এক্সপ্লোর

Plastic Notes In India: প্লাস্টিকের নোট আসছেই দেশে, কোন নোটগুলিতে হবে প্রথমে পরিবর্তন, RBI করল বড় ঘোষণা

RBI Plastic Notes In India: এবার জানা গেল, দেশে প্লাস্টিক (Plastic Notes In India) বা পলিমার নোট (Polymer Notes) আসছেই। শুক্রবারই এই নিয়ে বড় ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank)। 

RBI Plastic Notes In India: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। রিজার্ভ ব্য়াঙ্কের (RBI) গভর্নর উসকে দিয়েছিলেন সেই প্রসঙ্গ। এবার জানা গেল, দেশে প্লাস্টিক (Plastic Notes In India) বা পলিমার নোট (Polymer Notes) আসছেই। শুক্রবারই এই নিয়ে বড় ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank)। 

কোন বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক
সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড (BRBNMPL) বিশ্ব বাজারে একটি 'এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট'(EOI) প্রকাশ করেছে। যার মাধ্যমে বিশ্বের পলিমার সিট প্রস্তুতকারী কোম্পানিগুলির কাছে নোট তৈরির জন্য আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। পলিমারের নোট প্রিন্ট করার জন্যই এই আহ্বান জানিয়েছে RBI। অন্তত তেমনই বলছে সংবাদ সংস্থা ANI ।  

প্লাস্টিকের নোট তৈরিতে কত অর্ডার
এদিন রিজার্ভ ব্য়াঙ্কের 'এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট'(EOI)-এ বলা হয়েছে, প্লাস্টিকের নোট তৈরিতে ৬৮,০০০ রিম পলিমার শিটের অর্ডার দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যার মধ্য়ে ৩৪০০০ রিমস ব্যবহার করা হবে দুটি নোট বদলের জন্য। এই প্রতি রিমে থাকবে ৫০০ করে শিট।

কী কী থাকতে হবে এই শিটের মধ্যে
এই পলিমার শিটগুলির মধ্য়ে বাধ্যতমূলকভাবে সংখ্যা লেখার সুবিধা থাকতে হবে। 'ক্লিয়ার উইনডো পোট্রেটের' সুবিধাও দিতে হবে ওই সিটে। আসলে কোনও লেখার ওপর অস্পষ্ট ছাপ বা ছবি ফুটে ওঠার বিষয়টিকে 'ক্লিয়ার উইনডো পোট্রেটে হিসাবে ধরা হয়। যা ভারতের বিভিন্ন নোটে দেখা যায়। যেখানে নোটের মধ্যে অনেক লুকিয়ে থাকা ছবি বা অক্ষর থাকে। 

কোন কোন নোট প্রথমে বদলে যাবে
সূত্রের খবর, প্রাথমিকভাবে ১০ ও ২০ টাকার নোটগুলিকে পলিমার বা প্লাস্টিকের নোট হিসাবে তৈরি করা হবে। পরবর্তীকালে অন্য নোটের দিকে ঝুঁকবে রিটার্ভ ব্যাঙ্ক। সুরক্ষার কথা ভেবে এখানে আলাদা বিশেষ ধরনের কালি ব্যবহার করা হবে।  

আরও পড়ুন : রান্নার গ্যাস এবার ১০ মিনিটে, এইভাবে অ্যাপে বুক করলেই হবে কাজ, রইল সব ধাপ

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Best Mutual Fund : ৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
PF Minimum Balance Change : PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
UPI Scheme : UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget