এক্সপ্লোর

Paytm: এই ব্যাঙ্কের সঙ্গে হাত মেলাল পেটিএম, ইউপিআই লেনদেনে কী বদল আসবে ?

Paytm with SBI: আগামীকাল ১৫ মার্চের মধ্যেই NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া পেটিএমকে TPAP লাইসেন্স দেবে। এই লাইসেন্স পেলেই পেটিএমের গ্রাহকরা এর ইউপিআই সুবিধে বা পরিষেবা পাবেন।

Paytm UPI: ইউপিআই ব্যবসার জন্য এবার দেশের সর্ববৃহৎ ব্যাঙ্কের সঙ্গে হাত মেলাল পেটিএম। আগে এই ইউপিআই লেনদেন করা হত পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (Paytm Payments Bank) মাধ্যমে। তবে এবার ১৫ মার্চের পর থেকে অন্য ব্যাঙ্কের সঙ্গে লেনদেন হবে ইউপিআইয়ের মাধ্যমে। জানা গিয়েছে, পেটিএম এবার হাত মিলিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) সঙ্গে। তবে একইসঙ্গে এও জানা গিয়েছে খুব শীঘ্রই স্টেট ব্যাঙ্ককে TPAP লাইসেন্স দেওয়া হতে পারে।

স্টেট ব্যাঙ্কের সঙ্গে লেনদেন হবে ইউপিআই ব্যবসায়

যে সঙ্কটের মধ্যে ছিল এই ফিনটেক কোম্পানি পেটিএম (Paytm Payments Bank), সেখানে ১৫ মার্চের ডেডলাইনের আগেই নিজেদের অংশীদার ব্যাঙ্ক নির্বাচন করে নিয়েছে পেটিএম। পেটিএমের মূল সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস এবার হাত মিলিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে। এতদিন পর্যন্ত তাঁর ব্যবসা ছিল ইউপিআই লেনদেন ছিল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এখন কিছুদিনের মধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে থার্ড পার্টি অ্যাপ প্রোভাইডার (TPAP) লাইসেন্স দেওয়া হবে।

নোডাল অ্যাকাউন্ট হস্তান্তর হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কে

জানা গিয়েছে এর আগে পেটিএম ইউপিআই (Paytm UPI) লেনদেনের জন্য অ্যাক্সিস ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক ও এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছিল। একটি প্রতিবেদনে এই সমস্ত ব্যাঙ্ককে একত্রে টাই আপ করার প্রস্তাবও আনা হয়েছিল। গত মাসে ওয়ান ৯৭ কমিউনিকেশন তাঁর নোডাল অ্যাকাউন্ট বা এসক্রো অ্যাকাউন্ট হস্তান্তর করেছে অ্যাক্সিস ব্যাঙ্কের কাছে। বিএসইকে এই তথ্যই দিয়েছে পেটিএম কর্তৃপক্ষ। মূলত এর মাধ্যমেই পেটিএমের মাধ্যমে ১৫ মার্চের পরেও ডিজিটাল পেমেন্ট নেওয়া যাবে।

১৫ মার্চের মধ্যে লাইসেন্স পাবে পেটিএম

আশা করা হচ্ছে আগামীকাল ১৫ মার্চের মধ্যেই NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া পেটিএমকে TPAP লাইসেন্স দেবে। এই লাইসেন্স পেলেই পেটিএমের গ্রাহকরা এর ইউপিআই সুবিধে বা পরিষেবা পাবেন। ১৫ মার্চের পর বন্ধ হয়ে যাবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের কার্যক্রম।

আরও ২২টি কোম্পানির কাছে আছে TPAP লাইসেন্স

এখন ভারতে Amazon Pay, Google Pay, MobiKwik এবং WhatsApp সহ মোট ২২টি সংস্থার কাছে আছে TPAP লাইসেন্স। এই সমস্ত ইউপিআই ব্যবসায়ীদের সঙ্গে সংযোগ রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের। পেটিএম এখন দেশের তৃতীয় বৃহত্তম UPI App। গত মাসে ফেব্রুয়ারিতেই ১.৪১ বিলিয়ন লেনদেন করেছিল পেটিএম যার মোট মূল্য ছিল ১.৬৫ লাখ কোটি টাকা।  

আরও পড়ুন: Fixed Deposit: SBI-এর পর এবার এই ব্যাঙ্কেও চালু হল গ্রিন ডিপোজিট স্কিম, দেখে নিন সুদের হার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Spam Calls : অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
8th Pay Commission : সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget