এক্সপ্লোর

Plastic Notes In India: প্লাস্টিকের ১০, ২০ টাকার নোট আসবে বাজারে, কবে থেকে আপনার হাতে ?

RBI Plastic Notes In India : সম্প্রতি যা নিয়ে বড় ঘোষণা করেছে RBI । জেনে নিন, ঠিক কবে ভারতের বাজারে আসতে চলেছে এই প্লাস্টিকের নোট।

RBI Plastic Notes In India : জলে ভিজবে না, চট করে ছিঁড়বে না হাতে ! শীঘ্রই দেশের বাজারে আসতে চলেছে প্লাস্টিকের নোট (Plastic Notes In India)। সবকিছু ঠিকঠাক থাকলে আপাতত পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলকভাবে এই নোট (Indian Currency) আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank)। সম্প্রতি যা নিয়ে বড় ঘোষণা করেছে RBI । জেনে নিন, ঠিক কবে ভারতের বাজারে আসতে চলেছে এই প্লাস্টিকের নোট।

কবে থেকে আসতে চলেছে এই নোট
সংবাদ সংস্থা ANI ও দৈনিক ভাষ্করের রিপোর্ট বলছে, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের শুরু থেকেই প্লাস্টিকের নোট আসতে পারে বাজারে। মূলত, প্রাইলট প্রজেক্ট হিসাবে প্রাথমিক পর্যায়ে এই কাজ শুরু হবে। প্রথমে ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট আসবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ইতিমধ্যেই বিশ্বের দরবারে এই প্লাস্টিকের নোট তৈরির জন্য পলিমার শিট চাওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাঙ্কের বড় ঘোষণা
শুক্রবরাই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড (BRBNMPL) বিশ্ব বাজারে একটি 'এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট'(EOI) প্রকাশ করেছে। যার মাধ্যমে বিশ্বের পলিমার সিট প্রস্তুতকারী কোম্পানিগুলির কাছে নোট তৈরির জন্য আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। পলিমারের নোট প্রিন্ট করার জন্যই এই আহ্বান জানিয়েছে RBI। অন্তত তেমনই বলছে সংবাদ সংস্থা ANI ।  

কত তারিখের মধ্যে দরপত্র জমা দিতে হবে 
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে বলা হয়েছে, আগামী ১৮ অগাস্ট পলিমার শিটের জন্য দরপত্র জমা দেওয়ার শেষ দিন। আপাতত কম পলিমার শিটের জন্য আহ্বান জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রণ শাখা। পরবর্তীকালে এই পরীক্ষামূলক প্রয়াস সাফল্য় পেলে আরও পলিমার শিটের অর্ডার দেওয়া হবে। 

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কী বলেছিলেন
এখনও ভারতে প্লাস্টিক নোটের বিষয়ে কোনও সরকারিভাবে ঘোষণা করেনি রিজার্ভ ব্যাঙ্ক। তবে জুনে রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসির সময় এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রা। তিনি বলেছিলেন , দেশে প্লাস্টিকের নোট আনার বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। তবে এই প্রস্তাবের বিষয়ে সরকার পরীক্ষা নিরীক্ষা করছে। এর সুবিধা-অসুবিধা দেখার পরই কোনও নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া হবে।
 
সারা বিশ্বে প্লাস্টিকের নোট রয়েছে
বিশ্বে প্লাস্টিক নোটের ইতিহাস বলছে, প্রথমে অস্ট্রেলিয়াতে এই নোট শুরু হয়। ১৯৮৮ সালে এই প্লাস্টিকের নোট আসার পর ৫০টিরও বেশি দেশে এই পলিমার নোট চলে। সাধারণ কাগজের নোটের থেকে পলিমার নোট এমনিতে বেশি টেকসই। কাগজের নোটের মতো এতে বার বার বেশি প্রিন্ট করাতে হয় না। তাই দীর্ঘমেয়াদি খরচও অনেকটাই কমে যায়।  

আরও পড়ুন : প্লাস্টিকের নোট আসছেই দেশে, কোন নোটগুলিতে হবে প্রথমে পরিবর্তন, RBI করল বড় ঘোষণা

  

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Financal Rule Change : রান্নার গ্যাস থেকে ব্যাঙ্ক FD, ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই নিয়ম, না জানলে ভুগবেন !
রান্নার গ্যাস থেকে ব্যাঙ্ক FD, ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই নিয়ম, না জানলে ভুগবেন !
Post Office FD : ৩ বছরের পোস্ট অফিস FD-তে দারুণ রিটার্ন, ২ লাখ রাখলে কত পাবেন জানেন ?
৩ বছরের পোস্ট অফিস FD-তে দারুণ রিটার্ন, ২ লাখ রাখলে কত পাবেন জানেন ?
Bank FD Rules : ১ অক্টোবর থেকে ফিক্সড ডিপোজিটের নিয়মে বদল, সুদের হারে প্রভাব পড়বে ?
১ অক্টোবর থেকে ফিক্সড ডিপোজিটের নিয়মে বদল, সুদের হারে প্রভাব পড়বে ?
8th Pay Commission : মাসে ১.৫২ লাখ টাকা বেতন হতে পারে এদের, অষ্টম বেতন কমিশনে কীভাবে সম্ভব ? রইল অঙ্ক
মাসে ১.৫২ লাখ টাকা বেতন হতে পারে এদের, অষ্টম বেতন কমিশনে কীভাবে সম্ভব ? রইল অঙ্ক
Advertisement

ভিডিও

TMC News |
ECI News | 'SIR-এ নাম বাদ, নতুন করে আবেদন করা যাবে ERO-র কাছে', জানিয়ে দিল নির্বাচন কমিশন
Kalyan Banerjee:
Kunal Ghosh Car Demolished : উত্তরপাড়ায় গিয়ে 'হামলার' সম্মুখীন,
Debjit on ECI | 'ব্যাক্তি জ্ঞানেশ কুমার নয়, নির্বাচন কমিশনের কাছে আমরা কৃতজ্ঞ', বললেন দেবজিৎ সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget