এক্সপ্লোর

Personal Finance: মার্চেই সারতে হবে এই কাজগুলি, নাহলে সমস্যায় পড়বেন

March 2024 Deadlines: বিনামূল্যে আধার আপডেট, এসবিআই ক্রেডিট কার্ডের নিয়ম বদলও রয়েছে এই ডেডলাইনের তালিকায়। সারা দেশজুড়ে সমস্ত দেশবাসীকেই এই বদল করতে হবে মার্চের মধ্যেই।

Deadline in March: ১ ফেব্রুয়ারি থেকেই পরপর বেশ কিছু বদল এসেছে আর্থিক ব্যবস্থায়। FASTag অ্যাকাউন্ট কেওয়াইসি আপডেট থেকে শুরু করে সম্প্রতি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের আপডেট এই মার্চ মাসের মধ্যেই এমন কিছু কিছু কাজ সেরে ফেলতে হবে, যেগুলি ফেলে রাখলে আপনিই সমস্যায় পড়বেন। বিনামূল্যে আধার আপডেট, এসবিআই ক্রেডিট কার্ডের নিয়ম বদলও রয়েছে এই ডেডলাইনের তালিকায়। সারা দেশজুড়ে সমস্ত দেশবাসীকেই এই বদল করতে হবে মার্চের মধ্যেই।

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে টাকা জমা বন্ধ হয়ে যাবে

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিষেধাজ্ঞা জারির পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক এবং পেটিএম ওয়ালেটে টাকা জমা, ঋণ দানের সুবিধে বন্ধ করার কথা বলা হয়। প্রথমে বলা হয়েছিল ২৯ ফেব্রুয়ারির মধ্যেই বন্ধ হয়ে যাবে এই লেনদেন, কিন্তু পরে তা বাড়িয়ে দিন ধার্য হয় ১৫ মার্চ। এর পরে আর টাকা জমা পড়বে না পেটিএম ওয়ালেটে বা পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে অ্যাকাউন্টে জমানো টাকা চাইলে আপনি খরচ করতেই পারেন। ১৫ মার্চের পর এই পেমেন্টস ব্যাংকের মাধ্যমে আর কোনও ফান্ড ট্রান্সফার, এইপিএস কিংবা ইউপিআইয়ের সুবিধে পাওয়া যাবে না। ফলে কাজ বজায় রাখতে গেলে পেটিএমের সঙ্গে অন্যান্য RBI স্বীকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে।

বিনামূল্যে আধার আপডেট

১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করা যাবে। এখনও পর্যন্ত মাই আধার পোর্টালে এই আপডেট বিনামূল্যেই করা যেত, কোনও আধার সেবা কেন্দ্রে গেলে লাগত ৫০ টাকা। কিন্তু ১৪ মার্চের পর আর বিনামূল্যে মাই আধার পোর্টালেও আধার আপডেটের কাজ করা যাবে না। চার্জ বসবে আপডেটের কাজে।

SBI ক্রেডিট কার্ডের নতুন নিয়ম

যে সমস্ত গ্রাহক SBI-এর ড্রিমফোকস মেম্বারশিপ নিয়েছেন, তাঁদের আর ১ মার্চ থেকে কোনও ফিজিক্যাল কার্ড দেওয়া হবে বলেই জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাছাড়া ১৫ মার্চ ২০২৪ থেকে ক্রেডিট কার্ডে মিনিমাম অ্যামাউন্ট ডিউ-র হিসেব নতুন করে করা হবে বলেও জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।   

অগ্রিম কর জমার ৪র্থ কিস্তি এই মাসেই

২০২৪-২৫ অর্থবর্ষের জন্য অগ্রিম কর জমা করতে হবে এই মাসের ১৫ তারিখের মধ্যেই। বছরে চারটি কিস্তিতে এই অগ্রিম কর জমা করা যায়। আর ১৫ মার্চের মধ্যে ১০০ শতাংশ কর জমা করে দিতে হবে কর দাতাকে। আয়কর আইনের ২৩৪বি ও ২৪৩সি ধারা অনুসারে এই অগ্রিম কর সঠিক সময়ে জমা না করলে জরিমানা ধার্য করা হতে পারে।

কর-সাশ্রয়ী বিনিয়োগ

কর বাঁচানোর জন্য যে সমস্ত করদাতারা বিভিন্ন কর-সাশ্রয়ী প্রকল্পে বিনিয়োগ করেন, সেইসমস্ত বিনিয়োগের শেষ দিন হল ৩১ মার্চ। এরপর বিনিয়োগ থাকলে, তা আর এই অর্থবর্ষের করযোগ্য আয়ের মধ্যে ধরা হবে না।

FASTag-এর KYC আপডেটের শেষ দিন মার্চেই

FASTag-এ কেওয়াইসি আপডেটের শেষ দিন আগামী ৩১ মার্চ ২০২৪। এরপর FASTag-এ টাকা জমা করা যাবে না, জমানো ব্যালেন্স থেকেই খরচ করা যাবে।

আরও পড়ুন: RK Swamy IPO: আগামী সপ্তাহেই বাজারে আসবে R K Swamy-র আইপিও, গ্রে মার্কেটে দাম কত চলছে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget