এক্সপ্লোর

LPG Crisis : সিলিন্ডার ফুরিয়ে গেলে চিন্তা নেই ! মাত্র ২০০ টাকায় রান্নার সমস্যার সমাধান

Iran Israel War : নতুন করে রান্নার গ্যাস দেরিতে পাওয়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ। তবে আপনার চিন্তা নেই, মাত্র ২০০ টাকায় রান্নার সমস্যার সমাধান সম্ভব।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ইরান-ইজরায়েলের যুদ্ধের প্রভাবে ভারতে এলপিজি সরবরাহে ঘাটতির আশঙ্কা।
  • গ্যাসের অভাব মেটাতে বাজারে ২০০ টাকায় ইলেকট্রিক কয়েল হিটার জনপ্রিয়।
  • স্বল্প বিনিয়োগে, সহজে ব্যবহারযোগ্য পোর্টেবল হিটার মধ্যবিত্তের স্বস্তি।
  • তবে, খোলা কয়েলের কারণে শক লাগার ঝুঁকি, ব্যবহারে সাবধানতা জরুরি।

Iran Israel War : ইরান-ইজরায়েলের যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে ভারতের বাজারে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি হওয়ায় দেশে বেড়েছে রান্নার গ্যাসের দাম। যার ফলস্বরূপ নতুন LPG নীতি আনা হয়েছে। তাই নতুন করে রান্নার গ্যাস দেরিতে পাওয়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ। তবে আপনার চিন্তা নেই, মাত্র ২০০ টাকায় রান্নার সমস্যার সমাধান সম্ভব।

রান্নার বিকল্প ও সাশ্রয়ী উপায় কী
ভারতে এলপিজি (LPG) সরবরাহে ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করেছে যে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের পর্যাপ্ত জোগান বজায় রাখা হবে, তবুও দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই টান পড়তে শুরু করেছে। বিশেষ করে হোটেল ও রেস্তোরাঁ শিল্পে গ্যাসের আকাল স্পষ্ট। এই পরিস্থিতিতে রান্নার বিকল্প ও সাশ্রয়ী উপায় খুঁজতে সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে।

হোটেল থেকে হেঁশেল: ভরসা এখন 'ইলেকট্রিক কয়েল'
গ্যাসের অভাব মোকাবিলায় বড় বড় হোটেল ও রেস্তোরাঁগুলি কাঠের উনুনে ফিরে গেলেও, সাধারণ গৃহস্থ ও ছোট ব্যবসায়ীদের কাছে ত্রাতা হয়ে দাঁড়িয়েছে একটি ছোট্ট যন্ত্র— ইলেকট্রিক কয়েল হিটার। বাজারে মাত্র ২০০ টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এই ডিভাইসটি, যা দিয়ে দিব্যি সেরে নেওয়া যাচ্ছে দৈনন্দিন রান্না।

কেন এটি জনপ্রিয় হচ্ছে ?
রান্নার গ্যাসের দাম যেখানে আকাশছোঁয়া, সেখানে স্বল্প বিনিয়োগে এই কয়েল হিটার বর্তমানে মধ্যবিত্তের স্বস্তি হয়ে দাঁড়িয়েছে। এর বিশেষ কিছু সুবিধা হল:

অত্যন্ত সস্তা: সাধারণত ১৩০ টাকা থেকে ২০০ টাকার মধ্যেই এটি বাজারে লভ্য।

সহজ ব্যবহার: জটিল কোনো পদ্ধতি নেই, প্লাগ ইন করলেই তাপ উৎপন্ন হয়।

পোর্টেবল: আকার ছোট হওয়ায় (১২*৭ ইঞ্চি) যেকোনো জায়গায় অনায়াসে রাখা যায়।

কীভাবে কাজ করে এই ইলেকট্রিক কয়েল ?
এটি মূলত পোরসেলিন বা চিনামাটির কাঠামোর ওপর বিশেষ পদ্ধতিতে জড়ানো ধাতব তারের কুন্ডলী। যখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন রেজিস্ট্যান্স বা বাধার ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়।

প্রযুক্তিগত বৈশিষ্ট্য:

ভোল্টেজ: ১১০-২২০ ভোল্ট (সিঙ্গেল ফেজ)।

ক্ষমতা: ১০০০ ওয়াট।

উপাদান: পোরসেলিন বডি এবং হাই-রেজিস্ট্যান্স তার।

সাবধানতা অবলম্বন জরুরি
দাম কম ও কাজের হলেও এই হিটার ব্যবহারের সময় বিশেষ সাবধানতা প্রয়োজন। যেহেতু এর কয়েলটি খোলা থাকে, তাই রান্না করার সময় সরাসরি হাতে স্পর্শ করলে বড় ধরনের শক লাগার ঝুঁকি থাকে। এছাড়া একটানা দীর্ঘক্ষণ চালালে বিদ্যুৎ বিলের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে।

Frequently Asked Questions

ভারতে রান্নার গ্যাসের চাহিদা পূরণে কি সমস্যা দেখা দিয়েছে?

এলপিজি সরবরাহে ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। যদিও সরকার পর্যাপ্ত যোগান বজায় রাখার আশ্বাস দিয়েছে, তবুও বিভিন্ন প্রান্তে টান পড়তে শুরু করেছে।

রান্নার গ্যাসের বিকল্প হিসেবে বর্তমানে কোন যন্ত্রটি জনপ্রিয় হচ্ছে?

রান্নার গ্যাসের অভাব মোকাবিলায় ইলেকট্রিক কয়েল হিটার সাধারণ গৃহস্থ ও ছোট ব্যবসায়ীদের কাছে ত্রাতা হয়ে দাঁড়িয়েছে।

ইলেকট্রিক কয়েল হিটার কেন এত সাশ্রয়ী?

এই ডিভাইসটি সাধারণত ১৩০ টাকা থেকে ২০০ টাকার মধ্যেই বাজারে লভ্য। এটি ব্যবহার করাও খুব সহজ, শুধু প্লাগ ইন করলেই তাপ উৎপন্ন হয়।

ইলেকট্রিক কয়েল হিটার ব্যবহারের সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত?

এর কয়েলটি খোলা থাকায় সরাসরি স্পর্শ করলে শক লাগার ঝুঁকি থাকে। একটানা দীর্ঘক্ষণ চালালে বিদ্যুৎ বিলের ওপর প্রভাব পড়তে পারে।

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget