেশিরভাগ বেশি রিটার্নের ক্ষেত্রে শেয়ার বাজার বা এসআইপিতেই আস্থা রাখতেন। যদিও বিগত কয়েক বছর ধরে বাজার পড়তে থাকায় এখন বিকল্প পথে হাঁটছেন বিনিয়োগকারীরা।

 মিউচুয়াল ফান্ডের পরিবর্তে এখানে টাকা রাখছেন ধনকুবেররা

এককালীন বা এসআইপির পরিবর্তে দেশের ধনকুবেররা কিন্তু হাঁটছেন সম্পূর্ণ ভিন্ন পথে। গত দুই বছরে ভারতের ধনী বিনিয়োগকারী বা হাই-নেট-ওয়ার্থ ইন্ডিভিজুয়ালরা (যাদের সম্পত্তির পরিমাণ ১০ কোটি টাকার বেশি) মিউচুয়াল ফান্ড এবং রিয়েল এস্টেট থেকে নিজেদের টাকা তুলে এক নতুন জায়গায় বিনিয়োগ করছেন।

এই নতুন বিনিয়োগের ট্রেন্ডের নাম অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড (Alternative Investment Fund বা AIF), যার মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছে SME-ফোকাসড ফান্ডগুলি। আসুন জেনে নেওয়া যাক, ধনীদের এই সিক্রেট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আসলে কী। এখান থেকে সাধারণ বিনিয়োগকারীদের কী শেখার আছে।

মিউচুয়াল ফান্ড বনাম AIF: কেন পিছিয়ে পড়ছে মিউচুয়াল ফান্ড?
ভারতের মতো বাজারে সাধারণ ও মাঝারি বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ড অবশ্যই একটি ভাল বিনিয়োগের মাধ্যম। কিন্তু বড় বিনিয়োগকারীদের ক্ষেত্রে এটি একটি 'স্পিড ব্রেকার'-এর মতো কাজ করে। কেন জানেন ?

কড়া নিয়মকানুন: বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)-র নিয়মের কারণে মিউচুয়াল ফান্ডগুলি কোনও একটি নির্দিষ্ট সম্ভাবনাময় মাইক্রো-ক্যাপ (খুব ছোট) কোম্পানির ওপর বড় বাজি ধরতে পারে না। তাদের অনেক বেশি শেয়ারে টাকা ছড়িয়ে রাখতে হয়।

AIF-এর সুবিধা: এর তুলনায় ক্যাটাগরি ১ (Category I) এবং ক্যাটাগরি ৩ (Category III) AIF-এর ফান্ড ম্যানেজাররা অনেক বেশি গভীর গবেষণা করে মাত্র কয়েকটি বাছাই করা স্টকে বড় অঙ্কের পুঞ্জীভূত (Concentrated) বিনিয়োগ করতে পারেন।

এখানে প্রবেশের নিয়ম : এই বিশেষ সুবিধার জন্যই AIF-এ বিনিয়োগের ন্যূনতম সীমা ১ কোটি টাকা রাখা হয়েছে, যা একে সাধারণের থেকে আলাদা করে তোলে।

SME সেক্টর : যেখানে লুকিয়ে আছে আসল সম্পদ
বর্তমানে বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE SME) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE Emerge) প্ল্যাটফর্মে ৫,০০০-এরও বেশি ছোট ও মাঝারি কোম্পানি (SME) তালিকাভুক্ত রয়েছে।

লুকিয়ে থাকা রত্ন হলা হচ্ছে : এই কোম্পানিগুলি সাধারণত বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা সাধারণ খুচরো বিনিয়োগকারীদের নজরে আসে না।

এখানে অভাবনীয় বৃদ্ধি: ডিফেন্স (প্রতিরক্ষা), স্পেশালটি কেমিক্যাল এবং লজিস্টিকসের মতো উদীয়মান সেক্টরে থাকা এই কোম্পানিগুলোর বার্ষিক বৃদ্ধির হার (CAGR) ২৫ থেকে ৪০ শতাংশ!

বাজারের ঝড় সামলানোর ক্ষমতা: সম্প্রতি বিশ্ববাজারের চরম ওঠানামার মধ্যেও ভারতের এই ঘরোয়া কোম্পানিগুলো দুর্দান্ত পারফর্ম করেছে এবং নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেছে।

সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় শিক্ষা ?
আপনার কাছে ১ কোটি টাকা নেই বলে আপনি এই সুযোগ হাতছাড়া করছেন ? একদমই নয়! ধনকুবেরদের এই দলবদল থেকে সাধারণ বিনিয়োগকারীদের শেখার মতো বড় পাঠ রয়েছে:

১. লক্ষ্য হোক 'আলফা' (Alpha): বড় বিনিয়োগকারীরা এখন শুধু সেরা SIP রিটার্নের পেছনে ছোটেন না, তারা খোঁজেন 'আলফা'—অর্থাৎ যা বাজারের গড় রিটার্নকে অনেকটাই টেক্কা দিতে পারে।
২. ভারতের আসল গ্রোথ ইঞ্জিন: দেশের অর্থনৈতিক বৃদ্ধির আসল চালিকাশক্তি এখন নিফটি ৫০ (Nifty 50)-র বড় কোম্পানিগুলো নয়; বরং ৫০০ থেকে ২,০০০ কোটি টাকা ক্যাপিটাল থাকা এই উদীয়মান ছোট কোম্পানিগুলো।

আরও পড়ুন : SIP-তে লোকসান এড়াতে এই ভুলগুলি করবেন না, জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

 

Frequently Asked Questions

অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড (AIF) কী?

AIF হল একটি বিকল্প বিনিয়োগের মাধ্যম যেখানে ধনী বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড এবং রিয়েল এস্টেট থেকে সরে এসে বিনিয়োগ করছেন। এর মধ্যে SME-ফোকাসড ফান্ডগুলি বিশেষভাবে জনপ্রিয়।

মিউচুয়াল ফান্ডের তুলনায় AIF-এর সুবিধা কী?

AIF ফান্ড ম্যানেজাররা গভীর গবেষণার মাধ্যমে বাছাই করা কয়েকটি স্টকে বড় অঙ্কের বিনিয়োগ করতে পারেন, যেখানে মিউচুয়াল ফান্ডকে অনেক বেশি শেয়ারে টাকা ছড়িয়ে রাখতে হয়।

AIF-এ বিনিয়োগের জন্য ন্যূনতম কত টাকা লাগে?

AIF-এ বিনিয়োগের ন্যূনতম সীমা ১ কোটি টাকা।

SME সেক্টরে বিনিয়োগের সুযোগ কোথায়?

বর্তমানে BSE SME এবং NSE Emerge প্ল্যাটফর্মে ৫,০০০-এরও বেশি ছোট ও মাঝারি কোম্পানি (SME) তালিকাভুক্ত রয়েছে।

সাধারণ বিনিয়োগকারীরা AIF থেকে কী শিখতে পারে?

সাধারণ বিনিয়োগকারীরা 'আলফা' অর্থাৎ বাজারের গড় রিটার্নের চেয়ে বেশি রিটার্ন খোঁজা এবং দেশের অর্থনৈতিক বৃদ্ধির আসল চালিকাশক্তি হিসেবে উদীয়মান ছোট কোম্পানিগুলোকে চিনতে শেখা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Best Mutual Funds : অগাস্টের মধ্যেই দিয়েছে ২৭ শতাংশ পর্যন্ত রিটার্ন, এই ৫ স্মল ক্যাপ ফান্ডের নাম জানেন ? 
অগাস্টের মধ্যেই দিয়েছে ২৭ শতাংশ পর্যন্ত রিটার্ন, এই ৫ স্মল ক্যাপ ফান্ডের নাম জানেন ? 
Advertisement

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget