এক্সপ্লোর

PM Vishwakarma Yojana : ১৫,০০০ টাকা সাহায্য, দিনে পাবেন ৫০০ করে, মোদি সরকারের রয়েছে এই স্কিম, কারা যোগ্য ? 

PM Vishwakarma Yojana Benefits : পাশাপাশি ট্রেনিংয়ের সময় আপনি পাবেন দিনে ৫০০ টাকা করে স্টাইপেন্ড। কোন স্কিমে এই সুবিধা দিয়ে থাকে সরকার।

PM Vishwakarma Yojana Benefits : অনেকেই জানেন না কেন্দ্রীয় সরকারের এই স্কিমের (Govt Schemes) বিষয়ে। যেখানে এককালীন ১৫,০০০ টাকা দেয় সরকার। পাশাপাশি ট্রেনিংয়ের সময় আপনি পাবেন দিনে ৫০০ টাকা করে স্টাইপেন্ড। কোন স্কিমে এই সুবিধা দিয়ে থাকে সরকার।

কীসের ভিত্তিতে এই টাকা
আপনি কোনও কারিগর বা শিল্পী হলে সরকার আপনাকে দেয় এই সুবিধা। ব্যবসা করার ইচ্ছে থাকলেও মূলধনের অভাবে এগোতে না পারলে সরকার আপনার পাশে দাঁড়াবে। কেন্দ্রীয় সরকারের এই যোজনার নাম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) ।

মূলত, দেশের ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের আর্থিক সহায়তা, আধুনিক প্রশিক্ষণ ও কম সুদে ঋণ দিয়ে স্বনির্ভর করতেই এই যোজনা চালায় সরকার। চলুন জেনে নেওয়া যাক, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। কী কী সুবিধা রয়েছে এতে। 

১ আধুনিক প্রশিক্ষণ: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পটির আওতায় যুক্ত হওয়ার পর প্রথমেই উপভোক্তাদের কয়েকদিনের বিশেষ আধুনিক প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা নতুন প্রযুক্তির ব্যবহার শিখতে পারেন।

২ আপনি প্রতিদিন পাবেন ৫০০ টাকা স্টাইপেন্ড: মনে রাখবেন, এই ক্ষেত্রে আপনার রোজগারের ক্ষতি করছে না সরকার। এই ট্রেনিং চলাকালীন যাতে কারিগরদের রুজি-রোজগারে টান না পড়ে, তার জন্য প্রতিদিন ৫০০ টাকা করে স্টাইপেন্ড বা ভাতা দেওয়া হয়।

৩ কম সুদে ঋণের সুবিধা: আপনি যদি কোনও ব্যবসা শুরু বা বাড়ানোর জন্য নামমাত্র সুদে কোনও গ্যারান্টি ছাড়াই লোনের সুবিধা চান ,তাহলে এখানে রয়েছে সুবিধা। 

৪ টুলকিট কেনার জন্য টাকা : এ ছাড়াও কারিগরদের আধুনিক যন্ত্রপাতি বা টুলকিট কেনার জন্য ১৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তাও দেওয়া হয়।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন ? 
১৮টি নির্দিষ্ট ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত কারিগর ও শিল্পীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো:

১. কামার 
২. কুমার 
৩. ছুতোর বা কাঠের মিস্ত্রি 
৪. রাজমিস্ত্রি 
৫. দর্জি 
৬. সোনার বা রূপোর গয়না প্রস্তুতকারক
৭. চর্মকার বা জুতো তৈরি শিল্পী 
৮. ভাস্কর বা মূর্তি শিল্পী
৯. ঝুড়ি, মাদুর বা ঝাঁটা প্রস্তুতকারক
১০. মৎস্যজীবী বা জাল বোনেন যারা

মনে রাখবেন : এই ক্ষেত্রে আবেদনকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে। এছাড়া পরিবারের কেবল একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। সরকারি চাকুরীজীবীরা এই সুবিধা পাবেন না। আপনার যদি এই ধরনের কোনও কাজের দক্ষতা থাকে, তবে আজই নিকটবর্তী Common Service Center (CSC) বা তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে অথবা পিএম বিশ্বকর্মার অফিসিয়াল পোর্টালে ভিজিট করে আবেদন করতে পারেন।

আরও পড়ুন : সাবধান ! ভুয়ো ওয়েবসাইটে ঢুকছেন না তো ? মিনিটে খালি হবে অ্যাকাউন্ট, কীভাবে চিনবেন আসল-নকল

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget