এক্সপ্লোর

IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?

IRCTC New Website : কেন এই নতুন ওয়েবাসইটের প্রয়োজন পড়ল, যাত্রীরা কী আলাদা সুবিধা পাবেন রেলের এই নতুন ওয়েবসাইটে ? 

IRCTC New Website : কথা রাখলেন মন্ত্রী। ১৫ জুলাইয়ের মধ্যে IRCTC-র নতুন ওয়েবসাইট গড়ার কথা দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ প্রকাশ্য়ে এল রেলের এই নতুন ওয়াবেসাইটের (IRCTC New Website) বিটা সংস্করণ। কেন এই নতুন ওয়েবাসইটের প্রয়োজন পড়ল, যাত্রীরা কী আলাদা সুবিধা পাবেন রেলের এই নতুন ওয়েবসাইটে ? 

বুধবার রাত ৯ থেকে শুরু নতুন পথচলা
রেলের তরফে আগেই জানানো হয়েছিল আজ রাত ৯ টা থেকে পাওয়া যাবে (IRCTC)-র নতুন ওয়েবসাইটের পরিষেবা। তবে এর বিটা সংস্করণ লঞ্চ হয়েছে এদিন। আসলে কোনও ওয়োবসাইট বাজারে আসার আগে এর পরীক্ষামূলক সংস্করণ বাজারে আনা হয়। পরে ভুল, ত্রুটি শুধরে নেওয়া হয় এতে। একেই মূল সংস্করণের বিটা ভার্সন বলা হয়। 

কোথায় পাবেন নতুন ওয়েবসাইটের লিঙ্ক
এখন থেকে যাত্রীরা সরাসরি https://www.irctc.co.in/eticket/ লিঙ্কে গিয়ে নতুন এই ইন্টারফেসের অভিজ্ঞতা নিতে পারবেন। এর বাইরে  বর্তমান ওয়েবসাইটের হোমপেজেও এই বিটা সংস্করণের লিঙ্ক দেওয়া হয়েছে। ভারতীয় রেলের ইতিহাস বলছে, ২০০২ সালে প্রথম পথচলা শুরু করেছিল IRCTC-এর টিকিট বুকিং পোর্টাল। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১৪.৫ লক্ষ টিকিট বুক করা হয় এই প্ল্যাটফর্ম থেকে।

কেন হঠাৎ এই ভোলবদলের প্রয়োজন পড়ল
আসলে দীর্ঘদিন ধরেই IRCTC-র টিকিট বুকিং পোর্টাল নিয়ে অভিযোগ করতেন যাত্রীরা। রাষ্ট্রায়ত্ত সংস্থার এই পোর্টালের অভিজ্ঞতা বেসরকারি টিকিট বুকিং অ্যাপের তুলনায় ততটা ভাল ছিল না। কিছুদিন আগেই যা নিয়ে রেলমন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ করেন এক পড়ুয়া। নতুন ওয়েবসাইটের নকশা ও ইউজার এক্সপেরিয়েন্স (UX) উন্নত করার পিছনে রয়েছে জয়পুরের মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (MNIT)-র শিক্ষার্থীদের বড় অবদান।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে এক আলাপচারিতায় পড়ুয়ারা পুরনো ওয়েবসাইটের বিভিন্ন সমস্যা (যেমন জটিল ক্যাপচা এবং ধীরগতির বুকিং) কথা বলেন। যা শুনেই রেলমন্ত্রী সঙ্গে সঙ্গে আধিকারিকদের নির্দেশ দেন। সেখান থেকেই ফোনে কথা বলে ১৫ জুলাইয়ের মধ্যে নতুন অ্যাপ আনার প্রতিশ্রুতি দেন পড়ুয়াদের। 

নতুন ওয়েবসাইটে কী কী বড় পরিবর্তন আসছে ?
নতুন বিটা ওয়েবসাইটটিকে আগের চেয়ে অনেক বেশি সহজ, দ্রুতগতির এবং ইউজার-ফ্রেন্ডলি করে তোলা হয়েছে। এর মধ্যে প্রধান ৪টি পরিবর্তন নীচে দেওয়া হল:
উন্নত ইন্টারফেস (Clean UI): স্ক্রিন থেকে অপ্রয়োজনীয় পপ-আপ, নজরকাড়া বা বিরক্তিকর ফ্ল্যাশিং গ্রাফিক্স এবং বারবার আসা ক্যাপচা দূর করা হয়েছে। ফলে স্ক্রিনটি এখন অনেক বেশি পরিষ্কার ও গোছানো।

এক স্ক্রিনেই সব ক্লাসের সিট: আগে স্লিপার, থার্ড এসি বা সেকেন্ড এসির সিট দেখতে গেলে আলাদা আলাদা করে ক্লিক করতে হতো। এখন এক স্ক্রিনেই ট্রেনের সমস্ত ক্লাসের সিটের প্রাপ্যতা (Seat Availability) দেখে নেওয়া যাবে।

সুপারফাস্ট টিকিট বুকিং: টিকিট বুক করার পুরো প্রক্রিয়াটিতে ধাপের সংখ্যা (Steps) অনেক কমিয়ে আনা হয়েছে। ফলে পেমেন্ট এবং চেকআউট হবে নিমেষের মধ্যে। তৎকাল টিকিট বুকিংয়ের সময় এই ফিচারটি যাত্রীদের দারুণ সাহায্য করবে।

সহজে রি-বুকিংয়ের সুবিধা: যাত্রীদের সেভ করা প্রোফাইল ডিটেইলস এবং আগের ভ্রমণের তথ্য সহজেই পাওয়া যাবে। ফলে বারবার নাম, বয়স বা পরিচয়পত্র টাইপ করার ঝামেলা থাকবে না।

আসছে নতুন প্যাসেঞ্জার রিজার্ভেশন ইঞ্জিন (PRE)
শুধু ওয়েবসাইট পরিবর্তনই নয়, ভারতীয় রেল সমান্তরালভাবে তাদের ব্যাক-এন্ডের মূল চালিকাশক্তি প্যাসেঞ্জার রিজার্ভেশন ইঞ্জিন (PRE)-কেও সম্পূর্ণ আধুনিকীকরণ করছে। রেল মন্ত্রক জানিয়েছে, এই নতুন বুকিং ইঞ্জিন এবং নতুন IRCTC ওয়েবসাইটের কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গ্রাহকরা এক নতুন যুগের, সুপারফাস্ট রেল টিকিট বুকিংয়ের অভিজ্ঞতা পাবেন।

বিটা সংস্করণের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের মতামত নেওয়া। তাই রেলের তরফ থেকে সকল যাত্রীকে নতুন ওয়েবসাইটটি ব্যবহার করে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন : হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget