এক্সপ্লোর

LPG new rules : এলপিজি সিলিন্ডার নিয়ে বড় খবর, ১ জুন থেকে বদলে যাচ্ছে নিয়ম, টান পড়বে পকেটে ?

Gas cylinder new rules : আগামী ১ জুন থেকেই দেশে এলপিজির দাম (LPG Price), বুকিং (LPG Booking Rules) ছাড়াও আরও কিছু নিয়মে বদল আসতে চলেছে। জেনে নিন, আপনার পকেটে এর প্রভাব পড়বে কিনা ?

Gas cylinder new rules : বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির (Crude Oil Price) প্রভাব এড়াতে এবার কয়েকটি বড় পদক্ষেপ নিতে চলেছে তেল কোম্পানিগুলি। আগামী ১ জুন থেকেই দেশে এলপিজির দাম (LPG Price), বুকিং (LPG Booking Rules) ছাড়াও আরও কিছু নিয়মে বদল আসতে চলেছে। জেনে নিন, আপনার পকেটে এর প্রভাব পড়বে কিনা ?

জেনে নিন আগামী মাস থেকে কী কী বড় পরিবর্তন হতে চলেছে

১  কমার্শিয়াল গ্যাসের দাম বৃদ্ধি
ইতিমধ্যেই কমার্শিয়াল বা বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের (19 kg) দাম রেকর্ড হারে বাড়িয়েছে তেল সংস্থাগুলি। মেট্রো শহরগুলির মধ্যে সবচেয়ে বড় ধাক্কা এসেছে কলকাতায়। কলকাতায় এক ধাক্কায় ১,১৪৭ টাকা দাম বেড়ে ১৯ কেজির সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ৩,৩৫৫ টাকা। চেন্নাইতে ১,০১৩ টাকা বেড়ে নতুন দাম ৩,২৫৯.৫ টাকা হয়েছে। দিল্লি ও মুম্বইতে যথাক্রমে দাম হয়েছে ৩,০৭১.৫ টাকা ও মুম্বইতে ৩,০৪৬.৫ টাকা। বাণিজ্যিক গ্যাসের এই লাগামছাড়া দাম বৃদ্ধির ফলে রেস্তোরাঁর খাবার থেকে শুরু করে একাধিক জিনিসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

২ পিএনজি (PNG) কানেকশন নিলে ৩০ দিনের মধ্যে ছাড়তে হবে এলপিজি
গত ২৫ মে কেন্দ্রীয় সরকার একটি নতুন সংশোধনী নির্দেশিকা জারি করেছে। এই নিয়ম অনুযায়ী, কোনও গ্রাহক যদি তাঁর বাড়িতে পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজি (PNG) কানেকশন নেন, তবে তাঁকে আগামী ৩০ দিনের মধ্যে পুরনো এলপিজি (LPG) কানেকশনটি সারেন্ডার বা বাতিল করতে হবে।

স্বস্তির খবর (কানেকশন ট্রান্সফার ভাউচার): তবে গ্রাহকদের সুবিধার জন্য সরকার একটি বিশেষ ব্যবস্থাও রাখছে। যদি কোনো গ্রাহক পরবর্তীতে আবার এলপিজি কানেকশনে ফিরে আসতে চান, তবে তিনি 'কানেকশন ট্রান্সফার ভাউচার'-এর মাধ্যমে সহজেই তা পুনরুদ্ধার করতে পারবেন।

৩ 'এক পরিবার, এক গ্যাস কানেকশন' নীতি
দেশে এলপিজি গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং কালোবাজারি রুখতে সরকার এখন ‘One House One Gas Connection’ বা 'এক বাড়ি, এক গ্যাস কানেকশন' নীতিতে জোর দিচ্ছে। এর পাশাপাশি, যে সমস্ত বাড়িতে ইতিমধ্যেই পিএনজি (PNG) কানেকশন রয়েছে, সেই পরিবারের সদস্যরা আর নতুন কোনো এলপিজি কানেকশনের জন্য আবেদন করতে পারবেন না।

৪ সিলিন্ডার বুকিংয়ের 'লক-ইন পিরিয়ড' বদল
গ্যাসের ঘাটতি সামাল দিতে দুটি রিফিলের মধ্যকার সময়ের ব্যবধান বা 'লক-ইন পিরিয়ড' সংশোধন করতে চলেছে তেল সংস্থাগুলি। 
নতুন নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে একবার গ্যাস নেওয়ার পর পরবর্তী সিলিন্ডার বুকিংয়ের জন্য এখন ২৫ দিন অপেক্ষা করতে হবে। গ্রামীণ এলাকায়, এই ব্যবধান বাড়িয়ে করা হচ্ছে ৪৫ দিন। আগে এই নিয়মটি ছিল মাত্র ২১ দিনের।

আরও পড়ুন : মদ নিয়ে ট্রেনে উঠলে হতে পারে জেল ? জেনে নিন ভারতীয় রেলের আসল নিয়ম

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget