এক্সপ্লোর

RBI: দেশে আসতে চলেছে আরও কয়েকটি নতুন ব্যাঙ্ক, কী পরিকল্পনা রিজার্ভ ব্যাঙ্কের ?

Banking System: কোনও সমস্যা না থাকলে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিকে সর্বজনীন ব্যাঙ্কের মর্যাদা দেওয়া হবে। এই তালিকায় রয়েছে AU Small Finance Bank, Equitas Small Finance Bank, Ujjivan Small Finance Bank।

Small Finance Banks: ভারতে বাড়তে চলেছে ব্যাঙ্কের সংখ্যা। আরও কিছু নতুন ব্যাঙ্ক আসতে চলেছে। সে বিষয়েই পরিকল্পনা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। দেশের স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিকে (Small Finance Bank) বড় সংগঠিত ব্যাঙ্ক হিসেবে প্রতিষ্ঠিত করার আবেদন জানিয়েছে আরবিআই। গতকাল শুক্রবারই এই বিষয়ে আবেদন পাঠিয়েছে আরবিআই (RBI Order)। কোনও সমস্যা না থাকলে সেই সমস্ত স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিকে সর্বজনীন ব্যাঙ্কের মর্যাদা দেওয়া হবে। এই তালিকায় রয়েছে AU Small Finance Bank, Equitas Small Finance Bank, Ujjivan Small Finance Bank ইত্যাদি।

স্মল ফিনান্স ব্যাঙ্কের বাজারমূল্য হতে হবে ১০০০ কোটি টাকা

২০১৪ সালে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এই সমস্ত স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিকে কাজ শুরু করার প্রথম অনুমোদন দেওয়া হয়েছিল। আরবিআইয়ের (RBI Order) মতে, নিয়মিত বা সর্বজনীন ব্যাঙ্কের মর্যাদা পেতে হলে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলির বাজারমূল্য হতে হবে ১০০০ কোটি টাকা, এই হিসেব ধরা হবে শেষ ত্রৈমাসিকের পরিসংখ্যান ধরে। তাছাড়া সেই ব্যাঙ্কের শেয়ারও ভারতের বাজারে তালিকাভুক্ত থাকতে হবে। শুধু তাই নয়, আগের দুই বছরে ব্যাঙ্কগুলিকে (Small Finance Bank) মুনাফা করতে হবে। গ্রস এনপিএ হতে হবে ৩ শতাংশের কম, নেট এনপিএ গত ২ অর্থবর্ষে ১ শতাংশের কম হতে হবে। ৫ বছরের একটা ট্র্যাক রেকর্ড ভাল মানের থাকতে হবে এই সব স্মল ফিনান্স ব্যাঙ্কগুলির।

২০১৯ সালে নিয়ম জারি করেছে RBI

২০১৯ সালে একটি নিয়ম জারি করে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলির যিনি প্রতিষ্ঠাতা থাকবেন, সর্বজনীন ব্যাঙ্ক হওয়ার পরেও প্রতিষ্ঠাতা একই থাকতে হবে। প্রতিষ্ঠাতা অর্থাৎ ফাউন্ডার বা সিইও বদলে যাওয়ার অনুমোদন দেয় না আরবিআই। সর্বজনীন ব্যাঙ্ক হিসেবে গঠনের সময় শেয়ারহোল্ডারদের হোল্ডিংয়ের উপর কোনও লক-ইন পিরিয়ড রাখা হয়নি। ফলে এতকিছু বিষয় পর্যবেক্ষণ করার পরেই স্মল ফিনান্স ব্যাঙ্ককে একটি সর্বজনীন ব্যাঙ্কের মর্যাদা দেওয়া যেতে পারে বলে জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক।

এভাবেই সর্বজনীন ব্যাঙ্ক হয়েছে বন্ধন ব্যাঙ্ক ও আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক

২০১৫ সালে শেষবারের মত বন্ধন ব্যাঙ্ক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ককে একটি স্বয়ংসম্পূর্ণ সর্বজনীন ব্যাঙ্ক হিসেবে কাজ করার অনুমোদন দিয়েছিল। তারপর থেকে আজকের দিন পর্যন্ত আর কোনও ব্যাঙ্ককে অনুমোদন দেয়নি আরবিআই।

আরও পড়ুন: Upcoming IPO: ১০ হাজার কোটির আইপিও আনছে সুইগি, সেবির ঘরে জমা পড়ল নথি

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
Annapurna Yojana: আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget