এক্সপ্লোর

Aadhaar: আপনার নামে মোবাইল নম্বর নিয়ে অপরাধ? 'অচেনা' নম্বর খুঁজবে TAFCOP

Phone Number: এমন একটি সুবিধা আনা হয়েছে যাতে একজন সহজেই খুঁজে বের করতে পারে যে তাঁর নামে এখন কটি মোবাইল কানেকশন রয়েছে।

কলকাতা: নিত্যদিনের সবরকম কাজের জন্য এখন প্রায় ২৪ ঘণ্টাই সঙ্গী মোবাইল ফোন। কয়েক মুহূর্তের জন্য ফোন হাতছাড়া হলে সমস্যায় পড়ি আমরা। শুধু কাজের সুবিধাই নয়, তথ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ মোবাইল সুরক্ষিত রাখা। কারণ অনলাইন ট্রেডিং,অনলাইন শপিং এবং ব্যাঙ্কিংয়ের দৌলতে যাবতীয় লেনদেনের ঠিকুজিকুষ্ঠি থাকে এই মোবাইলেই, সেই কারণেই প্রতারকদের নজরও থাকে আমাদের মোবাইলের উপরেই। 

গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই প্রতিনিয়ত নানা গবেষণা করছে কেন্দ্রের DoT বা Department of Telecommunication. মোবাইল ব্য়বহারকারী তথ্য সুরক্ষিত রাখতে এবং নিরাপত্তা বাড়াতে একাধিক পদক্ষেপ করেছে তারা।  অনেকসময়েই চুরি করা আধারের তথ্য ব্যবহার করে মোবাইল কানেকশন নেয় প্রতারকরা। তা নিয়ে অপরাধমূলক কাজ করা হয়,নাশকতা থেকে সাইবার প্রতারণা- যে কোনও ধরনের অপরাধ করা যেতে পারে। আপনি সতর্ক থাকলেই সহজে এড়ানো যাবে এই বিপদ। 

যেমন সঞ্চার সাথী (Sanchar Sathi)- এর মাধ্যমে এমন একটি সুবিধা আনা হয়েছে যাতে একজন সহজেই খুঁজে বের করতে পারে যে তাঁর নামে এখন কটি মোবাইল কানেকশন রয়েছে। যদি কোনও মোবাইল কানেকশন তাঁর নামে না থাকে তাহলে সেটা ব্লক করা যায়, রিপোর্ট করা যায়। এছাড়া, ফোন হারিয়ে গেলে ব্লক করা, ট্র্যাক করার মতো সুবিধাও রয়েছে সঞ্চার সাথীতে। নতুন বা পুরনো ফোন কিনলে তা আসল কিনা সেটা পরীক্ষা করে দেখার সুবিধাও রয়েছে সঞ্চার সাথীকে। রয়েছএ CEIR, TAFCOP-এর মতো একাধিক মডিউল। 

আপাতত দেখা যাক TAFCOP -বিষয়টি কী?

TAFCOP-এর অর্থ Telecom Analytics for Fraud Managment and Consumer Protection. এই পোর্টাল কী কাজ করে? এর মাধ্যমে একজন ব্যক্তি দেখতে পারবেন, তাঁর নামে কতগুলি মোবাইল কানেকশন এখন রয়েছে। সঞ্চার সাথী পোর্টালে দেওয়া তথ্য অনুযায়ী, এর মাধ্যমে তাঁর নামে থাকা কোনও মোবাইল কানেকশন নিয়ে গ্রাহকের মনে সন্দেহ থাকলে সেই কানেকশন রিপোর্ট করা যায়।


কী কী সুবিধা রয়েছে TAFCOP-এ?
এর মাধ্যমে একাধিক সুবিধা পেতে পারেন গ্রাহক

যদি এক ব্যক্তির পরিচয়পত্র ব্যবহার করে ৯টির বেশি কানেকশন চালু হয় তাহলে ওই ব্যক্তির কাছে একটি মেসেজ পৌঁছবে, তারপরে TAFCOP থেকে ব্যবস্থা নিতে পারেন

মোবাইল কানেকশন সংক্রান্ত কোনও সন্দেহজনক ঘটনা ঘটলে সেই সংক্রান্ত রিপোর্ট করা যায় এই পোর্টালে। অনলাইনেই নালিশ জানিয়ে সেটির ট্র্যাকিং ID গিয়ে ট্র্যাকও করা যায়

একবার অভিযোগ জানানোর পরে TAFCOP পোর্টালে গিয়ে Request Status-অপশনে গিয়ে Ticket ID Ref No. দিলেই অভিযোগের পর তার অবস্থা কীরকম সেটা বোঝা যাবে।

আগে কোনও নম্বর নিয়েছিলেন, যেটা এখন আর ব্য়বহার করেন না। এমন নম্বরও ডিঅ্য়াক্টিভেট করতে পারবেন ব্যাবহারকারীরা।

কীভাবে ব্য়বহার?
https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ এই পেজে যান।

সেখানে TAFCOP-এর লিঙ্কে ক্লিক করে মোবাইল নম্বর দেওয়ার জায়গায় আপনার মোবাইল নম্বর দিন।

তারপর Captcha নিয়ে OTP চাইলেই একটি OTP আসবে আপনার ওই নম্বরে। সেটি দিয়ে দিলেই একটা তালিকা চলে আসবে, আপনার আধার কার্ড ব্যবহার করে যে কটি মোবাইল নম্বর নেওয়া হয়েছে তার তালিকা এতে থাকবে। যদি এমন কোনও নম্বর থাকে যা আপনি নেননি তাহলে ওই নম্বরটি সিলেক্ট করে রিপোর্ট করতে পারবেন। তাহলেই সেই আবেদন DoT-তে যাবে, তারপরে সেই নম্বরটি ব্লক বা ডিঅ্যাক্টিভেট করে দেবে।

আরও পড়ুন: মঙ্গলে কি নতুন মঙ্গল সংবাদ চন্দ্রযান ৩-এর?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget