এক্সপ্লোর

PPF Child Account : সন্তানের পিপিএফে বছরে ৩ লাখ টাকা রাখতে পারেন বাবা-মা ? কী রয়েছে নিয়ম 

PPF News Update : সন্তানের নামেও এই অ্য়াকাউন্ট(PPF Child Account) খুলতে পারেন বাবা-মা। তবে কি বছরে ৩ লাখ টাকা জমানো যায়া পিপিএফে ? 

PPF News Update : শেয়ার বাজারের অস্থিরতার মাঝে আপনাকে দিতে পারে দারুণ রিটার্ন। সঙ্গে পাবেন সরকারি আর্থিক নিরাপত্তা ও ঝুঁকিহীন নিশ্চিত তহবিল (PPF)। আপনি দেখতে পারেন পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (Public Provident Fund) দিকে। সেই ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হারের সুবিধা পাবেন আপনি। সন্তানের নামেও এই অ্য়াকাউন্ট(PPF Child Account) খুলতে পারেন বাবা-মা। তবে কি বছরে ৩ লাখ টাকা জমানো যায়া পিপিএফে ? 

এই বিষয়ে আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে
আমরা অনেকেই মনে করি, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বছরে বাবা-মা সন্তানের জন্য ১.৫+১.৫ মোট ৩ লাখ টাকা জমা করতে পারেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে আপনার মনেও অনেক সময় আসে এই চিন্তা। যদিও বিষয়টি একদম ঠিক নয়। আপনাকে মনে রাখতে হবে, সব মিলিয়ে বছরে সর্বোচ্চ দে়ড় লাখ টাকা জমা করতে পারবেন আপনি। এই টাকাটা আয়কর আইনের ৮০সি দারায় ছাড়া পাবেন আপনি। তবে পুরনো আয়কর নিয়মে পাবেন এই সুবিধা। 

কেবল বাবা বা মা এই অ্য়াকাউন্ট চালাতে পারবেন
মনে রাখতে হবে, সন্তানের নামে পিপিএফ অ্য়াকাউন্ট খুললে কেবল বাবা বা মা এই অ্যাকাউন্টে টাকা রাখতে পারবেন। সেই ক্ষেত্রে অভিভাবক হিসাবে কেবল বাবা অথবা মায়ের যেকোনও একজনের নাম থাকতে পারে।  পিপিএফ স্কিম ২০১৯ সালের নিয়ম অনুয়ায়ী, একমাত্র নাবালকের মনোনীত কোনও অভিভাবকই নাবালকের অ্য়াকাউন্ট চালাতে পারবে। এই ক্ষেত্রে কোনও ব্যতিক্রমী নিয়ম নেই। এই ক্ষেত্রে বাবা অথবা মা যে ওই অ্য়াকাউন্টে টাকা রাখছে সেই ১.৫ লাখ টাকা পর্যন্ত আয়করে ছাড় পাবে।  

সন্তানের অভিভাবকদের মাথায় রাখতে হবে এই বিষয়গুলি 
১ মনে রাখা উচিত, সন্তানের PPF অ্যাকাউন্টে বাবা-মা উভয়েই অর্থ জমা করতে পারেন। তবে মোট জমার পরিমাণ ১.৫ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়। 
২ এই ক্ষেত্রে ন্যূনতম জমার পরিমাণ, বছরে ৫০০ টাকা। 
৩ পাবলিক প্রভিডেন্ট ফান্ডেক মেয়াদকাল ১৫ বছর। তবে আপনি এটি ৫ বছর করে এটি বাড়াতে পারেন।  
৪ তবে মনে রাখবেন, সন্তানের বয়স ১৮ বছর পূর্ণ হলে সে নিজেই তার অ্যাকাউন্টটি চালাতে পারবেন।
৫ দীর্ঘমেয়াদে বড় তহবিল গড়ার জন্য PPF একটি চমৎকার বিকল্প হতে পারে। কারণ এটি নিরাপদ সুদের হার (৭.১ শতাংশ) ও কর ছাড়ের সুবিধা দিয়ে থাকে।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

সেরা শিরোনাম

Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
Annapurna Yojana: আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget